অধ্যক্ষ ও ছাত্রলীগের বাধায় আজিজুল হক কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষসহ বিভিন্ন বর্ষের চলমান এবং রুটিন পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা। তবে সেই মানববন্ধনে কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী এবং কলেজ শাখা ছাত্রলীগের সদস্যরা বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে শেষপর্যন্ত মানববন্ধন করতে পারেননি শিক্ষার্থীরা।
২৩ জানুয়ারি ২০২২, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা সিদ্ধান্তহীন, আরও ৩ শিক্ষার্থী অনশনে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও ২৩ শিক্ষার্থীর আমরণ অনশনের ৮৩ ঘণ্টা পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ভিডিও কলে বৈঠক করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।
২৩ জানুয়ারি ২০২২, ০২:৫৭ পূর্বাহ্ন

‘উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত অনশন চলবে’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
২২ জানুয়ারি ২০২২, ০৩:৩২ অপরাহ্ন

অনশন ভেঙে শাবিপ্রবির শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২২ জানুয়ারি ২০২২, ০২:৫৮ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবির ৫ শিক্ষকের বৈঠক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক।
২২ জানুয়ারি ২০২২, ১২:৫৫ অপরাহ্ন

শাবিপ্রবি উপাচার্যকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে, দাবি জাবি শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের জাবি শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা প্রার্থনা এবং পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন করেছেন জাবির শিক্ষার্থীরা।
২২ জানুয়ারি ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন

শাবিপ্রবি: কাফনের কাপড় পরে আন্দোলনকারীদের মৌন মিছিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে অনশনের পাশাপাশি এবার কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছেন প্রায় দুই শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী।
২২ জানুয়ারি ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ন

অনশনের ৬৯ ঘণ্টা: অনশনরত ২৪ শিক্ষার্থীর ১৬ জনই হাসপাতালে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দন আহমেদের পদত্যাগের দাবিতে ২৪ শিক্ষার্থীর অনশনের ৬৯ ঘণ্টা পার হয়েছে আজ শনিবার দুপুর ১১টা ৫০ মিনিটে।
২২ জানুয়ারি ২০২২, ০৬:৪৮ পূর্বাহ্ন

পরীক্ষা স্থগিত, নীলক্ষেত মোড়ে অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের

পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে তারা নীলক্ষেত মোড় অবরোধ করেন।
২২ জানুয়ারি ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন

‘আমাদের এত আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র বলেছেন, আমরা বিশ্বাস করি, আমাদের এত আত্মত্যাগ ও কঠোর কর্মসূচি ব্যর্থ হতে পারে না।
২১ জানুয়ারি ২০২২, ০৬:২৩ অপরাহ্ন

জাবিতে সশরীরে পরীক্ষা স্থগিত, খোলা থাকবে হল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে চলমান সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে, খোলা থাকবে আবাসিক হলগুলো।
২১ জানুয়ারি ২০২২, ০৫:৩১ অপরাহ্ন

চবিতে সশরীরে ক্লাস বন্ধ, পরীক্ষা চলবে সশরীরে

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। তবে, হল খোলা থাকবে এবং সশরীরে পরীক্ষা চলবে। এমনকি শিক্ষার্থীদের যাতায়াতে শাটল ট্রেনও চালু থাকবে।
২১ জানুয়ারি ২০২২, ০৩:৪৮ অপরাহ্ন

যারা সরকারের ভৃত্য গোলামে পরিণত হতে পারে, তারাই আজ ভিসি পদের যোগ্য: আনু মুহাম্মদ

যারা সরকারের ভৃত্য গোলামে পরিণত হতে পারে তারাই আজ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদ ভিসি হওয়ার যোগ্যতা রাখে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ।
২১ জানুয়ারি ২০২২, ০৩:১৫ অপরাহ্ন

রাবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকবে হল

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনার প্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। 
২১ জানুয়ারি ২০২২, ০২:১১ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢাকা যাচ্ছেন না শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ভিডিও কলে কথা বলার পর আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের ঢাকা যাওয়ার কথা থাকলেও অনশনরত এক শিক্ষার্থী বৈঠকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়ায় ঢাকা যাওয়া হচ্ছে না প্রতিনিধিত্বকারী দলের।
২১ জানুয়ারি ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন

এখনই যেখানে যেখানে সম্ভব অনলাইন ক্লাস: শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণে উদ্ভুত পরিস্থিতিতে এখনই যেখানে যেখানে সম্ভব অনলাইন ক্লাস চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সবাইকে অনলাইনে যেহেতু রিচ করা যাচ্ছে না। তাই পাশাপাশি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।
২১ জানুয়ারি ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে ঢাকায় আসছে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
২১ জানুয়ারি ২০২২, ১০:০২ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলেও আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সরকারি নির্দেশনার পরেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
২১ জানুয়ারি ২০২২, ০৯:৪৪ পূর্বাহ্ন

শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ ও ক্ষমাপ্রার্থনার দাবি জাবির ৫ শতাধিক নারী শিক্ষার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ‘বিদ্বেষমূলক, অবমাননাকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায় তার পদত্যাগ ও ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছেন জাবির বর্তমান ও সাবেক ৫ শতাধিক নারী শিক্ষার্থী।
২১ জানুয়ারি ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন

ঢাবিতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ ও জনসমাগম না করার অনুরোধ

করোনা সতর্কতায় আগামী ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
২১ জানুয়ারি ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ন