উত্তর প্রদেশে কানোয়ার যাত্রা বাতিল করল যোগী সরকার

করোনা মহামারির মধ্যে শনিবার কানোয়ার সংঘের সঙ্গে বৈঠকের পর যোগী আদিত্যনাথ প্রশাসন উত্তর প্রদেশে এ বছরের কানোয়ার যাত্রা বাতিল করেছে।
১৭ জুলাই ২০২১, ০৬:৩৭ অপরাহ্ন

আফগানিস্তানে নিহত পুলিৎজারজয়ী সাংবাদিক দানিশের লেন্স

একজন সাংবাদিককে সবসময় কঠিনকে মোকাবিলা করতে হয়। প্রতিবেদন করতে গিয়ে মুখোমুখি হতে হয় নানা রকমের প্রতিকূলতার। খবরের সন্ধানে দুর্গম পথ পেরিয়ে পিচ্ছিল পথে এগিয়ে যেতে হয়। তাই অনেকের কাছেই এই পেশা যেন জেনেশুনে বিষপান করার মতোই। একজন চিত্র সাংবাদিকের ক্ষেত্রে সেই পথ আরও দুর্গম, কঠিন৷ দৃশ্যকে লেন্সবন্দি করার টানে চির উন্নত শির নিয়েই লক্ষ্যভেদে নামতে হয় তাকে৷ সেই পেশা ও নেশার সন্ধানে গিয়েই তালেবান-আফগান বাহিনীর সংঘর্ষে আফগানিস্তানে নিহত হলেন রয়টার্সের পুলিৎজারজয়ী চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি।
১৭ জুলাই ২০২১, ০২:০৩ অপরাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬০, শনাক্তের হার ১.৯১ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৬০ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১৩ হাজার ৯১ জন।
১৭ জুলাই ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় সংক্রমণ ঠেকাতে ঈদের দিন জমায়েতে নিষেধাজ্ঞা

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহার দিন কয়েকটি নির্দিষ্ট এলাকায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকার।
১৬ জুলাই ২০২১, ০২:৩৮ অপরাহ্ন

মিয়ানমারে ঝুঁকির মুখে শিশুরা, জাতিসংঘের শিশু অধিকার কমিটির উদ্বেগ

মিয়ানমারে শিশুদের অধিকার ঝুঁকির মুখে পড়েছে এবং এতে পুরো প্রজন্মের ক্ষতি হতে পারে বলে সর্তক করেছে জাতিসংঘের শিশু অধিকার কমিটি (সিআরসি)। আজ শুক্রবার সিআরসির এক বিবৃতিতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
১৬ জুলাই ২০২১, ০২:০৩ অপরাহ্ন

তালেবান-আফগান বাহিনীর সংঘর্ষে রয়টার্সের পুলিৎজার জয়ী সাংবাদিক নিহত

রয়টার্সের সাংবাদিক দানিশ সিদ্দিকি আজ শুক্রবার পেশাগত দায়িত্ব পালনকালে আফগানিস্তানের স্পিন বোলডাক জেলায় মৃত্যুবরণ করেছেন।
১৬ জুলাই ২০২১, ১০:০২ পূর্বাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৪২, শনাক্তের হার ১.৯৯ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৪২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ১২ হাজার ৫৩১ জন। একই সময়ে আক্রান্ত আরও ৩৮ হাজার ৯৪৯ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ১০ লাখ ২৬ হাজার ৮২৯ জন।
১৬ জুলাই ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন

শারদ পাওয়ার থেকে গান্ধী, কেন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রশান্ত কিশোর

ভারতের রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্য এবং তারপর বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করা হয়। তবে, তিনি নতুন করে আবারও শিরোনামে এসেছেন, তাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন।
১৫ জুলাই ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন

তালেবান আতঙ্কে তাজিকিস্তানে পালিয়েছে ৩৪৭ আফগান

তালেবান আতঙ্কে গত দুই দিনে অন্তত ৩৪৭ আফগান প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছেন।
১৫ জুলাই ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গ লকডাউন ৩০ জুলাই পর্যন্ত বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা আগামী ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
১৪ জুলাই ২০২১, ০৩:৫৯ অপরাহ্ন

পাকিস্তান সীমান্তে গুরুত্বপূর্ণ বর্ডার পোস্ট দখলের দাবি তালেবানের

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে একটি গুরুত্বপূর্ণ বর্ডার পোস্টে নিজেদের পতাকা উত্তোলন করে সেটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে কান্দাহারের কাছে স্পিন ক্রসিংয়ের ওপর তালেবানের সাদা পতাকা উত্তোলন করা হয়েছে। 
১৪ জুলাই ২০২১, ০১:১৪ অপরাহ্ন

তালেবান উত্থানে দেশ ছাড়তে চান আফগান তরুণরা

কাবুলের একটি অভিজাত ক্যাফেতে বসেছিলেন কয়েকজন তরুণ-তরুণী। টেবিলে গরম রুটি ও কাবাব। ভেসে আসছে গান। থেকে থেকে হাসির রোল।
১৪ জুলাই ২০২১, ১২:১০ অপরাহ্ন

পাকিস্তানে বাসে বিস্ফোরণ, ৯ চীনা নাগরিকসহ নিহত ১৩

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় দুর্গম এলাকায় একটি বাসে বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয় চীনা নাগরিক এবং পাকিস্তানের দুজন সেনা সদস্য রয়েছেন বলে একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
১৪ জুলাই ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ন

আত্মসমর্পণে ইচ্ছুক ২২ আফগান কমান্ডোকে হত্যার ভিডিও প্রকাশ

আত্মসমর্পণ করতে আসা ২২ আফগান কমান্ডোকে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৪ জুলাই ২০২১, ০৭:১৭ পূর্বাহ্ন

সেপ্টেম্বর থেকে স্পুতনিক ভি ভ্যাকসিন উৎপাদনে যাবে সেরাম

আগামী সেপ্টেম্বর থেকে রাশিয়ার স্পুতনিক ভি কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে যাচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট। আজ মঙ্গলবার ভ্যাকসিনের প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এই তথ্য জানিয়েছে।
১৩ জুলাই ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র-ন্যাটোর শীর্ষ জেনারেলের পদত্যাগ

আফগানিস্তানে যুদ্ধরত যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর শীর্ষ জেনারেল অস্টিন স্কট মিলার পদত্যাগ করেছেন।
১৩ জুলাই ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন

রাজনৈতিক দল ভাঙলেন রজনীকান্ত

ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ছয় মাস আগেই ঘোষণা দিয়েছিলেন রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি। এবার সত্যিই তিনি রাজনীতি ছাড়লেন। একইসঙ্গে নিজের দল ‘রজনী মাক্কাল মান্দ্রাম’ (আরএমএম) ভেঙে দিয়েছেন।
১২ জুলাই ২০২১, ০৪:৪২ অপরাহ্ন

দিল্লি ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সই

ভারতের দিল্লি ইউনিভার্সিটিতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ও দিল্লি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
১২ জুলাই ২০২১, ০৪:২৬ অপরাহ্ন

ভারতে বজ্রপাতে একদিনে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশ ও রাজস্থানে গতকাল রোববার বজ্রপাতে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
১২ জুলাই ২০২১, ০৬:২২ পূর্বাহ্ন

বজ্রপাতের সময় সেলফি, নিহত ১১

ভারতের উত্তরাঞ্চলীয় শহর জয়পুরে বজ্রপাতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এসময় বহু মানুষ আহত হয়েছেন।
১২ জুলাই ২০২১, ০৪:১৭ পূর্বাহ্ন