সার্বিয়ায় রাশিয়ার সমর্থনে মিছিল

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে ৷ তবে সার্বিয়াতে ঘটেছে উল্টো ঘটনা।
৫ মার্চ ২০২২, ০২:০৪ অপরাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক দস্যুতা’ দেখাচ্ছে পশ্চিমারা: ক্রেমলিন

ইউক্রেনে সংঘাতের কারণে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে পশ্চিমারা ‘দস্যুর মতো’ আচরণ করছে বলে মন্তব্য করেছে ক্রেমলিন। আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৫ মার্চ ২০২২, ০১:৪১ অপরাহ্ন

নিরাপত্তা-মানবিক সহায়তা নিয়ে আলোচনায় পোল্যান্ডে ব্লিঙ্কেন

ইউক্রেন বিষয়ে নিরাপত্তা ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা করতে পোল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
৫ মার্চ ২০২২, ১২:১১ অপরাহ্ন

যুক্তরাজ্যের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ

মস্কো ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাজ্যের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার।
৫ মার্চ ২০২২, ১১:২৫ পূর্বাহ্ন

মারিউপোলে হামলা অব্যাহত, নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত

ইউক্রেনের মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মারিউপোল সিটি কাউন্সিল।   
৫ মার্চ ২০২২, ১১:২০ পূর্বাহ্ন

রোববার পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগামীকাল রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন।
৫ মার্চ ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি সত্ত্বেও রুশ হামলা অব্যাহত আছে, দাবি ইউক্রেনের

যুদ্ধবিরতি সত্ত্বেও মারিউপোলে রুশ সেনারা হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে ইউক্রেন।
৫ মার্চ ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন

ইউক্রেন থেকে রোমানিয়ার পথে বাংলাদেশি ২৮ নাবিক

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিককে দেশটির শেল্টার হাউস থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হচ্ছে।
৫ মার্চ ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন

‘৬৬ হাজারের বেশি ইউক্রেনীয় যুদ্ধ করতে বিদেশ থেকে ফিরে এসেছেন’

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সিই রেজনিকভ বলেছেন, রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশ নিতে ৬৬ হাজারেরও বেশি ইউক্রেনীয় পুরুষ বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন।
৫ মার্চ ২০২২, ০৯:২০ পূর্বাহ্ন

মারিউপোল ও ভলনোভাখার বাসিন্দাদের সরে যেতে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার

ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিউপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৫ মার্চ ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন

ইউক্রেনে ক্যাম্পে আটক বাংলাদেশিরা ‘মানব ঢাল’

জুরাভিস। ইউক্রেনের সীমান্তবর্তী একটি শহর। ইউক্রেন-বেলারুশ সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। জুরাভিস থেকে পোল্যান্ড সীমান্তের দূরত্বও প্রায় একই। এই শহরের একটি ক্যাম্পে, যেটি আগে ছিল ডিটেনশন সেন্টার, আটকে আছেন বিভিন্ন দেশের নারী ও শিশুসহ মোট ১২০ জন মানুষ। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি।
৫ মার্চ ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন

সিএনএনও সম্প্রচার বন্ধ করছে রাশিয়ায়

রুশ সেনাবাহিনী সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রচার করলে যে কারও জেল হতে পারে, রাশিয়ার নতুন এ আইন প্রবর্তনের কারণে দেশটিতে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
৫ মার্চ ২০২২, ০৬:০২ পূর্বাহ্ন

জুমে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে কথা বলবেন জেলেনস্কি

রাশিয়ার হামলার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সিনেটে কথা বলতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিনেট থেকে জেলেনস্কিকে জুমের মাধ্যমে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
৫ মার্চ ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন

বিরল ঘটনা: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে সিঙ্গাপুর

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় বিরল ব্যবস্থা নিতে যাচ্ছে সিঙ্গাপুর। পশ্চিমা দেশগুলোর মতো এবার সিঙ্গাপুরও জানিয়েছে যে, তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।
৫ মার্চ ২০২২, ০৪:৪৬ পূর্বাহ্ন

পশ্চিমারা পুতিনকে বোমা হামলা চালানোর লাইসেন্স দিচ্ছে: জেলেনস্কি

ইউক্রেনে নো-ফ্লাই-জোন ঘোষণা না করতে চাওয়ায় পশ্চিমা নেতাদের নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৫ মার্চ ২০২২, ০৪:০৬ পূর্বাহ্ন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার

রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনে মানবিক সংকটের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সোমবার জরুরি বৈঠক করবে।
৫ মার্চ ২০২২, ০৩:৩৭ পূর্বাহ্ন

রাশিয়ায় স্যামসাং বিক্রি স্থগিত, ইউক্রেনকে ৬ মিলিয়ন ডলার সহায়তা

স্মার্টফোন নির্মাতা স্যামসাং ‘বর্তমান ভূ-রাজনৈতিক সমস্যার কারণে’ রাশিয়ায় মোবাইল ফোন এবং অন্যান্য যন্ত্রপাতির চালান বন্ধ করে দিচ্ছে।
৫ মার্চ ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ন

ফেসবুক ও টুইটারে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার

ফেসবুক ও টুইটারে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সরকারি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।
৪ মার্চ ২০২২, ০৮:২০ অপরাহ্ন

তুরস্কে আলোচনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গেনাডি গাতিলভ আগামী সপ্তাহে তুরস্কে রুশ ও ইউক্রেনের মন্ত্রীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
৪ মার্চ ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘পাহারা’ দিচ্ছে রাশিয়া: জাতিসংঘে রুশ দূত

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তৎসংলগ্ন এলাকাগুলো রুশ সেনারা ‘পাহারা’ দিচ্ছে।
৪ মার্চ ২০২২, ০৬:১৬ অপরাহ্ন