মাতৃভাষার জন্য প্রথম নারী ভাষা শহীদ কমলা ভট্টাচার্য
রাষ্ট্রভাষা আন্দোলন থেকে বাংলা ভাষা আন্দোলন। সমস্ত ভাষা আন্দোলনে হাতে হাত মিলিয়ে অংশ নিয়েছেন অজস্র নারী ভাষা সংগ্রামী। ভাষা সংগ্রামীরা জন্ম দিয়েছেন সংগ্রামের, ভাষা আন্দোলনে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছেন। এই পথ কণ্টক জেনেও দোর্দণ্ড শক্তিতে এগিয়ে এসেছেন নিজের মাতৃভাষার সম্মান রক্ষার্থে। ভাষা আন্দোলনে পৃথিবীর নানা প্রান্তে অজস্র নারী দাঁড়িয়েছেন, কিন্তু ভাষার জন্য নিজের প্রাণ উৎসর্গকারী একমাত্র নারী ১৬ বছরের এক কিশোরী। নাম তার কমলা ভট্টাচার্য।
১৯ মে ২০২১, ০১:১৩ অপরাহ্ন
ভারতীয়দের জীবনের বিনিময়ে কখনোই টিকা রপ্তানি করিনি: সেরাম সিইও
ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনেওয়ালা গতকাল মঙ্গলবার বলেছেন যে, তার প্রতিষ্ঠান কখনোই ভারতীয়দের জীবনের বিনিময়ে টিকা রপ্তানি করেনি।
১৯ মে ২০২১, ০৮:৩২ পূর্বাহ্ন
ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৪৫২৯
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৫২৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জন।
১৯ মে ২০২১, ০৪:৫০ পূর্বাহ্ন
ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৪৩২৯
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৩২৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৭৮ হাজার ৭১৯ জন।
১৮ মে ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ন
করোনায় ভারতে একদিনে মারা গেছেন ৫০ ডাক্তার, মোট ৯৮০
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৫০ জন ডাক্তারের মৃত্যু হয়েছে।
১৮ মে ২০২১, ০৩:৪৯ পূর্বাহ্ন
রাতে গুজরাটে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় টাউটি
ভারতের পশ্চিমাঞ্চলের গুজরাটে আজ সোমবার রাতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় টাউটি। এটি ‘অত্যন্ত মারাত্মক’ একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
১৭ মে ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন
হামাসের রকেট হামলার বিরোধিতায় ভারত
গাজায় ইসরায়েলের অবিরত বোমা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলে হামাসের রকেট হামলার বিরোধিতা করে বিবৃতি দিয়েছে ভারত। তবে, একইসঙ্গে ফিলিস্তিনের প্রতি সমর্থনও জানিয়েছে দেশটি।
১৭ মে ২০২১, ০৯:৫৩ পূর্বাহ্ন
তৃণমূলের ৩ গুরুত্বপূর্ণ নেতা সুব্রত, ফিরহাদ, মদন ও সাবেক মন্ত্রী শোভন গ্রেপ্তার
নারদা মামলায় তৃণমূলের তিন নেতা ও সাবেক এক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। তারা হলেন— মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম, তৃণমূলের বিধানসভার সদস্য ও সাবেক মন্ত্রী মদন মিত্র এবং সাবেক মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।
১৭ মে ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ন
ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১০৬, শনাক্ত ২ লাখ ৮১ হাজার ৩৮৬
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ১০৬ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৭৪ হাজার ৩৯০ জন।
১৭ মে ২০২১, ০৪:৩৬ পূর্বাহ্ন
কবি জয় গোস্বামী করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কবি জয় গোস্বামী। গতকাল রোববার রাতে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার পরই তাকে ভারতের কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।
১৭ মে ২০২১, ০২:৩৬ পূর্বাহ্ন
ফিলিস্তিনিদের পক্ষে গ্রাফিতি আঁকায় কাশ্মীরে চিত্রশিল্পীসহ গ্রেপ্তার ২০
ভারতের কাশ্মীরে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে গ্রাফিতি আঁকায় চিত্রশিল্পীসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ মে ২০২১, ০৭:০১ অপরাহ্ন
মালদ্বীপে আটকা পড়েছে বলিউড তারকারা
ভারতজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বলিউডের বেশ কিছু তারকা মালদ্বীপে গিয়েছিলেন ছুটি কাটাতে। তবে মালদ্বীপেও এখন করোনা সংক্রমণ বাড়তে থাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি। ফলে আপাতত দেশে ফিরতে পারছেন না ছুটি কাটাতে গিয়ে আটকে পড়া ভারতীয়রা।
১৬ মে ২০২১, ১২:৩৭ অপরাহ্ন
ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪০৭৭, শনাক্ত ৩ লাখ ১১ হাজার ১৭০
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৭৭ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৭০ হাজার ২৮৪ জন।
১৬ মে ২০২১, ০৫:৪৫ পূর্বাহ্ন
করোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইয়ের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই অসীম বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
১৫ মে ২০২১, ০৯:৫২ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গে কাল থেকে ২ সপ্তাহের লকডাউন
করোনা সংক্রমণ রোধে ভারতের পশ্চিমবঙ্গে আগামীকাল রোববার থেকে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই দুই সপ্তাহ অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে। আজ শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
১৫ মে ২০২১, ০৯:২৭ পূর্বাহ্ন
ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ হাজার, শনাক্ত ৩ লাখ ৪৩ হাজার ১৪৪
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৬২ হাজার ৩১৭ জন।
১৪ মে ২০২১, ০৪:৩৬ পূর্বাহ্ন
ভারতে ২-১৮ বছর বয়সীদের ওপর কোভ্যাক্সিন ট্রায়ালের অনুমোদন
ভারতে দুই থেকে ১৮ বছর বয়সীদের ওপর কোভ্যাক্সিন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমোদন দেওয়া হয়েছে।
১৩ মে ২০২১, ০৬:০৭ পূর্বাহ্ন
ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১২০, শনাক্ত ৩ লাখ ৬২ হাজার ৭২৭
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ১২০ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৫৮ হাজার ৩১৭ জন।
১৩ মে ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ন
অন্ধ্র প্রদেশে হাসপাতালে অক্সিজেন বন্ধ হয়ে ১১ করোনা রোগীর মৃত্যু
ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতিতে একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে অন্তত ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।
১১ মে ২০২১, ০৮:৫২ পূর্বাহ্ন
করোনা রোগীর মরদেহ ভাসছে গঙ্গায়
উত্তর ভারতের গঙ্গা নদীতে কমপক্ষে ৪০টি মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের সীমান্তের কাছে গঙ্গা নদীতে এই মরদেহগুলো ভেসে আসতে দেখা যায় বলে নিশ্চিত করেছে বিবিসি।
১০ মে ২০২১, ০৪:০০ অপরাহ্ন