টিএসসিতে ছাত্রলীগের মারামারিতে বন্ধ ‘কনসার্ট ফর অয়ন’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অয়ন ভট্টাচার্যের চিকিৎসার খরচ সংগ্রহ করতে ছাত্র-শিক্ষক-কেন্দ্র (টিএসসি)-তে দুদিনব্যাপী একটি কনসার্টের আয়োজন করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
৬ নভেম্বর ২০২১, ১১:২২ পূর্বাহ্ন
শিখন ঘাটতির বিষয়ে অন্ধকারে সরকার
শিখন ঘাটতির বিষয়ে গত মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মহামারিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে প্রায় ৮০ লাখ শিক্ষার্থী শিখন ঘাটতির ঝুঁকিতে পড়েছে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই বাস্তবতা সম্পর্কে সরকার এখন পর্যন্ত অন্ধকারে আছে।
৬ নভেম্বর ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন
সেশন চার্জ-বেতন মওকুফের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
সেশন চার্জ ও বেতন মওকুফের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
৬ নভেম্বর ২০২১, ০৯:০৯ পূর্বাহ্ন
জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়ে ২০ ও ২১ নভেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের (এ ইউনিট) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা আগামী ৭ ও ৮ নভেম্বরের পরিবর্তে আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর ২০২১, ০৫:০১ অপরাহ্ন
রাবিতে সান্ধ্য আইন বাতিলের দাবিতে ছাত্রীদের অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রীদের আবাসিক হলের ডাইনিংয়ে বাধ্যতামূলক খাওয়া ও সান্ধ্য আইন বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করছেন বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা।
৫ নভেম্বর ২০২১, ০১:০০ অপরাহ্ন
পরিবর্তন হচ্ছে রাবির বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালা
অবশেষে পরিবর্তন হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৭। নতুন নীতিমালা প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলামকে সভাপতি ও রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামকে সদস্য সচিব করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে।
৫ নভেম্বর ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন
চমেক ছাত্র আকিবের শারীরিক অবস্থার উন্নতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়া এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার চিকিৎসক।
৩ নভেম্বর ২০২১, ০৪:৫১ অপরাহ্ন
‘খ’ ইউনিটে প্রথম জাকারিয়া প্রতিষ্ঠিত হয়ে রাজনীতিতে আসতে চান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী মো. জাকারিয়ার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামে। তিনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, এই সাফল্যের পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। স্বপ্ন দেখেন, আইনের ওপর পড়ালেখা শেষ করে রাজনীতিতে সক্রিয় হওয়ার।
৩ নভেম্বর ২০২১, ১২:৩৪ অপরাহ্ন
ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, পাস ১০.৭৬ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ১০.৭৬ শতাংশ শিক্ষার্থী।
৩ নভেম্বর ২০২১, ০৭:০৯ পূর্বাহ্ন
ছাত্রলীগের কমিটিতে মন্দিরে হামলা, অস্ত্র-মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি
শয়ন আহমেদ শিখন একটি জুতার কারখানায় কারিগর হিসেবে কাজ করেন। ফারদিন তাহের রাহুল নাসিরনগরে মন্দির ভাঙচুর মামলার আসামি। ওবায়দুর রহমান বাবু মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি। রবিউল আলম রবিন অস্ত্র মামলায় কারাগারে ছিলেন। সাইফুল ইসলাম উজ্জ্বল রেলস্টেশনে চা বিক্রি করেন।
৩ নভেম্বর ২০২১, ০৭:০৫ পূর্বাহ্ন
চমেক: চাঁদাবাজি, সিন্ডিকেট ও আধিপত্য নিয়ে ছাত্রলীগের কোন্দল
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘর্ষ কোনো বিচ্ছিন ঘটনা ছিল না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকার দলীয় ছাত্র সংগঠনটির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।
২ নভেম্বর ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ১৬.৮৯ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ১৬.৮৯ শতাংশ শিক্ষার্থী।
২ নভেম্বর ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংস্কৃত থেকে পাস করলেও সংস্কৃত বলতে বা পড়তে পারেন না
প্রার্থীদের রেজাল্ট ঈর্ষণীয়, প্রায় সবাই প্রথম শ্রেণিতে প্রথম। সবাই পাস করেছেন সংস্কৃত বিভাগ থেকে। কিন্তু অভিযোগ উঠেছে, তারা সংস্কৃত পড়তে বা বলতে পারেননি। তাই একজনকেও শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করতে পারেনি নিয়োগ বোর্ড। ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের।
১ নভেম্বর ২০২১, ০৫:৪০ পূর্বাহ্ন
বুয়েটের হল খুলছে ১০ নভেম্বর
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষ শহীদ স্মৃতি হল ছাড়া তাদের সব আবাসিক হল পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।
৩১ অক্টোবর ২০২১, ০১:১৯ অপরাহ্ন
ছাত্রলীগের সংঘর্ষে মাথায় চোট পাওয়া চমেক ছাত্র আকিব লাইফ সাপোর্টে
চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত মাহাদী জে আকিবকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাথায় গুরুতর চোট পাওয়া এমবিবিএস ৬২তম ব্যাচের এই ছাত্র এখন চমেক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
৩১ অক্টোবর ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন
মহামারিতে কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে, নিশ্চিত না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'করোনা মহামারিতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি। এখনও অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনও শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিত আরও বৃদ্ধি পাবে। তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখরিত হয়ে উঠবে।'
৩০ অক্টোবর ২০২১, ০২:০৪ অপরাহ্ন
সম্মেলন চাওয়ায় হাদীকে পেটালেন জয়-লেখকের অনুসারীরা
ছাত্রলীগের ৩০তম সম্মেলন দাবি করায় ক্ষুব্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নেতার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সংগঠনটিরই নেতাকর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ অক্টোবর ২০২১, ০১:২৫ অপরাহ্ন
ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে চমেক বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
৩০ অক্টোবর ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন
‘ওয়ার্ল্ড স্কিল সাংহাই’ প্রতিযোগিতার জন্য প্রতিভা খুঁজছে বাংলাদেশ
২০২২ সালের অক্টোবরে চীনের সাংহাইতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্কিল প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিভা খুঁজে বের করতে বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
৩০ অক্টোবর ২০২১, ০৬:৫৭ পূর্বাহ্ন
ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।
২৮ অক্টোবর ২০২১, ০৪:৪২ অপরাহ্ন