উত্তরায় অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা | The Daily Star Bangla
Skip to main content
জুলাই ২, ২০২২  //  শনিবার
E-paper English
T
আজকের সংবাদ
চাঁদার দাবিতে লেগুনা ভাঙচুরের অভিযোগ ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে ভারতে পেট্রোল-ডিজেলে রপ্তানি কর আরোপ ফারাজ: বন্ধুত্ব, সাহসিকতা ও দায়িত্ববোধের এক অমর দৃষ্টান্ত পাসওয়ার্ড ‘ভুলে গেছেন’ রাসেল, আটকা ইভ্যালির গ্রাহকের অর্থ কেমন ছিল বাংলাদেশের এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স? দেশজুড়ে রথযাত্রা উত্তরায় অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা আজো প্রবাহমান ঐতিহাসিক ধামরাই রথ ‘ড্রোন দিয়ে এডিস মশা খোঁজা উচ্চাভিলাষী, অকার্যকর, শুধু অর্থের অপচয়’ যে কারণে ধলেশ্বরী টোল প্লাজায় এক ঘণ্টা দেরি মোবাইল কেনা-বেচা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ট্রান্সফার লাইভ: বার্সেলোনায় ফিরছেন না গ্রিজমান হলি আর্টিজান হামলার ৬ বছর: অনলাইনে কিছু জঙ্গি সংগঠন এখনও সক্রিয় ‘পদ্মা সেতু হলো, খুলনায় পাটকল চালু হবে কবে’ মৌলভীবাজারে কাটা হচ্ছে সামাজিক বনায়নের গাছ
The Daily Star Bangla
সাহসিকতা • সততা • সাংবাদিকতা
  • E-paper
  • English
আজকের সংবাদ
চাঁদার দাবিতে লেগুনা ভাঙচুরের অভিযোগ ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে ভারতে পেট্রোল-ডিজেলে রপ্তানি কর আরোপ ফারাজ: বন্ধুত্ব, সাহসিকতা ও দায়িত্ববোধের এক অমর দৃষ্টান্ত পাসওয়ার্ড ‘ভুলে গেছেন’ রাসেল, আটকা ইভ্যালির গ্রাহকের অর্থ কেমন ছিল বাংলাদেশের এবারের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স? দেশজুড়ে রথযাত্রা উত্তরায় অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা আজো প্রবাহমান ঐতিহাসিক ধামরাই রথ ‘ড্রোন দিয়ে এডিস মশা খোঁজা উচ্চাভিলাষী, অকার্যকর, শুধু অর্থের অপচয়’ যে কারণে ধলেশ্বরী টোল প্লাজায় এক ঘণ্টা দেরি মোবাইল কেনা-বেচা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ট্রান্সফার লাইভ: বার্সেলোনায় ফিরছেন না গ্রিজমান হলি আর্টিজান হামলার ৬ বছর: অনলাইনে কিছু জঙ্গি সংগঠন এখনও সক্রিয় ‘পদ্মা সেতু হলো, খুলনায় পাটকল চালু হবে কবে’ মৌলভীবাজারে কাটা হচ্ছে সামাজিক বনায়নের গাছ
The Daily Star Bangla
শনিবার, জুলাই ২, ২০২২ | সাহসিকতা • সততা • সাংবাদিকতা
  • হোম
  • সংবাদ
    • বাংলাদেশ
    • এশিয়া
    • বিশ্ব
  • মতামত
    • সম্পাদকীয়
    • অভিমত
    • সংবাদ বিশ্লেষণ
  • করোনাভাইরাস
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • বিশ্ব অর্থনীতি
    • সংগঠন সংবাদ
  • বিনোদন
    • টিভি ও সিনেমা
    • মঞ্চ ও সংগীত
    • অন্যান্য
  • জীবনযাপন
    • ফ্যাশন ও সৌন্দর্য
    • খাদ্য ও সুস্থতা
    • ভ্রমণ
  • সংস্কৃতি
    • শিল্প
    • সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
  • তারুণ্য
    • শিক্ষা
    • ক্যারিয়ার
    • তারুণ্যের জয়
  • প্রযুক্তি ও স্টার্টআপ
    • বিজ্ঞান, প্রযুক্তি, গেজেটস
    • স্টার্টআপ
    • অটোমোবাইল
  • পরিবেশ
    • জলবায়ু পরিবর্তন
    • প্রাকৃতিক সম্পদ
    • দূষণ
  • প্রবাসে
    • অভিবাসন
    • পরবাস
    • যাওয়া-আসা
English T
  • হোম
  • সংবাদ
    • বাংলাদেশ
    • এশিয়া
    • বিশ্ব
  • মতামত
    • সম্পাদকীয়
    • অভিমত
    • সংবাদ বিশ্লেষণ
  • করোনাভাইরাস
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বাণিজ্য
    • অর্থনীতি
    • বিশ্ব অর্থনীতি
    • সংগঠন সংবাদ
  • বিনোদন
    • টিভি ও সিনেমা
    • মঞ্চ ও সংগীত
    • অন্যান্য
  • জীবনযাপন
    • ফ্যাশন ও সৌন্দর্য
    • খাদ্য ও সুস্থতা
    • ভ্রমণ
  • সংস্কৃতি
    • শিল্প
    • সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
  • তারুণ্য
    • শিক্ষা
    • ক্যারিয়ার
    • তারুণ্যের জয়
  • প্রযুক্তি ও স্টার্টআপ
    • বিজ্ঞান, প্রযুক্তি, গেজেটস
    • স্টার্টআপ
    • অটোমোবাইল
  • পরিবেশ
    • জলবায়ু পরিবর্তন
    • প্রাকৃতিক সম্পদ
    • দূষণ
  • প্রবাসে
    • অভিবাসন
    • পরবাস
    • যাওয়া-আসা

