১২ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে ওয়াকআউট: ৩ কারণ জানালেন জামায়াত আমির

তবে শফিকুর রহমান বলেন, এটি নির্দিষ্ট একটি ইস্যুতে প্রতিবাদ ছিল এবং ভবিষ্যতে তারা সংসদে অংশ নেবেন।
১২ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, তারা আবার আসবেন যেদিন সংসদ বসবে, এটা কোনো নজিরবিহীন কিছু নয়।
১২ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

রিজার্ভ ছাড়ের পরও বেড়েছে তেলের দাম, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ইতিহাসে সবচেয়ে বড় রিজার্ভ ছাড়ের ঘোষণা দেওয়ার পরও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্যারেলপ্রতি তেল এখন বিক্রি হচ্ছে ১০১ দশমিক ৫৯ ডলারে।
১২ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

ফ্যাসিবাদের অবসানের পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মহান সংসদের যাত্রা শুরু: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ২০২৪ সালের গণঅভুত্থানের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন।
১২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

কোনো দ্বীপে হামলা হলে ‘সব সংযম ত্যাগ করবে’ ইরান

উপসাগরীয় অঞ্চলে অবস্থিত ইরানের দ্বীপগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন দেখালে তেহরান ‘সব ধরনের সংযম পরিত্যাগ করবে’ বলে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
১২ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সম্প্রচার খাত থেকে যেভাবে ৫ হাজার কোটি টাকার রাজস্ব পেতে পারে সরকার

বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম টেলিভিশন ব্যবহারকারী বাজার। তবে সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও এ দেশের সম্প্রচার ও ডিজিটাল কনটেন্ট ডিস্ট্রিবিউশন শিল্প এখনো কাঠামোগতভাবে অনুন্নত। ফলে সরকার আনুমানিক পাঁচ হাজার কোটি টাকার বার্ষিক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
১২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংসদে রাষ্ট্রপতির ভাষণ: জামায়াত-এনসিপির ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরুর পর ওয়াকআউট করেছে বিরোধীদল জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা।
১২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের আগে প্ল্যাকার্ড হাতে বিরোধীদলের প্রতিবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের বক্তব্যের আগে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলের সংসদ সদস্যরা।
১২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সাঈদী-হাদি-আবরার ফাহাদসহ বিভিন্ন নেতার নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্তের দাবি বিরোধীদলের

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়।
১২ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

হকার উচ্ছেদে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান

ঈদে এই মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকে। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
১২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

এপ্রিলের শুরুতে ঢাকা সফর করবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আসছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডং। ১৪তম বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনায় অংশ নিতে আগামী ২-৩ এপ্রিল তিনি ঢাকায় আসবেন।
১২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বরিশালে বেতন-বোনাসের দাবিতে পরিচ্ছন্নকর্মীদের ধর্মঘট, সড়কে আবর্জনার স্তূপ

ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) পরিচ্ছন্নকর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে পুরো নগরী এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
১২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

মির্জা আব্বাস হাসপাতালে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

৬ বছর বিরতির পর চীন-উত্তর কোরিয়া ট্রেন সেবা চালু

উত্তর কোরিয়া-চীন সীমান্তে অবস্থিত ড্যানডং শহর থেকে প্রথম ট্রেনটি আজ সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা হয়েছে।
১২ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

৬ জাহাজে হামলা, হরমুজে বিস্ফোরকবোঝাই নৌকা ও মাইন ব্যবহারের অভিযোগ

ইরানের বিস্ফোরকবোঝাই নৌযান ইরাকের জলসীমায় দুটি জ্বালানি ট্যাংকারে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং এক নাবিক নিহত হন। একই সময় উপসাগরে আরও চারটি জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
১২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সংসদ সদস্যরা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন: আসিফ মাহমুদ

‘আমরা দেখতে চাই যে, তার বক্তব্যের সময় কারা কারা সেখানে থাকেন এবং রাষ্ট্রপতির বক্তব্য শোনেন।’
১২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

মন্ত্রিসভার নতুন সদস্য হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য।
১২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ছুটির দিনেও বিপিসির ডিপো খোলা রাখার নির্দেশ

শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাভুক্ত বিপণন কোম্পানিগুলোর ডিপো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
১২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন