আত্মসমর্পণের আল্টিমেটাম প্রত্যাখ্যান মারিউপোলের
মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার দেওয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে মারিউপোল কর্তৃপক্ষ।
১৭ এপ্রিল ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন
ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ সেনা নিহত, দাবি রাশিয়ার
চলমান যুদ্ধে ইউক্রেন ‘অপূরণীয় ক্ষতির’ শিকার হয়েছে এবং দেশটির এ পর্যন্ত ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহতের দাবি করেছে রাশিয়া। নিহতদের মধ্যে আছেন ইউক্রেনের সেনাবাহিনী, জাতীয় প্রতিরক্ষা বাহিনী সদস্য ও বিদেশি ভাড়াটে সেনা।
১৭ এপ্রিল ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন
আল আকসায় আবারো ইসরায়েলি পুলিশের হামলা
ইসরায়েলের পুলিশ গত শুক্রবারের পর আবারও আজ ফিলিস্তিনের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে।
১৭ এপ্রিল ২০২২, ০৯:২২ পূর্বাহ্ন
পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিতের দাবি রাশিয়ার
পশ্চিমা অস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিত করার দাবি জানিয়েছে রাশিয়া।
১৭ এপ্রিল ২০২২, ০৬:৩২ পূর্বাহ্ন
মারিউপোলে ভোর ৬টার পর থেকে আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার
ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের দখল নিতে প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে লড়ছে রুশ বাহিনী। দেশটিতে আক্রমণের পর প্রায় ২ মাস কেটে গেলেও এখনো ইউক্রেনের প্রধান কোনো শহরের দখল নিতে পারেনি রাশিয়া।
১৭ এপ্রিল ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন
রাশিয়ার নিষেধাজ্ঞার জবাব দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত নিষেধাজ্ঞার তালিকায় ২২৮ জন অস্ট্রেলিয়ানের নাম রয়েছে। তার মধ্যে আছে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের নামও।
১৭ এপ্রিল ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন
বরিস জনসনকে নিষিদ্ধ করল রাশিয়া
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘শত্রুতাপূর্ণ অবস্থান নেওয়ার কারণে’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এ নিষেধাজ্ঞার ফলে তার আর রাশিয়ায় প্রবেশের সুযোগ থাকছে না।
১৬ এপ্রিল ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
ইউক্রেনে ৩০টি জৈব অস্ত্রের গবেষণাগার স্থাপন করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর আগ থেকেই যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিও দেশটিতে জৈবিক সামরিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সম্ভবত তা এখনো চালিয়ে যাচ্ছে।
১৬ এপ্রিল ২০২২, ১১:০১ পূর্বাহ্ন
কিয়েভ থেকে ৯০০ বেসামরিক লোকের মরদেহ উদ্ধার: ইউক্রেন পুলিশ
রুশ সেনারা চলে যাওয়ার পর কিয়েভে ৯০০ জনের বেশি বেসামরিক লোকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি ৩৫০ জনের মরদেহ পাওয়া গেছে বুচা শহরে।
১৬ এপ্রিল ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন
রাশিয়ায় ইইউ’র ১৮ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা
ইউরোপীয় ইউনিয়নের ‘অবন্ধুসুলভ আচরণ’ এর প্রতিক্রিয়া হিসাবে ইইউ’র ১৮ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ।
১৬ এপ্রিল ২০২২, ০৩:৩৪ পূর্বাহ্ন
আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হামলায় ১৫৮ ফিলিস্তিনি আহত
জেরুজালেমের পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে ১৫৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।জেরুজালেমের পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গনে শুক্রবার ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে ১৫৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
১৫ এপ্রিল ২০২২, ০৭:০৭ অপরাহ্ন
রুশ তেল-গ্যাসের বিকল্প নেই ইউরোপের: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার জ্বালানি ব্যবহার অব্যাহত রাখা ছাড়া ইউরোপের আর কোনো বিকল্প নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা তেল ও গ্যাস সরবরাহের বিকল্পের চেষ্টা করে তাহলে ‘চরম’ অর্থনৈতিক পরিণতি তৈরি হতে পারে। খবর বিবিসির।
১৫ এপ্রিল ২০২২, ০৫:৪৬ অপরাহ্ন
প্রতিশোধ নিতে কিয়েভে হামলার তীব্রতা আরও বাড়বে: রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া। তারা আরও জানায়, ইউক্রেনের ‘জঙ্গি হামলা’ ও ‘নাশকতামূলক কার্যক্রমের’ বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ ধরনের হামলার তীব্রতা আগামীতে আরও বাড়বে।
১৫ এপ্রিল ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন
তারা বিশ্বের সবচেয়ে লম্বা পরিবার!
