রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা বিবেচনা করা হচ্ছে: ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনে বিনা প্ররোচনায় হামলার জন্য রাশিয়াকে আরও শাস্তি দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার সম্ভাবনা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সাথে কাজ করছে।
৬ মার্চ ২০২২, ০৩:২১ অপরাহ্ন
হাদিসুরের মরদেহ ইউক্রেনে নিরাপদ জায়গায় রাখা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের লাশ ইউক্রেনে সংরক্ষণ করা হয়েছে। তার লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
৬ মার্চ ২০২২, ০৩:০২ অপরাহ্ন
রুশ রকেটের আঘাতে ভিনিতসিয়া আঞ্চলিক বিমানবন্দর পুরোপুরি ধ্বংস: জেলেনস্কি
কিয়েভ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভিনিতসিয়া শহরের আঞ্চলিক বিমানবন্দরটি রাশিয়ান রকেটের আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৬ মার্চ ২০২২, ০১:১৮ অপরাহ্ন
মস্কোর দাবি পূরণ হলে হামলা বন্ধ হবে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে এবং মস্কোর দাবি পূরণ হলে রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে।
৬ মার্চ ২০২২, ১২:৫১ অপরাহ্ন
২৮ বাংলাদেশি নাবিক নিরাপদে বুখারেস্টে পৌঁছেছেন
ইউক্রেন থেকে উদ্ধার হওয়া ২৮ বাংলাদেশি নাবিক রোমানিয়া সীমান্ত পার হয়ে নিরাপদে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন।
৬ মার্চ ২০২২, ১২:৩১ অপরাহ্ন
পুতিনকে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান এরদোয়ানের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করার, মানবিক করিডোর খোলার এবং শান্তি চুক্তিতে সই করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
৬ মার্চ ২০২২, ১২:২৫ অপরাহ্ন
সৌদি আরবে যেতে আর কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন নেই
সৌদি আরবে যেতে এখন থেকে কোভিড-১৯ এর পিসিআর পরীক্ষার প্রয়োজন হবে না। সেই সঙ্গে সৌদি আরবে পৌঁছানোর পর যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবে না।
৬ মার্চ ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন
১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন: জাতিসংঘ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রুশ আগ্রাসনের মুখে গত ১০ দিনে ইউক্রেন থেকে পালিয়ে আসা ১৫ লাখেরও বেশি শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছেন।
৬ মার্চ ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন
রাশিয়ার ওপর নির্ভরতায় বিপাকে কাজাখস্তান
প্রতিবেশী ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দায় পুরো বিশ্ব। এ যুদ্ধ পরীক্ষায় ফেলেছে রাশিয়ার আরেক প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র কাজাখস্তানকে।
৬ মার্চ ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন
এ পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।
৬ মার্চ ২০২২, ০৯:০২ পূর্বাহ্ন
মারিউপোলে নতুন যুদ্ধবিরতি: সিটি কাউন্সিল
ইউক্রেনের মারিউপোল শহরে নতুন করে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সিটি কাউন্সিল।
৬ মার্চ ২০২২, ০৮:৩৯ পূর্বাহ্ন
ইউক্রেনে প্রবাসী সরকার ও গেরিলা যুদ্ধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট
ইউক্রেনে রুশ আগ্রাসন দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। তাই ‘সম্ভাব্য পরিকল্পনা’ নিয়ে কাজ করছে পশ্চিমের দেশগুলো।
৬ মার্চ ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন
‘বাঙ্কারে আছি, কিছুক্ষণ পরপর বিমান হামলার সাইরেন বাজছে’
‘আমরা ইউক্রেনে একটি বাঙ্কারে আছি। কিছুক্ষণ পরপর বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। একটু আগেও সাইরেন বাজানো হয়েছে। ২ দিন ধরে বিদ্যুৎ নেই, পানির সমস্যা চলছে।’
৬ মার্চ ২০২২, ০৭:৩৭ পূর্বাহ্ন
ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক
ইউক্রেনের বাংকার থেকে ২৮ বাংলাদেশি নাবিক সীমানা পেরিয়ে রোমানিয়ায় প্রবেশ করেছেন। তারা এখন দেশটির রাজধানী বুখারেস্টে যাচ্ছেন।
৬ মার্চ ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন
ইউক্রেনের ডাকে যুদ্ধে যেতে সাড়া দিলেন ৩ হাজার মার্কিনি
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ইউক্রেনের আহ্বানে প্রায় ৩ হাজার মার্কিনি সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি।
৬ মার্চ ২০২২, ০৫:২৭ পূর্বাহ্ন
আগুনে ঘি ঢালবেন না: যুক্তরাষ্ট্রকে চীন
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রকে ‘আগুনে ঘি’ না ঢালার বিষয়ে সতর্ক করে দিয়েছেন।
৬ মার্চ ২০২২, ০৪:১৭ পূর্বাহ্ন
ইউক্রেনে ক্যাম্পে আটকে থাকা বাংলাদেশিদের উদ্ধারেরও চেষ্টা চলছে: অনির্বাণ
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের ডিটেনশন ক্যাম্পগুলোতে আটকে থাকা এবং ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত দিয়ে আসা বাংলাদেশিদের জন্য নিজেদের সাধ্যাতিরিক্ত করছে বাংলাদেশ দূতাবাস।
৫ মার্চ ২০২২, ০৪:১৪ অপরাহ্ন
নো-ফ্লাই জোন ঘোষণার অর্থ যুদ্ধে যোগ দেওয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোনো দেশ ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন দিলে সেই দেশ যুদ্ধে যোগ দিয়েছে বলে ধরে নেওয়া হবে।
৫ মার্চ ২০২২, ০৪:০৩ অপরাহ্ন
রাশিয়ায় সামরিক আইন জারির পরিকল্পনা নেই: পুতিন
রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৫ মার্চ ২০২২, ০৩:০২ অপরাহ্ন
রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক: পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-এর ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন এবং শিগগিরই তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
৫ মার্চ ২০২২, ০২:২৯ অপরাহ্ন