বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া
করোনা মহামারির ফলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করতে ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া।
২২ নভেম্বর ২০২১, ১২:০১ অপরাহ্ন
নগদ অর্থ সংকটে ব্যাংক, ৭৬ শতাংশ উদ্বৃত্ত তহবিল গুটিকয়েকের হাতে
বাংলাদেশের ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্যের গল্প কার্যত এই খাতের সঠিক চিত্র দেখাচ্ছে না। কারণ অতিরিক্ত তহবিলের বেশিরভাগই গুটিকয়েক ব্যাংকের কাছে কেন্দ্রীভূত।
২২ নভেম্বর ২০২১, ১১:২৩ পূর্বাহ্ন
লোকসানে জর্জরিত ঐতিহ্যের তাঁত, একে একে বন্ধ হচ্ছে কারখানা
পাবনার জালালপুর তাঁতিপাড়ার একসময়ের প্রতিষ্ঠিত তাঁত কারখানার মালিক বুলবুল হোসেন। ইতোমধ্যে তিনি তার ৪০টি তাঁতের প্রায় সবগুলো বিক্রি করে দিয়ে বিশাল তাঁতের ঘর ফাঁকা করছেন। কারণ তাকে ব্যবসা পরিবর্তন করতে হবে।
২০ নভেম্বর ২০২১, ০৬:৩৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দর: এনবিআরের সার্ভারে ঢুকে ভুতুড়ে রপ্তানি
সাইবার অপরাধীরা ‘সুরক্ষিত’ এনবিআর সার্ভারে অনুপ্রবেশ করে ১২ কোটি ৭৮ লাখ টাকার ভুয়া রপ্তানি দেখিয়েছে।
১৯ নভেম্বর ২০২১, ১২:৩৬ অপরাহ্ন
ফোর-জি মোবাইল ইন্টারনেটের ন্যূনতম গতি হবে ১৫ এমবিপিএস
টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ফোর-জি ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বৃদ্ধিতে নতুন মানদণ্ড নির্ধারণের পরিকল্পনা করছে। দেশের মানুষের উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগের জরুরি প্রয়োজন মেটাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
১৯ নভেম্বর ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন
রাজবাড়ীর ৫২ কৃষকের পাশে আল আরাফাহ ইসলামী ব্যাংক
কৃষিখাতে ক্লাস্টার বিনিয়োগের আওতায় আমদানি বিকল্প মসলা চাষে উদ্বুদ্ধ করতে পেঁয়াজ ও রসুন চাষের জন্যে ৫২ কৃষককে সরাসরি বিনিয়োগ বিতরণ করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক।
১৮ নভেম্বর ২০২১, ০৭:৩০ অপরাহ্ন
২০২১ সালে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের গতি কমবে: বিশ্বব্যাংক
২০২০ সালের তুলনায় ২০২১ সালে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের গতি কমবে বলে মনে করছে বিশ্বব্যাংক।
১৮ নভেম্বর ২০২১, ০৭:১০ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের ‘কালো তালিকায়’ আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়
৫ ব্যাংকের 'অফিসার (ক্যাশ)' পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার পর ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা পরিচালনার সুযোগ না দিতে আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়কে 'কালো তালিকাভুক্ত' করেছে বাংলাদেশ ব্যাংক।
১৮ নভেম্বর ২০২১, ০৬:২৩ অপরাহ্ন
দেনায় জর্জরিত ক্ষুদ্র ব্যবসায়ীরা
পটুয়াখালীর একটি দুর্গম গ্রাম থেকে আসা বাসুদেব ভেবেছিলেন তিনি তার পরিবারের জন্য ঢাকায় আরামদায়ক জীবন যাপনের সব আয়োজন করে ফেলেছেন।
১৮ নভেম্বর ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির
দেশের তরুণ, বিদেশফেরত কর্মী এবং করোনায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ উদ্যোক্তা বিশেষ করে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের (সিএমএসই) জন্য ১৫ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
১৮ নভেম্বর ২০২১, ১১:০৬ পূর্বাহ্ন
সেরা করদাতা লতিফুর রহমান, শাহনাজ রহমান, মাহফুজ আনাম ও মতিউর রহমান
ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান আবারও সেরা করদাতা হয়েছেন। ২০১৯-২০ অর্থবছরের সেরা করদাতা আরও হয়েছেন তার স্ত্রী ও ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান।
১৭ নভেম্বর ২০২১, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বোচ্চ ভ্যাটদাতা ৯ প্রতিষ্ঠানের নাম প্রকাশ রাজস্ব বোর্ডের
