নেপালে গাইডবিহীন একক ট্রেকিং নিষিদ্ধ

ট্রেকিং খাতের মাধ্যমে প্রতি বছর নেপাল প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তবে যখন কোনো অভিযাত্রী নিখোঁজ হন, তাকে খুঁজে পেতে উদ্ধার অভিযান পরিচালনা দেশটির জন্য বেশ ব্যয়বহুল।
১৩ মার্চ ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন অব্যাহত, ১ ডলার ২৭৬ রুপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে 'কঠিন সময়' বেঁধে দেওয়ার মধ্যেই দেশটির মুদ্রার ঐতিহাসিক দরপতন হয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৫ অপরাহ্ন

পাকিস্তানের রিজার্ভ কমে ৩.০৯ বিলিয়ন ডলার

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ১৬.১ শতাংশ কমে ৩.০৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) এ তথ্য জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন

পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন, ১ ডলার ২৭০ রুপি

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত আছে। সোমবার সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মূল্য ছিল ২৭০ রুপি। যা পাকিস্তানি মুদ্রার সর্বকালের সর্বনিম্ন দরপতন।
৩০ জানুয়ারি ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন

পাকিস্তানে ১ লিটার পেট্রোল এখন ২৪৯.৮০ রুপি

পাকিস্তানে ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতনের পর জ্বালানির মূল্য বাড়িয়েছে দেশটির সরকার। আজ রোববার দেশটিতে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৩৫ রুপি বাড়ানো হয়েছে।
২৯ জানুয়ারি ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন

পাকিস্তানি মুদ্রার দরপতন অব্যাহত, ১ ডলার এখন ২২০.৬ রুপি

শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত ছিল। আন্তঃব্যাংক বাজারে সপ্তাহব্যাপী অবমূল্যায়নে আজ দর কমেছে ১.২৫ রুপি বা শূন্য দশমিক ৫৭ শতাংশ। আজ ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২২০.৬। যা গতকাল ছিল ২১৯.৪১।
২৬ আগস্ট ২০২২, ০৪:৩৪ অপরাহ্ন

পাকিস্তানি রুপির দরপতন, ১ ডলারে ২১৮.৫ রুপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড সভার আগে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত আছে। আগামী ২৯ আগস্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
২৪ আগস্ট ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন

ডিমের দাম কমছে শ্রীলঙ্কায়

আগামী সোমবার থেকে ডিমপ্রতি ৫ রুপি দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার কস্ট অব লিভিং কমিটি এবং কনজ্যুমার অ্যাফেয়ার্স অথরিটির (সিএএ) সঙ্গে বৈঠকের পর অল আইল্যান্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশন অব শ্রীলঙ্কা (এআইপিএএসএল) এই সিদ্ধান্ত নিয়েছে।
১৯ আগস্ট ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন

পাকিস্তানে ১ ডলার এখন ২২১.৯১ রুপি

বুধবার আন্তঃব্যাংকের বাজারে টানা সপ্তম দিনের মতো ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির উন্নতি হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, এদিন লেনদেনের সময় আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২২১.৯১।
১০ আগস্ট ২০২২, ১২:০৪ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত বাণিজ্যে চট্টগ্রাম-মোংলা বন্দর ব্যবহারের ট্রায়াল রান শুরু

বাণিজ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার বিষয়ক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে ৪টি ট্রায়াল রানের প্রথমটি শুরু করেছে ভারতের কলকাতা বন্দর। আজ শনিবার এ ট্রায়াল রান শুরু হয়।  
৩০ জুলাই ২০২২, ০৪:০৩ অপরাহ্ন

১ ডলার এখন ২৩৯.৩৭ পাকিস্তানি রুপি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় ইন্টারব্যাংক বাজারে টানা ১০ দিন অবমূল্যায়নের পরে পাকিস্তানি রুপির সামান্য দর বেড়েছে। শুক্রবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর ছিল ২৩৯.৩৭। যা বৃহস্পতিবার ছিল ২৩৯.৯৪।
২৯ জুলাই ২০২২, ০৬:৩৪ অপরাহ্ন

পাকিস্তানি মুদ্রার আরও দরপতন, ১ ডলারে ২৩৬ রুপি

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত আছে। আজ বুধবার আন্তঃব্যাংক বাজারে পাকিস্তানি মুদ্রা ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন ২৩৬.০২ রুপিতে পৌঁছেছে।
২৭ জুলাই ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন

পাকিস্তানি মুদ্রার দরপতন, ১ ডলারে ২৩৩ রুপি

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত আছে। আজ মঙ্গলবার আন্তঃব্যাংক বাজারে ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার দর সর্বকালের সর্বনিম্ন প্রায় ২৩৩ রুপিতে পৌঁছেছে।
২৬ জুলাই ২০২২, ০৩:২২ অপরাহ্ন

ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। এখন ৮০ রুপিতে মিলছে এক ডলার।
১৯ জুলাই ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন

ডলার বাঁচাতে ৩৮ পণ্য আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গাড়ি, মোবাইল ফোন, বাড়িতে ব্যবহার্য ইলেক্ট্রনিক যন্ত্রসহ বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। দেশটির সরকার বলছে, ‘বিলাসিতার এই পণ্যগুলো অপরিহার্য নয়’ বলে আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
১৯ মে ২০২২, ০৫:৪৮ অপরাহ্ন

পাকিস্তানের নতুন স্পিকার পিপিপির রাজা পারভেজ আশরাফ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের জাতীয় পরিষদের ২২তম স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ।
১৬ এপ্রিল ২০২২, ১২:১০ অপরাহ্ন

ভারতের আছে রাফায়েল, পাকিস্তান পেল জে-১০সি যুদ্ধবিমান

পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে দেশটির বিমানবাহিনীর বহরে চীনে তৈরি চতুর্থ প্রজন্মের জে-১০সি যুদ্ধবিমান অন্তর্ভূক্ত হয়েছে।
১২ মার্চ ২০২২, ০৮:৫৩ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার নাগরিককে পিটিয়ে হত্যা ‘পাকিস্তানের জন্য লজ্জার দিন’: ইমরান খান

পাকিস্তানে ধর্মানুভুতিতে আঘাতের অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘পাকিস্তানের জন্য লজ্জার দিন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
৪ ডিসেম্বর ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন

আফগানিস্তানে আর্থিক সংকট ও তথ্য ঘাটতিতে প্রিন্ট সংস্করণ বন্ধ

অর্থনৈতিক সংকট ও তথ্য ঘাটতির কারণে প্রিন্ট বন্ধ করে অনলাইন সংস্করণে যেতে হচ্ছে আফগানিস্তানের অধিকাংশ সংবাদপত্রগুলোকে। আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে, ইতোমধ্যে দেশটিতে ১৫০টির মতো গণমাধ্যম তাদের সংবাদপত্র ও ম্যাগাজিন ছাপানো বন্ধ করে দিয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ন

পাকিস্তানের জন্য তালেবানের উত্থানের অর্থ যেমন

আফগানিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশ পাকিস্তানের সম্পর্ক বিশেষ ধরনের। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, জাতিগত এবং ধর্মীয় সংযোগ রয়েছে। সাবেক আফগান নেতা হামিদ কারজাই একবার দুই দেশকে ‘অবিচ্ছেদ্য ভাই’ হিসেবে উল্লেখ করেছিলেন।
৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪১ অপরাহ্ন