  • ABOUT US
  • CONTACT US
  • SMS SUBSCRIPTION
  • ADVERTISEMENT
  • APPS
  • NEWSLETTER
বাংলাদেশ

উত্তরায় অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা

স্টার অনলাইন রিপোর্ট
শুক্রবার, জুলাই ১, ২০২২ ০৯:৩৫ অপরাহ্ন
শুক্রবার দুপুরে উত্তরা ৫ নম্বর সেক্টরে ৬/এ রোডে এ হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

বাড়ির সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার ও গবেষক অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসায় হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার দুপুরে উত্তরা ৫ নম্বর সেক্টরে ৬/এ রোডে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মোর্শেদ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ড. রতন সিদ্দিকী স্ত্রীসহ নিজ গাড়িতে বাসায় ফিরছিলেন। সে সময় তার বাসার সামনে রাখা একটি মোটরসাইকেলের জন্য গাড়িটি সরাসরি ভবনে প্রবেশ করতে পারছিল না।

মোটরসাইকেল সরানোর জন্য ড. সিদ্দিকীর গাড়িচালক হর্ন দেন এবং পরে গাড়ি থেকে নেমে মোটরসাইকেলের মালিককে খোঁজেন।

উপকমিশনার মোর্শেদ আলম বলেন, 'সে সময় তার বাসার পাশের মসজিদ থেকে জুমার নামাজ শেষে লোকজন বের হচ্ছিলেন। তাদের একটি অংশ সেখানে এসে হর্ন দেওয়া নিয়ে প্রথমে ড. সিদ্দিকীর গাড়ি চালক ও পরে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।'

এক পর্যায়ে তারা ড. রতন সিদ্দিকির বাসার গেটে ভাঙচুর চালান ও তার ওপর হামলার চেষ্টা করেন বলে জানান তিনি।

হামলা প্রসঙ্গে অধ্যাপক রতন সিদ্দিকীর মেয়ে পূর্ণাভা হক সিদ্দিকী এক ফেসবুক পোস্টে বলেন, 'আমার বাবার ওপর আজকে হামলা করা হয় আমাদের বাসার সামনে।

আজকে জুম্মার পর আমাদের গেটের সামনে সাম্প্রদায়িক হামলা হয়, আমার বাবাকে ঘুষি দেয়, ধাক্কা দেয়, নাস্তিক মালাউন হিন্দু বলে অকথ্য ভাষায় গালি দেয়, আমার আম্মুকে অশ্লীল ভাষায় গালি দেয়, আমাদের ড্রাইভার এবং দারোয়ানের ওপর হামলা করে।'

পোস্টে তিনি লিখেছেন, 'আমাদের গাড়ি ঢোকার জন্য দুইবার হর্ন দেয়ার সাথে সাথে একজন এসে বলল গাড়ি ঢুকতে দেবে না।

গাড়িতে আম্মু বাবা ছিল, একটা বাইক গেটের সামনে। সরানোর জন্য বলল। মুহূর্তেই বলল নামাজের সময় গাড়ি ঢুকবে না। বাবা গাড়ি থেকে নামার পর আম্মুকে আর বাবাকে মালাউন হিন্দু নাস্তিক বলে গালাগাল করে।'

অধ্যাপক ড. রতন সিদ্দিকী রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় ২০০-২৫০ অজ্ঞাতকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আমার স্ত্রী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেছেন।'

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার হাসান মাহমুদ বলেন, 'এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।'
 

 

Related topic
উত্তরা / ড. রতন সিদ্দিকী
Apple Google
Click to comment

Comments

Comments Policy

Related News

৫ বছর আগে | মতামত

শিশু অপরাধী: ‘গ্যাং কালচার’ কি নতুন কিছু?

১ মাস আগে | অপরাধ ও বিচার

দক্ষিণখানে ৩ বছরের শিশুকে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

The Daily Star  | English
20m ago|Price of essentials

Govt moves to cool rice prices

Ninety-five food companies have got the permission to import a total of 4,09,000 tonnes of rice as the government tries to lower the prices of staple grain by increasing supply.

1h ago|Crime & Justice

Another teacher comes under attack in Dhaka’s Uttara

The Daily Star
Follow Us
  • ABOUT US
  • CONTACT US
  • SMS SUBSCRIPTION
  • ADVERTISEMENT
  • APPS
  • NEWSLETTER
© 2022 thedailystar.net | Powered by: RSI LAB
Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.