সিলেটে ২৫টি পাখি ও ১টি বানর উদ্ধার, আটক ১
সিলেটে অভিযান চালিয়ে ২৫টি বন্য ও অতিথি পাখি এবং একটি বানর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতির পরিবেশকর্মী ও বন বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।
২৮ অক্টোবর ২০২১, ০২:৩২ অপরাহ্ন
উন্নয়ন প্রকল্পের নামে নির্বিচারে গাছ কেটে মসজিদে দান!
উন্নয়নের নামে সিলেটের শাহজালাল উপশহর এলাকায় এই মাসের প্রথম দুই সপ্তাহে অন্তত ২০০টি গাছ কাটা হয়েছে।
২৮ অক্টোবর ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন
কার্বন নিঃসরণ কমানোর দাবিতে জলবায়ু উদ্বাস্তুদের প্রতীকী যাত্রা
কলাগাছের ভেলায় চড়ে কীর্তনখোলা নদী বেয়ে অজানার উদ্দেশে রওনা দিচ্ছেন কয়েকটি জলবায়ু উদ্বাস্তু পরিবার। সেই ছোট্ট ভেলায় ঠাঁই পেয়েছে বাড়ির পোষা ছাগল, হাঁস-মুরগি ও সামান্য কিছু জিনিসপত্র।
২৭ অক্টোবর ২০২১, ০৫:২৩ অপরাহ্ন
৩ দশকে রাজবাড়ীর ৯ হাজার ৯৬০ হেক্টর জমি নদীগর্ভে
‘ওই যে ধু ধু বালি দেখছেন, ওইখানে ছিল আমাদের বাড়ি’, বলছিলেন আহাদ ব্যাপারী। তার মতো হাজারো মানুষের ঘর-সংসার বিলীন হয়েছে পদ্মায়।
২৬ অক্টোবর ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ন
লাঠিটিলা সংরক্ষিত বনে সাফারি পার্ক: সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন অনুমোদন
মৌলভীবাজারের সংরক্ষিত লাঠিটিলা বনে দেশের তৃতীয় সাফারি পার্ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন অনুমোদন দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।
২৫ অক্টোবর ২০২১, ০৩:৩০ অপরাহ্ন
ঢলের পানি নেমে গেলেও তীব্র ভাঙন তিস্তায়
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে গেছে। তবে লালমনিরহাট ও কুড়িগ্রামের ভেতর দিয়ে বয়ে চলা তিস্তা নদীর ভাঙন অব্যাহত আছে।
২৫ অক্টোবর ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডলফিন দিবসে হালদায় মৃত ডলফিন
বিপন্ন প্রজাতি সংরক্ষণে আন্তর্জাতিক ডলফিন দিবসের দিনে চট্টগ্রামের হালদা নদীতে ভেসে এলো একটি মৃত ডলফিন।
২৪ অক্টোবর ২০২১, ১২:২৯ অপরাহ্ন
রাজশাহীতে বিক্রির সময় ২০১টি পাখি উদ্ধার, আটক ২
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা থেকে বিক্রির সময় জলময়ুর, সরালি, ডাহুকসহ মোট ২০১টি পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।
২৩ অক্টোবর ২০২১, ০৬:১৩ অপরাহ্ন
‘হামারগুলার কষ্টের শ্যাষ নাই’
‘হামারগুলার কষ্টের শ্যাষ নাই। আশ্বিন-কাত্তিক মাসে এ্যাদোন বান মুই দ্যাখোং নাই। হঠাৎ করি পানি আসিয়া হামাক ভাসি দ্যাইল, হামার সোককিছু ভাসি নিয়া গ্যালো।’
২৩ অক্টোবর ২০২১, ০৫:২৪ পূর্বাহ্ন
শরণখোলা থেকে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে উদ্ধার করা ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে সুন্দরবন সংলগ্ন খুরিয়াখালী গ্রামের জামাল গাজীর বাড়ি থেকে বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিমের সদস্যরা এই বিশাল অজগরটি উদ্ধার করেন।
২২ অক্টোবর ২০২১, ১২:৫৯ অপরাহ্ন
