মহামারির মধ্যেও চলছে মোদির সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ

সর্বত্র অক্সিজেনের জন্য হাহাকার। সংক্রমণ ও মৃত্যু রেকর্ড ছাড়াচ্ছে প্রতিদিন। করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাপনা। আর্থিক খাতের অবস্থাও ভালো নয়। এমন বিপর্যয়ের মধ্যেও ব্যয়বহুল সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় দিল্লিতে পুরাতন পার্লামেন্ট ভবন সংস্কার ও প্রধানমন্ত্রীর জন্য ভবন নির্মাণের কাজ চলছে।
১০ মে ২০২১, ১২:২১ অপরাহ্ন

কোভিড রোগীদের আরেক আতঙ্ক ‘কালো ছত্রাক’

গত শনিবার সকালে ভারতের মুম্বাইয়ের চোখের চিকিৎসক ডা. অক্ষয় নায়ের ২৫ বছরের এক নারীর অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছিলেন। ওই নারী তিন সপ্তাহ আগে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন ।
১০ মে ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ন

মানুষের কাছে ফিরে যাওয়া হবে বামপন্থীদের আগামী দিনের বড় কাজ: ঐশী ঘোষ

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আলোচিত সাবেক ভিপি ঐশী ঘোষ এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমানের একটি আসনে সিপিআই (এম) দলের প্রার্থী হয়েছিলেন। ছাত্রদের অধিকার সুরক্ষা ও নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। তবু দমে যাননি ২৬ বছরের এই ছাত্র নেতা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি ভোটের রাজনীতিতে অংশ নিয়ে তুমুল আলোচনায় থাকা ঐশী ঘোষ কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
৯ মে ২০২১, ০২:৩০ অপরাহ্ন

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোদি সরকারের অবহেলা ‘অমার্জনীয়’: ল্যানসেট

মহামারিতে বিপর্যস্ত ভারতের এ পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদির সরকারকে দায়ী করে কড়া সমালোচনা করেছে মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট। ল্যানসেটের সম্পাদকীয়তে বলা হয়েছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক করা সত্ত্বেও সেটি উপেক্ষা করেছে নরেন্দ্র মোদি প্রশাসন।
৯ মে ২০২১, ১১:৪৮ পূর্বাহ্ন

সল্টলেক স্টেডিয়ামে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে সল্টলেক স্টেডিয়ামে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৮ মে ২০২১, ০১:৩৬ অপরাহ্ন

করোনা আক্রান্ত কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন এই অভিনেত্রী।
৮ মে ২০২১, ০৭:৫০ পূর্বাহ্ন

দিল্লিতে সংক্রমণ কমেছে প্রায় ৫ শতাংশ

ভারতের দিল্লিতে কোভিড-১৯ এর সংক্রমণের হার গত সপ্তাহের চেয়ে প্রায় পাঁচ শতাংশ কমেছে।
৮ মে ২০২১, ০৬:০৯ পূর্বাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৪১৮৭, শনাক্ত ৪ লাখের বেশি

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ১৮৭ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৩৮ হাজার ২৭০ জন।
৮ মে ২০২১, ০৪:৪৯ পূর্বাহ্ন

সহিংসতার প্রতিবাদে বিধানসভা অধিবেশন বয়কটের সিদ্ধান্ত বিজেপির

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ জুড়ে সহিংসতার প্রতিবাদে বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
৭ মে ২০২১, ০৫:১১ অপরাহ্ন

ভারতে একদিনে রেকর্ড শনাক্ত ৪ লাখ ১৪ হাজার ১৮৮, মৃত্যু ৩৯১৫

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চার লাখ ১৪ হাজার ১৮৮ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
৭ মে ২০২১, ০৪:৩৮ পূর্বাহ্ন

শ্রমিক থেকে বিধায়ক, মাটির ঘর থেকে বিধানসভায়

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আট দফায় ভোট গ্রহণ শেষে গত ২ মে ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর থেকেই আলোচনায় আছেন দিনমজুরের স্ত্রী চন্দনা বাউরি। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। কারণ, খুব সাধারণ ঘরের এই নারী এবারের বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছেন। পিছিয়ে পড়া মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম।
৬ মে ২০২১, ০৪:১০ অপরাহ্ন

সেই নেপথ্য কুশীলব প্রশান্ত এবার তৃণমূলের রাজনীতিতে?

ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী যশবন্ত সিং কে রাজ্যসভায় পাঠাতে চলেছে তৃণমূল কংগ্রেস, ওয়াকিবহাল মহল থেকে এমনটাই শোনা যাচ্ছে। ভোট কুশলী প্রশান্ত কিশোরের প্রত্যক্ষ রাজনীতির ক্ষেত্রে আগ্রহ বহুদিনের। বিহারের ভূমিপুত্র প্রশান্ত কিছুদিন বিহারে নীতীশ কুমারের দলের সঙ্গেও যুক্ত ছিলেন।
৬ মে ২০২১, ০২:৫৪ অপরাহ্ন

করোনা চিকিৎসায় গায়ত্রী মন্ত্রে অর্থ বরাদ্দ দিলো মোদি সরকার

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে বিপর্যস্ত ভারতের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। আজ বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, কোভিড রোগীদের চিকিৎসা ও দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ ও প্রাণায়াম কার্যকরী হতে পারে কিনা তা জানতে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর সিদ্ধান্ত নিয়েছে হৃষিকেশের ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)’। ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে অর্থ বরাদ্দ করেছে।
৬ মে ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ন

বিজেপির মুসলিম বিদ্বেষী প্রচারণা পশ্চিমবঙ্গে এসে ব্যর্থ

মুসলিম বিদ্বেষী প্রচারণা চালিয়ে বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হিন্দুদের মধ্যে যতটা সমর্থন পেয়েছিল পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে তারা সেটি ধরে রাখতে ব্যর্থ হয়েছে।
৬ মে ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ন

আগামী লোকসভা ভোটে মোদিবিরোধী মুখ হয়ে উঠতে পারেন মমতা

পর পর তিনবার কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় জিতলেন মমতা। ২০২১ সালে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উঠে পড়ে লেগেছিলেন মমতাকে হারাতে। রেকর্ড সংখ্যক বার ভোটের প্রচারে মোদি পশ্চিমবঙ্গে এসেছেন। মমতাকে তিনি ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি।
৬ মে ২০২১, ০৩:১০ পূর্বাহ্ন

অক্সিজেনের পর দেখা দেবে চিকিৎসক-নার্স সংকট: ডা. দেবী শেঠি

বিশ্বখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. দেবী শেঠি সতর্ক করেছেন যে, ভারতের কোভিড রোগীদের অক্সিজেন সংকট সমাধানের পর বড় চ্যালেঞ্জ হবে চিকিৎসক ও নার্সের ঘাটতি।
৫ মে ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন

শপথ নিয়েই নবান্নে মমতা

কলকাতার রাজভবনে স্বল্প পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বারের মতো শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকর তাকে শপথ বাক্য পাঠ করান।
৫ মে ২০২১, ০৬:১৫ পূর্বাহ্ন

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু ৩৭৮০

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৭৮০ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ২৬ হাজার ১৮৮ জন।
৫ মে ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ন

বিজেপিতে যোগ দেওয়া নেতারা তৃণমূলে ফিরছেন?

‘আসুক না। কে বারণ করেছে? এলে স্বাগত’ তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে চলে গিয়েছিলেন, তাদের উদ্দেশে এই তিনটি বাক্য উচ্চারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৪ মে ২০২১, ০৮:৫৫ অপরাহ্ন

ভারতে ৮ সিংহের করোনা শনাক্ত

ভারতের হায়দ্রাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্কের (এনজেডপি) আটটি এশিয়াটিক সিংহ করোনায় আক্রান্ত হয়েছে।
৪ মে ২০২১, ০২:৪৫ অপরাহ্ন