রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে আজ বোরবার (৫ ডিসেম্বর) থেকে অনলাইনে স্নাতক (সম্মান) ও স্নাতক (ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ ভর্তির আবেদন শুরু হয়েছে।
৫ ডিসেম্বর ২০২১, ০৩:৪৯ অপরাহ্ন

আনন্দ মোহন কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে ৮টার মধ্যে ছাত্রদের এবং রোববার সকাল ৮টার মধ্যে ছাত্রীদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৪ ডিসেম্বর ২০২১, ০৬:২৪ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৭টি উঁচু ভবন নির্মাণের মহাপরিকল্পনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো পরিবর্তনে ১৫ বছর মেয়াদি মহাপরিকল্পনা নিয়েছে প্রশাসন। এতে বদলে যাবে শতাব্দী প্রাচীন এই ক্যাম্পাসের বর্তমান চিত্র।
৪ ডিসেম্বর ২০২১, ১২:২৮ অপরাহ্ন

কুয়েট শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু: ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কুয়েট প্রশাসন।
৪ ডিসেম্বর ২০২১, ০৯:২৪ পূর্বাহ্ন

কুয়েট শিক্ষক মৃত্যুর ঘটনায় নতুন তদন্ত কমিটি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গতকাল শুক্রবার রাতে ৫ সদস্য বিশিষ্ট নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৪ ডিসেম্বর ২০২১, ০৬:০২ পূর্বাহ্ন

হল ছাড়ার নির্দেশ: ভোগান্তিতে কুয়েট শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাশেদ সুমনের বাড়ি নাটোরে। আজ শুক্রবার বিকেল ৪টা মধ্যে হল ছাড়ার নির্দেশ পাওয়ার পর বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু পাননি।
৩ ডিসেম্বর ২০২১, ০১:১৯ অপরাহ্ন

কুয়েট ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ, বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিন্ডিকেট মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ডিসেম্বর ২০২১, ০৭:০৫ পূর্বাহ্ন

কুয়েট অধ্যাপক সেলিম হোসাইনের মৃত্যুতে নানা প্রশ্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সেলিম হোসাইনের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে তিনি মারা যান। তিনি কুয়েটের লালন শাহ হলের প্রাধ্যক্ষ ছিলেন।
১ ডিসেম্বর ২০২১, ০৩:০৯ অপরাহ্ন

সরকারবিরোধী স্লোগানে আন্দোলনকারীদের পেটাতে বললেন রাবির সহকারী প্রক্টর

সরকারবিরোধী স্লোগান প্ল্যাকার্ডে লেখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ মিছিল বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ডিসেম্বর ২০২১, ০২:১০ অপরাহ্ন

জালিয়াতি করে জাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হয়ে সাক্ষাৎকার দিতে যাওয়া এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ডিসেম্বর ২০২১, ১২:৫২ অপরাহ্ন

বেরোবিতে লেখক-পাঠক আড্ডা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা’ শীর্ষক কবি ও গবেষক আলমগীর শাহরিয়ারের সঙ্গে লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ন

স্বপদেই থাকছেন শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া ফারহানা বাতেন

ছাত্রদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে ৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, তিনি স্বপদে বহাল থাকছেন।
২৯ নভেম্বর ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন

৭ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ

দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে ৭টি কেন্দ্রে ৩ হাজার ৪১৯টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৮৪৬ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
২৭ নভেম্বর ২০২১, ০২:১৭ পূর্বাহ্ন

স্টেট ইউনিভার্সিটিতে ‘শিল্প-শীক্ষায়তন সংযোগ উন্নয়ন’ বিষয়ে কর্মশালা

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) ‘শিল্প-শীক্ষায়তন সংযোগ উন্নয়ন’ শীর্ষক বক্তৃতামালার সপ্তম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর ২০২১, ০১:৪৮ অপরাহ্ন

রাবিতে শহীদ বুদ্ধিজীবী মীর আবদুল কাইয়ূমের স্মরণসভা

দেশ স্বাধীনের পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী মীর আবদুল কাইয়ূম স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর ২০২১, ০৫:৪৬ অপরাহ্ন

রাবিতে ভর্তির সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রম ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৫ নভেম্বর ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন

সেশনজট কমাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

সেশনজট কমাতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ নভেম্বর ২০২১, ০২:০৬ অপরাহ্ন

ঢাবির ঘ ইউনিটের ফল প্রকাশ আগামীকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।
২৩ নভেম্বর ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন

সান্ধ্য আইন পরিবর্তনসহ ১০ দাবিতে আন্দোলনে রাবির রোকেয়া হলের শিক্ষার্থীরা

সান্ধ্য আইন পরিবর্তন, আবাসিক হলের খাবারের মান বৃদ্ধি, ইন্টারনেটের সুবিধা নিশ্চিত করাসহ ১০ দফা দাবিতে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা।
২০ নভেম্বর ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন

কেমব্রিজ ইন্টারভার্সিটি ডিবেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটি

প্রথম বাংলাদেশি দল হিসেবে কেমব্রিজ ইউনিয়ন আয়োজিত বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা কেমব্রিজ ইন্টারভার্সিটি (আইভি) চ্যাম্পিয়নশিপ ২০২১ এর শিরোপা জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির বিতার্কিক দল।
১৮ নভেম্বর ২০২১, ০১:৩৪ অপরাহ্ন