বিশ্বে প্রতিনিয়ত নানা বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়। বিশ্বের সবচেয় লম্বা মানুষ, খাটো মানুষ এসব বিষয় হয়তো অনেকেই জানেন। কিন্তু কারও কি জানা আছে, সবচেয়ে লম্বা সদস্যের পরিবার কোনটি? এখানে পরিবার বলতে ওই পরিবারের বাবা-মা-ভাই-বোনকে বোঝানো হয়েছে।
১৫ এপ্রিল ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ন
টুইটার কিনতে পারবেন কী না ‘নিশ্চিত নন’ ইলন মাস্ক
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টেসলার প্রধান ইলন মাস্ক বলেছেন, তার টুইটার কিনে নেওয়ার উদ্যোগের সাফল্যের ব্যাপারে তিনি ‘নিশ্চিত নন’।
১৫ এপ্রিল ২০২২, ০৭:৫৯ পূর্বাহ্ন
জি২০ বৈঠকে পুতিন নন, ভার্চুয়ালি যোগ দেবেন রুশ অর্থমন্ত্রী
প্রথমে সদর্পে ঘোষণা দেওয়া হয়েছিল যে, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় চলতি বছরের জি২০ বৈঠকে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে আগ্রাসনের পর বিশ্বব্যবস্থা থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া বৈশ্বিক প্রেক্ষাপটে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণে এমন ঘোষণা দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়।
১৫ এপ্রিল ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন
বিশ্বব্যাংক, আইএমএফ থেকে বহিষ্কার এড়াতে ব্রাজিলের সাহায্য চায় রাশিয়া
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলসহ (আইএমএফ) শীর্ষ অর্থনীতির দেশগুলোর ফোরাম জি২০ থেকে রাশিয়াকে যেন বের করে দেওয়া না হয়, সে বিষয়ে ব্রাজিলের সহায়তা চেয়েছে মস্কো।
১৫ এপ্রিল ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন
তাইওয়ানে চীনের সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্তা
স্বঘোষিত স্বাধীন দ্বীপরাষ্ট্র তাইওয়ানে চীনের সম্ভাব্য হামলা প্রতিরোধে উদ্যোগী হওয়ার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ইকোনমিক ক্লাব সম্মেলনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই বার্তা দেন।
১৫ এপ্রিল ২০২২, ০৪:১৫ পূর্বাহ্ন
কৃষ্ণসাগরে রুশ ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ডুবে গেছে, হামলার দাবি ইউক্রেনের
কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী প্রধান যুদ্ধজাহাজ ‘মস্কভা’ ডুবে গেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
১৫ এপ্রিল ২০২২, ০৩:০৫ পূর্বাহ্ন
‘সুইডেন-ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে পরমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন অন্যতম ঘনিষ্ঠ মিত্র বৃহস্পতিবার ন্যাটোকে হুঁশিয়ারি করে জানিয়েছেন, সুইডেন ও ফিনল্যান্ড যদি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়, তাহলে ইউরোপের কেন্দ্রে পারমাণবিক অস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া।
১৪ এপ্রিল ২০২২, ০৪:৫৭ অপরাহ্ন