টাঙ্গাইলে যমুনার পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপরে
টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টার মধ্যে নদীর পোড়াবাড়ী পয়েন্টে ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। পানি বেড়েছে যমুনার শাখা নদীগুলোতেও।
২৮ আগস্ট ২০২১, ০১:১০ অপরাহ্ন
পদ্মার ভাঙনের মুখে ২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কমিউনিটি ক্লিনিক
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মার ভাঙন ঝুঁকিতে পড়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক। উপজেলার সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে ও চরহরিরামপুর ইউনিয়নের সবুল্লাহ শিকদারের ডাঙ্গী গ্রামে এ ভাঙন দেখা দিয়েছে।
২৮ আগস্ট ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন
বাড়ছে নদ-নদীর পানি, ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রাম-লালমনিরহাটে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা এবং সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া, আরও কিছু নদ-নদীর পানির সমতল বাড়ছে।
২৮ আগস্ট ২০২১, ০৭:১১ পূর্বাহ্ন
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, ধরলা পাড়েও নেই উন্নতি
বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢলের কারণে গত ১২ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি আরও ১৭ সেন্টিমিটার বেড়ে আজ শনিবার সকাল ৯টা থেকে কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে বিপৎসীমার (বিপৎসীমা ২৩ মিটার ৭০ সেন্টিমিটার) ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৮ আগস্ট ২০২১, ০৪:৩৭ পূর্বাহ্ন
যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, ফসল নষ্টের আশঙ্কায় কৃষক
টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ, তলিয়ে গেছে এসব এলাকার ধান, সবজি ও বীজতলাসহ ফসলি জমি।
২৭ আগস্ট ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ন
ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে
উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলার পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তিস্তা নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।
২৭ আগস্ট ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন
লাঠিটিলায় সাফারি পার্কের সড়ক নির্মাণেই কাটা পড়বে ১০ হাজার গাছ: বেলা
বন্যপ্রাণীদের অভয়ারণ্য লাঠিটিলা সংরক্ষিত বনভূমিতে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)। এছাড়া এত বড় প্রকল্পের জন্য শুধু সড়ক নির্মাণ করলেই প্রায় ১০ হাজার গাছ কাটা পড়বে বলেও জানিয়েছে বেলার প্রতিনিধি দল।
২৬ আগস্ট ২০২১, ০৩:০১ অপরাহ্ন
বন বিভাগ জুমের ফসল কাটায় ক্ষতিপূরণ দাবি গারো ছাত্র সংগঠনের
শেরপুর জেলার শ্রীবরদীতে বন বিভাগ জুমের ফসল কেটে ফেলার প্রতিবাদ ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)।
২৬ আগস্ট ২০২১, ০১:২৬ অপরাহ্ন
টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি
উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনাসহ সবগুলো নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধ উপচে পানি প্রবেশ করায় নদী তীরবর্তী সদর উপজেলা, কালিহাতী, নাগরপুর, ভূঞাপুর, বাসাইল ও মির্জাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব এলাকার আমন ধান ও সবজি খেতসহ অন্যান্য ফসলের মাঠ।
২৬ আগস্ট ২০২১, ০১:০০ অপরাহ্ন
সিরাজগঞ্জে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপরে যমুনা, জলাবদ্ধ অন্তত ১৫ ইউনিয়ন
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদী বিপৎসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৬ আগস্ট ২০২১, ১১:০১ পূর্বাহ্ন
রাজবাড়ীতে পানিবন্দি ২৩ হাজার মানুষ
রাজবাড়ীতে পদ্মায় প্রতিদিনই পানি বাড়ছে। জেলার নিম্নাঞ্চলে বসবাসকারী প্রায় ২৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক ফসলি জমি তলিয়ে গেছে।
২৬ আগস্ট ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ন
‘জলবায়ুজনিত ক্ষতির অর্থায়নে বেসরকারি খাতকে সঙ্গে নিয়েই এগোতে হবে’
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) মাধ্যমে নেওয়া প্রকল্পে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির খরচকে অন্তর্ভুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
২৫ আগস্ট ২০২১, ০৩:০৫ অপরাহ্ন
বন যেভাবে জন্মেছে সেভাবেই থাকতে দেওয়া উচিত: সুলতানা কামাল
মৌলভীবাজারের লাঠিটিলা সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণের বিরোধিতা করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বন যেভাবে জন্মেছে তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত। জনগণ বা সংবিধান এটি পরিবর্তন করার অধিকার কাউকে দেয়নি। মানুষকে পুনর্বাসন করা হবে। কিন্তু প্রকৃতিকে পুনর্বাসন করা যায় না।
২৪ আগস্ট ২০২১, ১২:৪৪ অপরাহ্ন
যমুনার পানি বিপৎসীমার কাছাকাছি, সিরাজগঞ্জের ৫ উপজেলায় জলাবদ্ধতা
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি এসে অপরিবর্তিত আছে। সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে যমুনা ১৩ দশমিক ৩২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার মাত্র তিন সেন্টিমিটার নিচে এবং কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচে ১৫ দশমিক ১২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।
২৪ আগস্ট ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন
মানিকগঞ্জে শতাধিক বাড়িতে জলাবদ্ধতা, যমুনার শাখা নদীতে পানি বাড়ছে
মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনায় নতুন করে উচ্চতা না বাড়লেও শাখা নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। কালীগঙ্গা, ধলেশ্বরী, গাজীখালী ও ইছামতী নদীতে পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
২৪ আগস্ট ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ন
পদ্মায় পানি বৃদ্ধি: নড়িয়া-জাজিরা তীর রক্ষা প্রকল্পের ৩ ইয়ার্ড প্লাবিত
পদ্মা নদীর পানি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সোমবার সকাল থেকে ওই পয়েন্টে পদ্মার পানি ৪৭৭ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে নড়িয়া-জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের তিনটি স্থানে সিসি ব্লক নির্মাণ ইয়ার্ড প্লাবিত হয়েছে।
২৩ আগস্ট ২০২১, ০৩:৩৩ অপরাহ্ন
ফরিদপুরে ৩ উপজেলার ৮ হাজার পরিবার পানিবন্দী
ফরিদপুরের তিনটি উপজেলার নয়টি ইউনিয়নের অন্তত আট হাজার ২০০ পরিবার বর্তমানে পানিবন্দী অবস্থায় আছে। এই পরিবারগুলো ফরিদপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের পাশাপাশি চরভদ্রাসন উপজেলার চারটি ও সদরপুর উপজেলার দুটি ইউনিয়নের ৮৪টি গ্রামের বাসিন্দা।
২৩ আগস্ট ২০২১, ০৯:২২ পূর্বাহ্ন
বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপরে যমুনার পানি, ফসলি জমি প্লাবিত
মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ছয় সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বাড়ার ফলে জেলার অভ্যন্তরীণ পদ্মা, কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতিসহ সবগুলো নদীতেই পানি বাড়তে শুরু করেছে। এতে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি প্লাবিত হচ্ছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন।
২২ আগস্ট ২০২১, ০৫:১৩ অপরাহ্ন
দৌলতদিয়ায় পদ্মার পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মার পানি ছয় সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের পানি পরিমাপক (গেজ রিডার) মিঠুন হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২২ আগস্ট ২০২১, ০৯:০৯ পূর্বাহ্ন
ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী ৫ হাজার পরিবার
গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ আগস্ট ২০২১, ০২:১৮ অপরাহ্ন