দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত, ক্যাম্পাসে বিক্ষোভ
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মধ্যরাতে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।
১০ মার্চ ২০২২, ০৬:৩৬ পূর্বাহ্ন
জাবিতে সচল অ্যাম্বুলেন্স ৫টি, শিক্ষার্থীরা পাচ্ছেন ২টি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিস বলছে, বিশ্ববিদ্যালয়ে মোট সচল অ্যাম্বুলেন্স আছে ৫টি। এদিকে, অ্যাম্বুলেন্সের প্রয়োজনে শিক্ষার্থীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করলে তারা বলছে, তাদের দায়িত্বে মাত্র ২টি পুরোনো অ্যাম্বুলেন্স আছে।
৯ মার্চ ২০২২, ০৪:৫২ অপরাহ্ন
চবিতে আবারও ছাত্রলীগের ২ উপপক্ষের মধ্যে সংঘর্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবারও ছাত্রলীগের ২ উপপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
৯ মার্চ ২০২২, ০৪:১৭ অপরাহ্ন
২ বছর পর প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু ১৫ মার্চ
করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
৯ মার্চ ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন
কনসার্টে প্রবেশে বাধা দেওয়ায় চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে কনসার্টে প্রবেশে বাধা দেওয়ায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৮ মার্চ ২০২২, ০৪:৫৫ অপরাহ্ন
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইবির হল প্রভোস্ট নিলুফা আক্তারের পদত্যাগ
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নিলুফা আক্তার। আজ মঙ্গলবার দুপুরে ইবির রেজিস্ট্রার পত্রটি ট্রেজারারের কাছে পাঠিয়েছেন।
৮ মার্চ ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন
এবার প্রক্টরের পদত্যাগের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন
প্রক্টরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দ্বায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
৭ মার্চ ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাহবাগে বাস ভাঙচুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাসের ভেতর মারধরের ঘটনার জের ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) এর তিনটি বাস ভাঙচুর করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ভাঙচুর করা বাসগুলো শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে এনে রাখা হয়েছে।
৬ মার্চ ২০২২, ০৪:১৫ অপরাহ্ন
পাবিপ্রবি উপাচার্যের মেয়াদের শেষ দিনেও ক্যাম্পাসে আন্দোলন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রুস্তম আলীর মেয়াদের শেষ দিনেও আজ রোববার ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
৬ মার্চ ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ন
আমি বিব্রত, ষড়যন্ত্রের শিকার, আমার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে পদ বেচাকেনা সংক্রান্ত ৫টি ফোনালাপ ফাঁসের ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেছেন এ ঘটনায় তিনি ‘বিব্রত’।
৫ মার্চ ২০২২, ০৩:১৭ অপরাহ্ন
শিক্ষকের বিরুদ্ধে অপবাদ, মমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বহিষ্কার ১০
ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌন হয়রানির অপবাদ দিয়ে মানববন্ধন কর্মসূচিতে আপত্তিকর মন্তব্য করায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করেছে কলেজ একাডেমিক কাউন্সিল।
৫ মার্চ ২০২২, ০৩:০২ অপরাহ্ন
পুলিশে এসআই পদে নিয়োগে কম্পিউটার দক্ষতা যাচাই হবে
পুলিশের উপপরিদর্শক (এসআই) নিয়োগ পরীক্ষায় প্রথমবারের মতো কম্পিউটার দক্ষতা যুক্ত করা হয়েছে। গত বছরের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করার আগে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
৫ মার্চ ২০২২, ০১:২১ অপরাহ্ন
আমরা চলে যাচ্ছি কেন?
‘এখানে চলে আসার পেছনে উচ্চশিক্ষা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ, তবে শিগগির দেশে ফিরে যাওয়ার ইচ্ছাও আমার নেই। প্রত্যেক দেশেই নানা রকম সমস্যা থাকে জানি, নিজে উন্নত বিশ্বের যে দেশে আছি সেটাও এর ব্যতিক্রম নয়। কিন্তু তুলনা করলে দেখতে পাই, বাংলাদেশের চেয়ে এখানে আমার জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারব।’ এমনটাই বলছিলেন কানাডার টরোন্টোতে গ্র্যাজুয়েশনের শিক্ষার্থী তাসনীম তাহরিন (২৫)।
৫ মার্চ ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন
মার্চের মাঝামাঝি থেকে মাধ্যমিকে পূর্ণাঙ্গ ক্লাস: শিক্ষামন্ত্রী
চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিক বিদ্যালয়ে আবারও সশরীরে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু।
৪ মার্চ ২০২২, ০৪:৩২ পূর্বাহ্ন
প্রাথমিকের শিক্ষকদের জন্য শিখন-শেখানো কৌশল প্রণয়ন করতে যাচ্ছে সরকার
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিখন-শেখানো কৌশল ও দক্ষতা যাচাইয়ের পদ্ধতি প্রণয়ন করতে যাচ্ছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেল এগুলো তৈরির কাজ শুরু করছে।
২ মার্চ ২০২২, ০১:৫৬ অপরাহ্ন
জাবিতে সাবেক উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের মিছিলে শিক্ষকদের বাধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও হামলা মামলার বিচারের দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি উপাচার্য বাসভবনের দিকে গেলে, সেখানে অবস্থানরত শিক্ষকরা এতে বাধা দেয়।
২ মার্চ ২০২২, ০১:৩৭ অপরাহ্ন
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত ঢাবি শিক্ষার্থী
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে সিটি কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
২ মার্চ ২০২২, ১২:৩৬ অপরাহ্ন
দুর্নীতির অভিযোগে পাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রুস্তম আলীর বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগে স্বজনপ্রীতির তদন্তের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
২ মার্চ ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
আবারও প্রাণ ফিরেছে প্রাথমিক বিদ্যালয়ে
প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা স্কুলে ফিরতে মুখিয়ে ছিল। তাদের জন্য আজ ভীষণ আনন্দের দিন। কেননা, আজ বুধবার থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হয়েছে।
২ মার্চ ২০২২, ০৮:৪৪ পূর্বাহ্ন
৪ বছরেও রাজউকের প্রাথমিক বরাদ্দের ৫২ একর জমি পায়নি ঢাবি
আইনি জটিলতার কারণে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ৫২ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া ৪ বছর ধরে থমকে আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সেসময় পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জমির অস্থায়ী বরাদ্দপত্র দিয়েছিল।
২ মার্চ ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ন