বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে: প্রাণিসম্পদ কর্মকর্তা

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রূপার খালে শুক্রবার একটি মৃত বাঘ পাওয়া যায়। বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

শেরপুরে আরও এক মৃত হাতি উদ্ধার

শেরপুরের পানিহাটা এলাকা থেকে আরও একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে হাতিটি উদ্ধার করা হয়।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

পরিবেশ অধিদপ্তরে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ ঘটেছে: টিআইবি

পরিবেশ সংক্রান্ত বিদ্যমান আইনের দুর্বলতা ও প্রয়োগের ব্যর্থতা, কর্মকর্তা-কর্মচারীদের একাংশের অনিয়মসহ সুশাসনের সব সূচকে ঘাটতির কারণে পরিবেশ অধিদপ্তরে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ ঘটেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

সামুদ্রিক পরিবেশ রক্ষায় জাতিসংঘের কাঠামো মেনে চলার আহ্বান বাংলাদেশের

সামুদ্রিক পরিবেশের কার্যকর সুরক্ষা নিশ্চিতে গভীর সমুদ্রতল সম্পর্কিত ক্ষতিকর কার্যকলাপ রোধে জাতিসংঘ ঘোষিত কাঠামো মেনে চলতে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির (আইএসএ) সদস্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

অযথা হর্ন বন্ধে আইনের প্রয়োগ ও সচেতনতার বিকল্প নেই

ঢাকার বাসিন্দাদের শ্রবণশক্তি কমে যাওয়ার বড় কারণ হর্নের আওয়াজ। যানবাহন চালকদের অযথা হর্ন বাজানোর কারণে ঢাকার শব্দদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ হচ্ছে না। হর্ন বাজানো বন্ধে আইন ও বিধিমালা থাকলেও সেগুলোর প্রয়োগ সীমিত। হর্নের অযথা ব্যবহার বন্ধে আইনের প্রয়োগ ও সচেতনতা তৈরির বিকল্প নেই।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

‘নদী রক্ষায় আইন-আদালতের নির্দেশনা কাজে আসছে না’

নদী রক্ষায় আইন, দেশের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশনা কোনো কাজে আসছে না, বিভিন্ন পরিকল্পনা নেওয়া হলেও সেগুলো বাস্তবায়ন হয় না এবং অনেক স্থানে সীমানা চিহ্নিত না থাকায় দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সাভারের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পরিবেশ ও মানবাধিকার কর্মীরা।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তনে বিচ্ছেদ বাড়ছে অ্যালবাট্রসদের: গবেষণা

একজনের কাছে অন্যজনের গুরুত্ব কমে গেলে অথবা একজন অন্য জনকে ঠিকমতো সময় দিতে না পারলে সে সম্পর্ক বিচ্ছেদে রূপ নিতে পারে। তবে, জলবায়ু পরিবর্তন কি এই বিচ্ছেদের কারণ হতে পারে?
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন

প্রতিশ্রুত অর্থ না দিয়ে কথার মারপ্যাঁচের আশ্রয় নিচ্ছে উন্নত বিশ্ব: টিআইবি

জলবায়ু পরিবর্তন ঠেকাতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতির বদলে উন্নত দেশগুলো আবারো কথার ফুলঝুরি নিয়ে হাজির হয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১১ নভেম্বর ২০২১, ০৩:৪৮ অপরাহ্ন

তেলের দাম বৃদ্ধি পলিটিক্যাল সিদ্ধান্ত: জ্বালানি সচিব

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সম্পর্কে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান বলেছেন, এটা পলিটিক্যাল সিদ্ধান্ত। আমলাদের এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।
১১ নভেম্বর ২০২১, ১২:৪১ অপরাহ্ন

দেশেই উৎপাদন হবে হাইড্রোজেন জ্বালানি

বাংলাদেশে প্রথমবারের মতো হাইড্রোজেন জ্বালানি উৎপাদন করতে যাচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
১১ নভেম্বর ২০২১, ১২:৩৮ অপরাহ্ন

হাতির ভয়ে সড়কে যান চলাচল বন্ধ

বন্য হাতি আক্রমণ করে প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুরের পর হাতির ভয়ে যান চলাচল বন্ধ রয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে গাজীপুর ফুলতলা সড়কে।
১১ নভেম্বর ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: মন্ত্রণালয়

কেউ জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দামে বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে।
১১ নভেম্বর ২০২১, ১১:১০ পূর্বাহ্ন

১৩ মাসে ১১ বার বাড়ল জেট ফুয়েলের দাম

আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। গত বছরের অক্টোবর থেকে ১৩ মাসে এ পর্যন্ত ১১ বার বাড়ানো হলো জেট ফুয়েলের দাম।
১০ নভেম্বর ২০২১, ০৪:১৪ অপরাহ্ন

‘এ বছরই দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে’

‘এ বছরের শেষ নাগাদ দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে। সেইসঙ্গে ২০৪১ সালের মধ্যে দেশে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা সম্ভব’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
১০ নভেম্বর ২০২১, ০২:০৫ অপরাহ্ন

বরিশালে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের সমাবেশ

জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগ বন্ধ ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
৮ নভেম্বর ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন

৭ বছরে লাভ ৪৩ হাজার কোটি ও প্রতিবছর ভ্যাট ট্যাক্সে আয় ৯-১০ হাজার কোটি

সরকারের একাধিক মন্ত্রীর দাবি, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়া এবং প্রতিবেশী ভারতে পাচার রোধে ডিজেল ও কেরোসিনের দাম সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রস্তাবে দাম বাড়ানোর কাজটি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কিন্তু কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) না জানিয়ে কারসাজির মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে দিয়ে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো এবং তা কার্যকর করিয়েছে বিপিসি। যা সুনির্দিষ্টভাবে বিইআরসি’র আইন লঙ্ঘন এবং একটি শাস্তিযোগ্য অপরাধ।
৮ নভেম্বর ২০২১, ০৭:৪২ পূর্বাহ্ন

সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার

সুন্দরবনের গহীনে মৃত অবস্থায় পড়ে থাকা একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। বাঘটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসা হচ্ছে বলেও জানা গেছে। 
৭ নভেম্বর ২০২১, ০৬:০৯ অপরাহ্ন

বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের দামও বাড়তে পারে

ডিজেল, কেরোসিন ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পর বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের দামও বাড়ার সম্ভাবনা আছে। কারণ গত জুলাই থেকে বিশ্ববাজারে জ্বালানি গ্যাসের মূল্য অনুসরণ করে সরকার স্থানীয় পর্যায়ে তা সমন্বয় করতে চায়।
৭ নভেম্বর ২০২১, ০২:০৫ অপরাহ্ন

সিলেটে ৫০টি শালিক উদ্ধার

সিলেটে বনবিভাগের অভিযানে ৫০টি শালিক পাখি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
৭ নভেম্বর ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ন

বন্যপ্রাণী: দেশে বছরে ১০ কোটি টাকার অবৈধ বাণিজ্য

নির্বিচারে গাছপালা ধ্বংস করায় উজাড় হয়ে যাচ্ছে বন। হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীর বসবাসের জায়গা। পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বন্যপ্রাণী চোরাচালানের কারণে অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে। বাংলাদেশে প্রতিবছর বন্যপ্রাণীর ১০ কোটি টাকার অবৈধ বাণিজ্য হয়।
৬ নভেম্বর ২০২১, ১১:১৪ পূর্বাহ্ন