মালয়েশিয়ায় সফল গবেষকের স্বীকৃতি বাংলাদেশের তারিকুল ইসলামের
মালয়েশিয়ায় সফল গবেষকের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি শিক্ষাবিদ অধ্যাপক ড. তারিকুল ইসলাম। দেশটির খ্যাতনামা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে ‘মালয়েশিয়া রিসার্চ অ্যাসেসমেন্ট’ পুরষ্কার অর্জন করেছেন তিনি।
১৯ মে ২০২২, ০৩:২৯ অপরাহ্ন
‘অভিবাসন ঝুঁকি কমাতে পারস্পরিক সমঝোতা বাড়ানো সময়ের দাবি’
অভিবাসীদের মানবাধিকার ও সুরক্ষার ঘাটতি মেটাতে বিশ্বব্যাপী সংহতি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
১৯ মে ২০২২, ১০:০০ পূর্বাহ্ন
২ বছরের বেশি সময় পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী রেলসেবা
করোনা মহামারির কারণে ২ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামী ২৯ মে থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে পুনরায় যাত্রীবাহী রেল চলাচল শুরু হতে যাচ্ছে।
১৮ মে ২০২২, ০১:৪৮ অপরাহ্ন
প্যারিসে নির্মিত হচ্ছে প্রথম স্থায়ী শহীদ মিনার
তুলুজ শহরের পর এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্মিত হচ্ছে প্রথম স্থায়ী শহীদ মিনার। এর মধ্যে দিয়ে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।
১৮ মে ২০২২, ০১:৩৭ অপরাহ্ন
যুক্তরাজ্যের কেমডেনের ডেপুটি মেয়র সিলেটের নাজমা
যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। গত সোমবার তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
১৭ মে ২০২২, ০২:১৪ অপরাহ্ন
লিসবনের মুরারিয়া অঞ্চলে বাংলাদেশি অভিবাসীরা এখন সংখ্যাগরিষ্ঠ
পর্তুগালের রাজধানী লিসবনের ডাউনটাউন মুরারিয়া এলাকায় বাস করেন প্রায় ৬ হাজার মানুষ, যাদের এক চতুর্থাংশই অভিবাসী। বিশ্বের ৫০টি দেশের মানুষের বসবাস লিসবনের এই অংশে এগিয়ে আছে বাংলাদেশ কমিউনিটি।
১৭ মে ২০২২, ০২:০৬ অপরাহ্ন
লেবাননে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার
লেবাননে জুনি জেলার আধুনিস এলাকার একটি বাসা থেকে মমতাজ নামে এক বাংলাদেশি নারী কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৭ মে ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন
মালদ্বীপে বাংলাদেশির উদ্যোগে প্রথম কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু
মালদ্বীপে বাংলাদেশি উদ্যোক্তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান এমআই কলেজে ‘স্কুল অব অ্যাগ্রিকালচার’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মালদ্বীপে কৃষি শিক্ষা প্রবর্তনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি পর্যায়ে এটাই প্রথম উদ্যোগ।
১৬ মে ২০২২, ১০:৩০ পূর্বাহ্ন
জর্ডানের পোশাক খাতে বাংলাদেশি পুরুষকর্মী নিয়োগের আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর
জর্ডানের পোশাক খাতে বাংলাদেশি নারী কর্মীর পাশাপাশি দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
১৫ মে ২০২২, ০৬:৪২ অপরাহ্ন
বেনাপোল দিয়ে ১৩ দিনে ভারতে গেছেন ১৯ হাজার, ফিরেছেন ১৫ হাজার যাত্রী
করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বেড়েছে। গত ১৩ দিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ২ দেশের মধ্যে যাতায়াত করেছেন ৫৫ হাজার ৫২৮ জন যাত্রী। এসব যাত্রীদের মধ্যে ভারতে গেছেন ১৯ হাজার ৬৮৯ জন এবং ভারত থেকে ফিরেছেন ১৫ হাজার ৫৩৯ জন।
১৪ মে ২০২২, ০৪:২৪ পূর্বাহ্ন
নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় রেলের চাকায় পিষ্ট হয়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাবওয়ে রেলের চাকায় পিষ্ট হয়ে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৪ মে ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন
এভারেস্টের চূড়ায় বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক আকি রহমান
রমজান মাসে রোজা রেখেই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের অভিযান শুরু করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আকি রহমান (৩৯)। আজ শুক্রবার নেপাল সময় সকাল সাড়ে ৮টায় এভারেস্টের চূড়ায় পা রাখেন তিনি।
১৩ মে ২০২২, ০৪:০৪ অপরাহ্ন
২ উড়োজাহাজে ধাক্কা: বিমানের প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা বরখাস্ত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি বোয়িং উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তাকে বরখাস্ত করেছে বিমান।
১১ মে ২০২২, ০২:০৩ অপরাহ্ন
শাহজালালে ২-৩ জায়গায় যাত্রীদের হয়রানি করা হয়: সালমান এফ রহমান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের দুই-তিনটি জায়গায় হয়রানি হতে হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
৯ মে ২০২২, ০৪:৫৪ অপরাহ্ন
হজযাত্রী পরিবহনে অনুমতি পেয়েছে কম ভাড়ার সৌদি এয়ারলাইন ‘ফ্লাইনাস’
দীর্ঘ ১০ বছর পর সৌদি আরবের এয়ারলাইন ‘ফ্লাইনাস’ বাংলাদেশি হজযাত্রীদের পরিবহনের অনুমতি পেয়েছে। এ বছর থেকে সৌদিয়া ও বিমানের পাশাপাশি তৃতীয় ক্যারিয়ার হিসেবে সেবা দেবে ফ্লাইনাস।
৯ মে ২০২২, ১২:৪৯ অপরাহ্ন
২১তম টোকিও বৈশাখী মেলা উদযাপিত
জাপানের টোকিওতে আজ ৮ মে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবার ছিল ২১তম আয়োজন।
৮ মে ২০২২, ০৩:২০ অপরাহ্ন
বাংলাদেশের পতাকার রঙে সাজলো ক্যানবেরার গুরুত্বপূর্ণ স্থাপনা
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশি জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সে দেশের পুরাতন পার্লামেন্ট ভবন, ঐতিহাসিক জন গর্টন বিল্ডিং এবং ন্যাশনাল ক্যারিলিয়ন।
৬ মে ২০২২, ০৩:৫৩ অপরাহ্ন
সিডনিতে রবীন্দ্র উৎসব কাল
দীর্ঘ ২ বছর পর করোনা মহামারির কঠোর বিধিনিষেধ শিথিল করার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা মেতে উঠেছেন নানা উৎসব অনুষ্ঠানে।
৬ মে ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন
২০০ অসহায় পরিবারে টেলিঅজ ফাউন্ডেশনের ঈদ উপহার
অস্ট্রেলিয়ার টেলিঅজ ফাউন্ডেশন বাংলাদেশের ২০০ অসহায় ও দুস্থ পরিবারকে ঈদ উপলক্ষে উপহার পাঠিয়েছে।
৪ মে ২০২২, ০৬:১২ পূর্বাহ্ন
জাপানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
জাপানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জাপানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
১ মে ২০২২, ০২:১২ অপরাহ্ন