এলপিজির দাম সিলিন্ডারে বাড়ল ১০২ টাকা

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন

এলএনজি সরবরাহে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ার পক্ষে পেট্রোনাস এলএনজি লিমিটেড ও গ্লোবাল এলএনজি এসডিএন বিএইচডি এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশন (পেট্রোবাংলা) এলএনজি সরবরাহ সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত থাকবে।
১৬ জুলাই ২০২১, ০১:০০ অপরাহ্ন

কর্ণফুলীতে প্রপেলারের আঘাতে মারা গেছে ডলফিন

চট্টগ্রামে কর্ণফুলী নদী সংলগ্ন খালে ইঞ্জিনচালিত নৌকার প্রপেলার আঘাতে একটি ডলফিনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বোয়ালখালী উপজেলার পূর্ব গুমদন্ডি এলাকায় স্থানীয়রা ডলফিনটিকে মৃত অবস্থায় দেখতে পায়।
১৫ জুলাই ২০২১, ১২:৫২ অপরাহ্ন

১৫টি ডিমসহ উদ্ধার ‘খইয়া গোখরা’ লাউয়াছড়া বনে অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ একটি বিষধর ‘খইয়া গোখরা’ সাপ উদ্ধার করা হয়। পরে বুধবার দিনগত রাতে ডিমগুলো রেখে সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।
১৫ জুলাই ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সাফারি পার্কে ওয়াইল্ডবিস্টের পালে এলো নতুন শাবক

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ওয়াইল্ডবিস্টের নতুন শাবক জন্ম নিয়েছে। এ নিয়ে পার্কটিতে ওয়াইল্ডবিস্টের পালে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি। এ বছর পার্কে কমপক্ষে পাঁচটি ওয়াইল্ডবিস্ট জন্ম নিয়েছে।
১৪ জুলাই ২০২১, ০২:১১ অপরাহ্ন

ইনকিউবিটরে জন্ম নেওয়া ২৮টি অজগরের বাচ্চা ছাড়া হলো জঙ্গলে

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবিটরে জন্ম নেওয়া ২৮টি অজগরের বাচ্চা সীতাকুণ্ড ইকো-পার্কের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
১৪ জুলাই ২০২১, ০২:০৫ অপরাহ্ন

মৌলভীবাজারে বিলুপ্ত প্রজাতির সাপ অবমুক্ত

বিলুপ্ত প্রজাতির মৃদু বিষধর সাপ আইড ক্যাট উদ্ধার করার পর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।
১২ জুলাই ২০২১, ০৩:১৭ পূর্বাহ্ন

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ করতে পরস্পর সহযোগিতার আশ্বাস বাংলাদেশ-ভারতের

রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করতে ভারত ও বাংলাদেশ পরস্পর প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।
৬ জুলাই ২০২১, ০৭:০৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সংকটাপন্ন অবস্থায় লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পূর্ব আশিদ্রোন এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় দুর্লভ প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা আহত অবস্থায় বানরটিকে উদ্ধার করেন।
৬ জুলাই ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন

‘সুন্দরবন নিয়ে অসত্য তথ্য-বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্তের চেষ্টা করছে সরকার’

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিবেশ ও সুন্দরবনের জন্যে ক্ষতিকর উল্লেখ করে রামপালসহ সব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল এবং সুন্দরবনের ভেতর দিয়ে কয়লা ও অন্যান্য বিপজ্জনক পণ্য পরিবহন বন্ধের দাবি জানানো হয়েছে।
৫ জুলাই ২০২১, ০৬:১৭ অপরাহ্ন

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু ডিসেম্বরে

সুন্দরবন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটির নির্মাণ কাজ প্রায় শেষ করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। এ প্রকল্প নিয়ে পরিবেশপ্রেমীদের বিক্ষোভের মধ্যেই চলতি বছরের ডিসেম্বরে এখানে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
৫ জুলাই ২০২১, ১২:৪৪ অপরাহ্ন

বনের বানর ধরে ভ্যাকসিন ট্রায়াল!

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বানর ধরতে গিয়ে জনরোষের মুখে লাঞ্ছিত হয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের পাঁচ কর্মকর্তা-কর্মচারী।
৫ জুলাই ২০২১, ০৫:৫৪ পূর্বাহ্ন

জীবনের বিকাশে ও জীবন ধারণের প্রয়োজনে মহাসমুদ্র

জীবনের বিকাশে ও জীবন ধারণের প্রয়োজনে সমুদ্রের অবদান তুলে ধরার প্রয়োজনে এ বছর পালিত হতে যাচ্ছে বিশ্ব মহাসাগর দিবস-২০২১। বিশ্বের অনেক দেশ ১৯৯২ সাল থেকে দিবসটি পালন করলেও ২০০৯ সাল থেকে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ৮ জুন এ দিবস পালিত হচ্ছে।
৮ জুন ২০২১, ০৪:২০ অপরাহ্ন