অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে দুদকের অভিযান
ছবি: সংগৃহীত
সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওই বাড়িতে রক্ষিত মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) তৈরি করা হচ্ছে।
দুদকের চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ওই বাড়িতে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব নথিবদ্ধ করা হচ্ছে এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সংগৃহীত তথ্য পরবর্তী তদন্তে ব্যবহার করা হতে পারে।