যেভাবে অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি অবস্থা এবং কারফিউ জারি করেও মানুষকে ঘরে আটকে রাখতে পারেননি। মূলত বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে রাজাপাকসের সরকার জ্বালানিসহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে পুরোপুরি ব্যর্থ। ফলে, দেশটিতে এখন ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আকাশ ছোঁয়া।
৪ এপ্রিল ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন

ইমরানের ক্রিকেটীয় নাটকীয়তা যখন পাকিস্তানের রাজনীতিতে

১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা মনে আছে নিশ্চয়? প্রতিযোগিতা থেকে প্রায় বাদ পড়তে যাওয়া পাকিস্তান পেয়েছিল বিশ্বজয়ের খেতাব। সেদিনের অধিনায়ক ইমরান খানের হাতে উঠেছিল বিশ্বকাপ।
৪ এপ্রিল ২০২২, ০৮:৫৪ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় ‘রাজ পরিবারের’ শেষ রক্ষা হবে তো?

এক-এক করে উজির-নাজিররা বিদায় হচ্ছেন দৃশ্যপট থেকে। সেই তালিকায় আছেন আপনজনও। এমন অবস্থাতেও যেন মাটি কামড়ে পড়ে আছেন ২ জন। তাদের একজন হলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও অপরজন তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
৪ এপ্রিল ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন

‘গেম চেঞ্জার ইমরান খান’ ওয়াসিম আকরামের টুইট

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক ক্রিকেট সতীর্থ ওয়াসিম আকরাম। আজ পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়। এর ঠিক কয়েক ঘণ্টা পর ইমরান খানের একটি ছবি টুইট করেছেন ওয়াসিম আকরাম। শুরু থেকেই ইমরানকে সমর্থন দিচ্ছেন ওয়াসিম আকরাম।
৩ এপ্রিল ২০২২, ০৪:১৮ অপরাহ্ন

শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ, কাঁদানে গ্যাস নিক্ষেপ

শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভরত শত শত শিক্ষার্থীকে লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৩ এপ্রিল ২০২২, ০৩:৪৩ অপরাহ্ন

আগামী ১৫ দিন ক্ষমতায় থাকবেন ইমরান খান: পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের জাতীয় পরিষদে নাটকীয়তার পর দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ দাবি করেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান আরও ১৫ দিন ক্ষমতায় থাকতে পারেন।
৩ এপ্রিল ২০২২, ০২:০৬ অপরাহ্ন

আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধ করল তালেবান

বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে মাদক চাষে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তালেবান। আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৩ এপ্রিল ২০২২, ০১:০২ অপরাহ্ন

পাকিস্তানে এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

পাকিস্তানে বিরোধী দলের সদস্যদের একটি প্রতিনিধি দল জাতীয় পরিষদ সচিবালয়ে স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৩ এপ্রিল ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

‘পাকিস্তানে আজকের ঘটনার সঙ্গে সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই’

পাকিস্তানের পার্লামেন্টে আজ যা ঘটেছে তার সঙ্গে সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার। আজ রোববার তিনি জিও নিউজকে এ কথা বলেন।
৩ এপ্রিল ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, ৯০ দিনের মধ্যে নির্বাচন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে দেশটির জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।
৩ এপ্রিল ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ন

পাকিস্তানে ৩০ মিনিটে অধিবেশন শেষ, ক্ষিপ্ত বিরোধীদল

পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বহুল আলোচিত অনাস্থা প্রস্তাব নাকোচ করে দেওয়ায় ক্ষিপ্ত হয়েছে দেশটির বিরোধীদল।
৩ এপ্রিল ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ন

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
৩ এপ্রিল ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ন

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ

সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দিয়েছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।
৩ এপ্রিল ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন

সবার চোখ ইসলামাবাদে

অল্প কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানে ঘটতে যাচ্ছে এক নতুন ঘটনা। দেশটির ভঙ্গুর গণতন্ত্রকে দিতে হচ্ছে রাজনৈতিক ‘অগ্নিপরীক্ষা’। রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় পরিষদে ঘটতে যাওয়া সেই ঐতিহাসিক ঘটনার দিকে এখন সবার দৃষ্টি।
৩ এপ্রিল ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় চলছে কারফিউ, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ

জ্বালানি ও খাদ্য সংকট নিয়ে চলমান অস্থিরতা মোকাবিলায় শ্রীলঙ্কায় চলছে ৩৬ ঘণ্টার কারফিউ। এদিকে আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করা হয়েছে। 
৩ এপ্রিল ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন

সিউলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়ার হুমকি কিমের বোনের

উত্তর কোরিয়ায় হামলা চালানোর সক্ষমতা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা করে উত্তর কোরিয়ার হুমকি, দক্ষিণ কোরিয়া পূর্বনির্ধারিত স্ট্রাইকের মতো কোনো ‘বিপজ্জনক সামরিক পদক্ষেপ’ নিলে সিউলের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হবে।
৩ এপ্রিল ২০২২, ০৫:৩৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় বিক্ষোভ ঠেকাতে কারফিউ

শ্রীলঙ্কা সরকার দেশে চলমান অস্থিরতা মোকাবিলায় শনিবার কারফিউ জারি করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২ এপ্রিল ২০২২, ০৫:৩১ অপরাহ্ন

যা ঘটছে শ্রীলঙ্কায়

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী শ্রীলঙ্কার সবশেষ সংবাদ হলো- দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্টের বাড়ির সামনে সমবেত বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।
২ এপ্রিল ২০২২, ০৩:১৩ পূর্বাহ্ন

এই অনাস্থা প্রস্তাব একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার বলেছেন, একজন অধিনায়ক কখনোই তার কৌশল কাউকে জানান না। তবে, আমি আবারও বলছি- এই অনাস্থা প্রস্তাব একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র।
১ এপ্রিল ২০২২, ০৭:০২ অপরাহ্ন

আবারো সেই পুরনো চেহারায় পাকিস্তান

ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে এসে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে বসে যাওয়া ইমরান খান তার রাজনৈতিক জীবনের সবচেয়ে সংকটময় সময়টা পার করছেন এখন।
১ এপ্রিল ২০২২, ১০:১০ পূর্বাহ্ন