এবার বিমানযাত্রীকে ঘুষি মারলেন মাইক টাইসন

প্রাক্তন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন একজন বিমানযাত্রীকে ঘুষি মেরেছেন বলে অভিযোগ উঠেছে। টাইসনের দাবি, লোকটি তার সঙ্গে বার বার কথা বলার চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে যান। বুধবার বিমানটি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে ফ্লোরিডা যাওয়ার আগে এই ঘটনা ঘটে। 
২২ এপ্রিল ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন

তাইওয়ানে চীনের সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্তা

স্বঘোষিত স্বাধীন দ্বীপরাষ্ট্র তাইওয়ানে চীনের সম্ভাব্য হামলা প্রতিরোধে উদ্যোগী হওয়ার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ইকোনমিক ক্লাব সম্মেলনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই বার্তা দেন।
১৫ এপ্রিল ২০২২, ০৪:১৫ পূর্বাহ্ন

মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি: কে এই কেতানজি ব্রাউন জ্যাকসন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে অনুমোদন পেয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন। গত বৃহস্পতিবার সিনেটে ভোটের মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
১০ এপ্রিল ২০২২, ০৮:১১ পূর্বাহ্ন

‘মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র’

সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া. এটি শব্দের চেয়ে ৫ গুণেরও বেশি দ্রুতগতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন একটি ‘হাইপারসনিক’ যুদ্ধাস্ত্র। অত্যাধুনিক এই অস্ত্রের ব্যবহারে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে সমালোচনার ঝড় বয়ে যায়।
৭ এপ্রিল ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ট্রাম্পের সম্পদ বাড়ছে

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ ক্রমশই বাড়ছে বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন।
৬ এপ্রিল ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন

ক্যালিফোর্নিয়ায় সড়কে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো শহরে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
৩ এপ্রিল ২০২২, ০৩:০০ অপরাহ্ন

চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক টানাপড়েনে ‘ভুক্তভোগী’ বোয়িং

সম্প্রতি চীনে এক ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় আরও একটি বোয়িং উড়োজাহাজ ভূপাতিত হয়েছে। এ ঘটনার পর বোয়িংয়ের এ মডেলের সব উড়োজাহাজের উড্ডয়ন কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।
২৮ মার্চ ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন

নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির কথা ভাবছেন ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক গত শনিবার এক টুইটবার্তায় জানান, তিনি নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির বিষয়টি ‘গুরুত্ব সহকারে ভাবছেন’।
২৮ মার্চ ২০২২, ০৬:২৮ পূর্বাহ্ন

নির্বাচনে রাশিয়ার প্রভাব: হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ফ্লোরিডায় ফেডারেল আদালতে মামলা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৫ মার্চ ২০২২, ০৬:১২ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হিলারি ক্লিনটন

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
২৩ মার্চ ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন

মিয়ানমারের সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে: যুক্তরাষ্ট্র

মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে বলে নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্র।
২১ মার্চ ২০২২, ০৬:৫৯ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
১৪ মার্চ ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন

রাশিয়ান হীরা ও মদ আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রাশিয়ান মদ, সামুদ্রিক খাবার এবং হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
১১ মার্চ ২০২২, ০৬:৪৯ অপরাহ্ন

রাশিয়ার ‘মোস্ট ফেভারড নেশনের মর্যাদা’ প্রত্যাহারের সিদ্ধান্ত: ন্যান্সি পেলোসি

ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার ‘মোস্ট ফেভারড নেশন’ মর্যাদা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
১১ মার্চ ২০২২, ০৩:২২ অপরাহ্ন

ইউক্রেন প্রশ্নে ট্রাম্প বলেন ‘উইন্ডমিল কাজ করে না, খরচও বেশি’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ‘ফুল সেন্ড’ পডকাস্টে বিভিন্ন বিষয়ে প্রায় ১ ঘণ্টা আলোচনা করেন। নেল্ক বয়েজ ইউটিউব চ্যানেলের এই পডকাস্টে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে ‘উইন্ডমিল বিরোধী’ বক্তব্য দিয়েছেন ট্রাম্প।
১১ মার্চ ২০২২, ১১:১০ পূর্বাহ্ন

দেহে শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপনকারী মার্কিন নাগরিক ডেভিডের মৃত্যু 

গত ১১ জানুয়ারি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেনেটের শরীরে জেনেটিক্যালি রূপান্তরিত শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। অস্ত্রোপচারের প্রায় ২ মাস পর গত মঙ্গলবার তিনি মারা যান।
১০ মার্চ ২০২২, ০৫:৫১ পূর্বাহ্ন

রাশিয়ার তেল-গ্যাস-কয়লা আমদানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এ ঘোষণা দেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
৮ মার্চ ২০২২, ০৬:৩৮ অপরাহ্ন

জেলেনস্কি নিহত হলেও সরকার ‘চালিয়ে নেওয়ার’ পরিকল্পনা আছে ইউক্রেনীয়দের: ব্লিঙ্কেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করা হলেও ইউক্রেনীয়দের 'একভাবে বা অন্যভাবে সরকার চালিয়ে যাওয়ার' পরিকল্পনা আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
৬ মার্চ ২০২২, ০৫:১২ অপরাহ্ন

ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র?

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা কংগ্রেসকে বলেছেন, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে ওয়াশিংটন।
৪ মার্চ ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন

‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে জাতিসংঘের ১২ রুশ কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে জাতিসংঘের ১২ রুশ কর্মীকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।
১ মার্চ ২০২২, ০৪:০০ পূর্বাহ্ন