আকস্মিক বন্যায় তিস্তাপাড়ের কৃষকের বড় ক্ষতি
নির্বাক হয়ে আছেন তিস্তাপাড়ের কৃষক মোসলেম উদ্দিন (৬২)। মাত্র আর কয়েকদিন পর খেতের আমন ধান কেটে ঘরে তোলার কথা ছিল। আশা ছিল এবার আমন ধানে গোলা ভরে যাবে। মোসলেমের স্বপ্ন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে। আকস্মিক বন্যায় তার ৭ বিঘা জমির আমন ধান নষ্ট হয়ে গেছে। এখন তার চোখে আশার বদলে শুধু অশ্রু।
২২ অক্টোবর ২০২১, ০২:৪৬ পূর্বাহ্ন
গাজীপুর সাফারি পার্কে আরও ২ সাম্বার হরিণ অবমুক্ত
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২টি মাদি সাম্বার হরিণ অবমুক্ত করা হয়েছে।
২১ অক্টোবর ২০২১, ০১:৪২ অপরাহ্ন
তিস্তার পানির তোড়ে সড়ক ভেঙে লালমনিরহাট-রংপুর যোগাযোগ বিচ্ছিন্ন
পানির তোড়ে সড়ক ভেঙে যাওয়ায় কাকিনা-মহিপুর রুটে লালমনিরহাটের সঙ্গে রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় বুধবার রাত ৮টার দিকে সড়কটির প্রায় ৩০০ মিটার ভেঙে যায়।
২১ অক্টোবর ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন
জলবায়ু সম্মেলনে গ্লাসগো যাচ্ছেন না পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্লাসগোতে অনুষ্ঠিতব্য এবারের সিওপি ২৬ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন না। ক্রেমলিনের মুখপাত্রের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি এ খবর জানিয়েছে।
২০ অক্টোবর ২০২১, ০৪:৪০ অপরাহ্ন
পরিবেশ দূষণে আদায় করা জরিমানার টাকা ক্ষতিগ্রস্তদের দেওয়ার সুপারিশ
পরিবেশ দূষণের জন্য দায়ীদের কাছ থেকে আদায় করা জরিমানার টাকা থেকে দূষণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
১৯ অক্টোবর ২০২১, ০৩:১৫ অপরাহ্ন
গাজীপুর সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পরিবারে এসেছে নতুন অতিথি। সব মিলিয়ে পরিবারের সদস্য সংখ্যা এখন আট। আজ সোমবার নতুন সদস্যকে জেব্রা পালের সঙ্গে দেখা গেছে।
১৮ অক্টোবর ২০২১, ০৪:৩৯ অপরাহ্ন
মহেশখালীতে বিষ খাইয়ে অর্ধশতাধিক বানর হত্যার অভিযোগ
কক্সবাজারের মহেশখালীতে কলার সঙ্গে বিষ খাইয়ে অর্ধশতাধিক বানর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৩ অক্টোবর ২০২১, ০৫:৩৩ অপরাহ্ন
‘ভারত থেকে সৌরবিদ্যুৎ, নেপাল-ভুটান থেকে জলবিদ্যুৎ আনার পরিকল্পনা আছে’
ভারত থেকে সৌরবিদ্যুৎ এবং নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৩ অক্টোবর ২০২১, ০১:১৯ অপরাহ্ন
ফরিদপুরে ২টি তালগাছ কাটায় চেয়ারম্যানের ছেলেকে এক হাজার টাকা জরিমানা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারি জায়গা থেকে প্রায় ৫০ বছর বয়সী ২টি তালগাছ কাটায় ইউপি চেয়ারম্যানের ছেলেকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ অক্টোবর ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন
সেনেগাল থেকে আনা ৩০টি পাখির ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল থেকে আনা ২ জাতের ৩০টি পাখির ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
১২ অক্টোবর ২০২১, ১০:১২ পূর্বাহ্ন