কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৪ জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
৫ জানুয়ারি ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন

৮৪ বিসিএস প্রার্থীকে নিয়োগে হাইকোর্টের নির্দেশ

গোয়েন্দা প্রতিবেদনে অনুপযোগী হিসেবে উল্লেখ করা ৩৬, ৩৭ ও ৩৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৮৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৫ জানুয়ারি ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ন

চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস বন্ধের দাবিতে কালি মেখে রনির পদযাত্রা

চাকরির পরীক্ষার প্রশ্নফাঁস ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে মুখে কালি মেখে রংপুর শহরে একাই পদযাত্রা করেছেন এক চাকরিপ্রার্থী।
৪ জানুয়ারি ২০২২, ০২:৩৪ অপরাহ্ন

ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, লেখক ভট্টাচার্যের মাথায় আঘাত

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
৪ জানুয়ারি ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন

জাবি ছাত্রলীগের নতুন সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক লিটন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আখতারুজ্জামান সোহেলকে সভাপতি ও হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৩ জানুয়ারি ২০২২, ০৪:৩৫ অপরাহ্ন

প্রয়োজন মনে হলে ক্লাস বন্ধ করে দেবো: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'আমরা সারাক্ষণই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি আমরা মনে করি, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আমাদের ক্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া প্রয়োজন, আমরা কমিয়ে দেবো, বন্ধ করে দেওয়া প্রয়োজন মনে হলে বন্ধ করে দেবো। সবই আমরা প্রয়োজন বুঝে করব।'
৩ জানুয়ারি ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন

কার স্বার্থে চলে রাবি প্রশাসন

নীতিমালা শিথিল করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার সমালোচনা শেষ হতে না হতেই এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের পোষ্য কোটায় ভর্তি করতে পরীক্ষায় 'ন্যুনতম পাস নম্বর' কমিয়ে দেওয়া হয়েছে।
১ জানুয়ারি ২০২২, ০৮:৩০ পূর্বাহ্ন

নতুন বছর, নতুন বই

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই।
১ জানুয়ারি ২০২২, ০৭:০৬ পূর্বাহ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধে ইউজিসির সুপারিশ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন, উইকেন্ড ও এক্সিকিউটিভ কোর্সগুলো বন্ধের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি বলছে, এই কোর্সগুলোর কারণে বিশ্ববিদ্যালয়ে নেতিবাচক প্রভাব পড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
৩১ ডিসেম্বর ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন

রাবির সাবেক উপাচার্যের জামাতা শাহেদ পারভেজের অনিয়ম তদন্তে কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মে অভিযুক্ত সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের জামাতা ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক এটিএম শাহেদ পারভেজ ছুটি না নিয়েই দেশ ছেড়েছেন। এখন তার বিরুদ্ধে একাডেমিক কার্যক্রমে দায়িত্বে অবহেলার নানা অভিযোগ উঠে আসছে।
৩০ ডিসেম্বর ২০২১, ০৬:১০ অপরাহ্ন

এসএসসির ফল এসএমএসে পুনর্নিরীক্ষণের সুযোগ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার আগের সব বছরের ফলাফলকে ছাড়িয়ে গেছে। তবে কেউ যদি মনে করে ফলাফল আশানুরূপ হয়নি, তবে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে মোবাইল এসএমএসের মাধ্যমেই।
৩০ ডিসেম্বর ২০২১, ০১:১২ অপরাহ্ন

এসএসসির ফল: কেমন করল প্রবাসী শিক্ষার্থীরা

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি বিদেশি কেন্দ্রে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল ৪১৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ৩৯৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন শিক্ষার্থী।
৩০ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ অপরাহ্ন

হাতের আঙুল নেই, কব্জি দিয়ে লিখে এসএসসি পাস করল মোবারক

জন্ম থেকেই ২ হাতের আঙুল নেই কুড়িগ্রামের মোবারক আলীর (১৬)। তার উপর অভাবের সংসার তাদের। তবে এসবের কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এ বছর কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কব্জি দিয়ে লিখে উত্তীর্ণ হয়েছে সে। পেয়েছে জিপিএ-৩.৮৪।
৩০ ডিসেম্বর ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

ঢাকা বোর্ডে ঢাকার বাইরে শীর্ষে কিশোরগঞ্জ, পিছিয়ে ফরিদপুর

ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ঢাকা মহানগরীর বাইরে ১৩টি জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে কিশোরগঞ্জ জেলা। আর সবচেয়ে পিছিয়ে আছে ফরিদপুর।
৩০ ডিসেম্বর ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন

এসএসসি ও সমমানের ফল: জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা, পাসের হারে ময়মনসিংহ

এসএসসি ও সমমানের ফলাফলে জিপিএ-৫ এ শীর্ষে আছে ঢাকা বোর্ড। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫৩০ জন। সবচেয়ে কম ৪ হাজার ৮৩৪ জন জিপিএ-৫ পেয়েছে সিলেটে।
৩০ ডিসেম্বর ২০২১, ০৮:১৫ পূর্বাহ্ন

কারিগরিতে পাসের হার সর্বনিম্ন ৮৮ দশমিক ৪৯ শতাংশ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
৩০ ডিসেম্বর ২০২১, ০৮:১৩ পূর্বাহ্ন

দাখিলেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের দাখিল পরীক্ষায় পাসের হারের দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।
৩০ ডিসেম্বর ২০২১, ০৮:০৩ পূর্বাহ্ন

দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের দাখিল পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ।
৩০ ডিসেম্বর ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ন

৫ হাজার ৪৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।
৩০ ডিসেম্বর ২০২১, ০৭:০৯ পূর্বাহ্ন

১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
৩০ ডিসেম্বর ২০২১, ০৬:৫৬ পূর্বাহ্ন