২০১৯-২০ অর্থবছরের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতা (ভ্যাট) ৯ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১৭ নভেম্বর ২০২১, ০২:০৭ অপরাহ্ন
‘পে লেটার’ সেবা চালু করছে পাঠাও
বাংলাদেশি ভোক্তারা এখন ‘বাই নাও, পে লেটার’ (বিএনপিএল) সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও আজ ১৬ নভেম্বর পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করতে যাচ্ছে।
১৬ নভেম্বর ২০২১, ১০:২৩ পূর্বাহ্ন
খসড়া ই-কমার্স নীতিমালা: কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমে কঠোর নজরদারি
দেশের প্রতিটি ই-কমার্স প্রতিষ্ঠানকে শিগগির একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা হবে। সেই প্ল্যাটফর্মের নিরীক্ষণ করবে একাধিক রাষ্ট্রীয় সংস্থা। সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠানে অনিয়মের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার এই খাতের ওপর নজরদারি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে।
১৬ নভেম্বর ২০২১, ০৮:০৪ পূর্বাহ্ন
কাস্টমস হাউসের নিলাম: বিএমডব্লিউ দেড় লাখ, মার্সিডিজ বেঞ্জ ৩ লাখ
চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলামে একটি মিতুসুবিশি গাড়ির সর্বোচ্চ দাম উঠেছে ৫০ হাজার ১০ টাকা। গাড়িটির রিজার্ভ ভ্যালু (আমদানি মূল্য ও ট্যাক্স) ছিল ১ কোটি ৩৯ লাখ টাকা। একই নিলামে বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ির দাম উঠেছে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ১০ টাকা ও মার্সিডিজ বেঞ্জের দাম ৩ লাখ ১০ টাকা।
১৫ নভেম্বর ২০২১, ০৫:২৯ অপরাহ্ন
বাড়তি চাহিদায় বেড়েছে তালিকাভুক্ত ফার্মা প্রতিষ্ঠানের মুনাফা
করোনা ভীতি থেকে মুক্ত হয়ে আবারও বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ এবং ব্যাংকের অর্থায়নের খরচ কমে যাওয়ায় ফার্মা পণ্যের বিক্রি বেড়েছে। ফলে, জুলাই থেকে সেপ্টেম্বরে প্রায় প্রতিটি তালিকাভুক্ত বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান আগের চেয়ে বেশি মুনাফা করেছে।
১৫ নভেম্বর ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
জাহাজ ভাঙা শিল্পকে লাল থেকে কমলা শ্রেণিতে পরিবর্তনের আদেশ বাতিল চেয়ে বেলার আইনি নোটিশ
জাহাজ ভাঙা শিল্পকে লাল থেকে কমলা শ্রেণিতে পরিবর্তন বিষয়ে পরিবেশ অধিদপ্তরের জারি করা আদেশ বাতিল চেয়ে একটি আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
১৪ নভেম্বর ২০২১, ০১:১৬ অপরাহ্ন
আকাশছোঁয়া রডের দাম
বাংলাদেশে প্রতি টন রডের দাম ৮০ হাজার ৭০০ টাকায় পৌঁছেছে। বিশ্বে কাঁচামালের উচ্চ মূল্য, সরবরাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং সম্প্রতি স্থানীয় বাজারে তেলের দাম বেড়ে যাওয়াকে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে রডের দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখানো হয়েছে।
১৪ নভেম্বর ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ন
মালিকদের চাপে ‘লাল’ থেকে ‘কমলা’য় জাহাজ ভাঙা শিল্প, লাগবে না ইআইএ
মারাত্মক পরিবেশ দূষণকারী জাহাজ ভাঙা শিল্পের মালিকদের চাপে অবশেষে নতি স্বীকার করেছে পরিবেশ অধিদপ্তর (ডিওই)। চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প এখন আর সর্বোচ্চ দূষণকারী ‘লাল’ শ্রেণির নয়। বরং তুলনামূলক কম দূষণকারী ‘কমলা’ শ্রেণির শিল্প। শ্রেণি পরিবর্তনের ফলে এখন শিপ ব্রেকিং ইয়ার্ড স্থাপনের আগে পরিবেশগত সমীক্ষা বা ইআইএ করার প্রয়োজন হবে না।
১৪ নভেম্বর ২০২১, ০২:৪৭ পূর্বাহ্ন
রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোতে খরচ বেশি, উৎপাদন কম
রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলো যে পরিমাণে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করছে, সে তুলনায় প্রত্যাশিত পরিমাণে ইউরিয়া সার উৎপাদন করতে পারছে না।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন