জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন এর মেয়াদ শেষে আগামী ৯ জুলাই থেকে তিনি নতুন পদে স্থলাভিষিক্ত হবেন।
১ জুন ২০২১, ০৩:১০ অপরাহ্ন

হল না খুলেই ঢাবিতে ১ জুলাই থেকে সশরীরে চূড়ান্ত পরীক্ষা

আবাসিক হল না খুলে সশরীরে আগামী ১ জুলাই থেকে স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে একই তারিখ থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া শুরু হবে৷
১ জুন ২০২১, ১২:৫৩ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
১ জুন ২০২১, ০৮:৩৯ পূর্বাহ্ন

পাবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দুই সহকারী অধ্যাপকের বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে। গত মাসে একটি অ্যাকাডেমিক জার্নালে তাদের ওই যৌথ গবেষণা প্রকাশিত হয়।
৩১ মে ২০২১, ০৯:৪০ পূর্বাহ্ন

ঢাবি খোলার দাবিতে কফিন মিছিলের ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের দায়িত্ব না নিয়ে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখায় প্রশাসনের ‘আত্মিক মৃত্যু’ ঘটেছে বলে মনে করেন শিক্ষার্থীরা। প্রতীকী লাশ নিয়ে কফিন মিছিল কর্মসূচি ঘোষণা করেছে তারা। আগামী মঙ্গলবার দুপুর ১২টায় রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালিত হবে।
৩০ মে ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন

শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাবিতে বিক্ষোভ-সমাবেশ

স্বাস্থ্যবিধি মেনে শিগগির ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঢাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
২৯ মে ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন

অনলাইন ছাড়াও সরাসরি নেওয়া যাবে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা

করোনা পরিস্থিতিতে দেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা সরাসরি (ইনপার্সন) ও অনলাইন পদ্ধতিতে নিতে পারবে।
২৮ মে ২০২১, ০৪:১৩ অপরাহ্ন

জাবিতে শ্রমিক নিহতের ঘটনায় ক্ষতিপূরণ ও শাস্তি দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন হল থেকে পড়ে গিয়ে শ্রমিক নিহতের ঘটনায় প্রতিবাদী মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওই নির্মাণাধীন হল ও শহীদ মিনারের পাদদেশে 'সাধারণ শিক্ষার্থীদের' ব্যানারে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।
২৮ মে ২০২১, ০২:৫৩ অপরাহ্ন

রাবির সাবেক উপাচার্য ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ও তার পরিবারের চার সদস্যের ব্যাংক হিসাবের বিস্তারিত লেনদেনের তথ্য সরবরাহ করতে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২৭ মে ২০২১, ০৫:০৯ অপরাহ্ন

নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত স্থগিত চেয়ে বেরোবি উপাচার্য কলিমউল্লাহর রিট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ তার বিরুদ্ধে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
২৭ মে ২০২১, ০৪:২২ অপরাহ্ন

‘শিক্ষার্থীদের মানসিক বিকারগ্রস্ত বলেছি’, কেন এমন অভিযোগ, বুঝতে পারছি না: ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন তিনি।
২৭ মে ২০২১, ০১:৩৬ অপরাহ্ন

বুয়েটে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ: সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আজীবন বহিস্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটুর একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
২৭ মে ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত ‘প্রত্যাখ্যান’ ঢাবি শিক্ষার্থীদের

১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানোর ঘোষণা প্রত্যাখ্যান করে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এই দাবিতে বৃহস্পতিবার উপাচার্যকে স্মারকলিপি দেবেন তারা।
২৬ মে ২০২১, ০৩:৫০ অপরাহ্ন

ক্লাসে ফিরতে চান রাবি শিক্ষকরা

ক্লাস-পরীক্ষা শুরুর মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।
২৬ মে ২০২১, ০১:০১ অপরাহ্ন

ঢাবিতে আধুনিক ও পরিবেশবান্ধব টিএসসি ভবন নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও পরিবেশবান্ধব ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
২৫ মে ২০২১, ০৫:৪৩ অপরাহ্ন

জাবিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৪ মে ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ন

রাবি উপাচার্যের নিয়োগ দুর্নীতি: ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের ‘অনিয়ম’ তদন্তের জন্য গঠিত কমিটির প্রতিবেদন অনুসারে, তিনি সংবিধান ও বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করার পাশাপাশি সরকারি নির্দেশ উপেক্ষা করে তার শেষ কর্মদিবসে ১৩৭ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছেন।
২৪ মে ২০২১, ০৮:১৭ পূর্বাহ্ন

পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১৬ আগস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ আগস্ট ভর্তি পরীক্ষা শুরু হবে।
২০ মে ২০২১, ০৮:১৮ পূর্বাহ্ন

পবিপ্রবির নতুন উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) চার মাস পর নতুন উপাচার্য পেলো। পবিপ্রবি’র কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত আজ এ পদে নিয়োগের পর যোগদান করেন।
১৭ মে ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন

২৯ মে পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৯ মে পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার শিক্ষামন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৬ মে ২০২১, ০২:৩৭ অপরাহ্ন