বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়।
১১ জানুয়ারি ২০২২, ০৮:৫৪ পূর্বাহ্ন
বন্ধ করে দেওয়া ইটভাটা চলছে পুরোদমে, হতাশ কৃষক
বন্ধ করে দেওয়া ‘সান ব্রিকস’ ও ‘স্যার ব্রিকস’ নামে ২টি অবৈধ ইটভাটা এখনো পুরোদমে চালু থাকায় হতাশ স্থানীয় কৃষকরা। লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপ্টানা গ্রামে অবৈধ ইটভাটা ২টি গত ৯ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয়।
১০ জানুয়ারি ২০২২, ০২:৪০ পূর্বাহ্ন
বায়ু দূষণের সূচকে বিশ্বে দ্বিতীয় ঢাকা
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এখন দ্বিতীয়।
৬ জানুয়ারি ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন
বায়ুমান সূচক: ঢাকা চতুর্থ দূষিত শহর, শীর্ষে দুবাই
বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে বাংলাদশের রাজধানী ঢাকা। তালিকায় প্রথম ৩টি শহর দুবাই, লাহোর ও দিল্লি।
৩ জানুয়ারি ২০২২, ০৭:৩১ পূর্বাহ্ন
বংশী নদী দখল-দূষণ: ১০ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকার বেশি জরিমানা
আদালতের নির্দেশনা অমান্য করে সাভারে বংশী নদীর অবৈধ দখল এবং দূষণের দায়ে ১০টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
২২ ডিসেম্বর ২০২১, ০২:২৩ অপরাহ্ন
বাংলাদেশে ১৫ বছরে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে ৩ গুণ: বিশ্ব ব্যাংক
বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের নগর অঞ্চলগুলোতে বার্ষিক মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ২০০৫ সালে ৩ কেজি ছিল। কিন্তু ২০২০ সালে সে পরিমাণ ৩ গুণ বেড়ে ৯ কেজি হয়েছে।
২০ ডিসেম্বর ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ন
চুলার ধোঁয়ায় বছরে ১৮ হাজার মানুষের মৃত্যু
রান্নার চুলায় (স্টোভ) পোড়ানো কয়লা, কাঠ, গোবর ও শস্যের ফেলে দেওয়া অংশ থেকে সৃষ্টি হওয়া ধোঁয়া ২০১৭ সালে প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে বলে একটি বৈশ্বিক গবেষণা থেকে জানা গেছে।
১৬ ডিসেম্বর ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ন
‘নদী রক্ষায় আইন-আদালতের নির্দেশনা কাজে আসছে না’
নদী রক্ষায় আইন, দেশের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশনা কোনো কাজে আসছে না, বিভিন্ন পরিকল্পনা নেওয়া হলেও সেগুলো বাস্তবায়ন হয় না এবং অনেক স্থানে সীমানা চিহ্নিত না থাকায় দখল ও দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সাভারের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পরিবেশ ও মানবাধিকার কর্মীরা।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
শীতলক্ষ্যা দূষণকারী ৪ ডাইং কারখানার বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শীতলক্ষ্যা নদী দূষণকারী ৪টি ডাইং কারখানার বিরুদ্ধে পৃথকভাবে ৪টি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। এর আগে পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না থাকায় ওই কারখানাগুলো সিলগালা করে দেওয়া হয়।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
অযথা হর্ন বন্ধে আইনের প্রয়োগ ও সচেতনতার বিকল্প নেই
ঢাকার বাসিন্দাদের শ্রবণশক্তি কমে যাওয়ার বড় কারণ হর্নের আওয়াজ। যানবাহন চালকদের অযথা হর্ন বাজানোর কারণে ঢাকার শব্দদূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ হচ্ছে না। হর্ন বাজানো বন্ধে আইন ও বিধিমালা থাকলেও সেগুলোর প্রয়োগ সীমিত। হর্নের অযথা ব্যবহার বন্ধে আইনের প্রয়োগ ও সচেতনতা তৈরির বিকল্প নেই।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
পরিবেশ দূষণে আদায় করা জরিমানার টাকা ক্ষতিগ্রস্তদের দেওয়ার সুপারিশ
পরিবেশ দূষণের জন্য দায়ীদের কাছ থেকে আদায় করা জরিমানার টাকা থেকে দূষণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
১৯ অক্টোবর ২০২১, ০৩:১৫ অপরাহ্ন
বাতাসের গুণগত মান নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন গাইডলাইন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বাতাসের গুণগত মান পরিমাপের মানদণ্ড ‘এয়ার কোয়ালিটি গাইডলাইনস (একিউজিস)’ আরও কঠোর করায় বাংলাদেশে নিরাপদ বায়ু নিশ্চিত করা আরও কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ন
বায়ু দূষণে ঢাকাবাসীর আয়ু কমেছে সাড়ে ৭ বছর
ঢাকায় বায়ু দূষণ না থাকলে আপনি আরও প্রায় সাত বছর সাত মাস বেশি বাঁচতে পারতেন। আজ বুধবার শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ এই তথ্য প্রকাশ করেছে।
১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৪ পূর্বাহ্ন
৪ বছর ধরে আটকা জাহাজ, হুমকিতে পারকি সৈকত
২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্রিস্টাল গোল্ড নামের জাহাজটি চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে আটকা পড়ে। ১৯২ মিটার দৈর্ঘ্যের জাহাজটি দীর্ঘদিন সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকায় জাহাজের বিভিন্ন দূষিত পদার্থ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
৩১ আগস্ট ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন
রাজবাড়ীর প্রবেশ পথে পৌরসভার বর্জ্য, বাড়ছে জনদুর্ভোগ
রাজবাড়ী শহরের প্রবেশ পথে বর্জ্য ফেলছে পৌরসভা। আর এর দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে স্থানীয় জনগণসহ পথচারীদের। পৌর এলাকার মধ্যে খোলা রাস্তায় প্রাণীর মরদেহ ছাড়াও নানা ধরনের আবর্জনা ফেলাকে নির্বুদ্ধিতা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
৫ আগস্ট ২০২১, ০২:১৮ অপরাহ্ন
আগামীতে নির্দিষ্ট স্থানেই পশু কোরবানি দিতে হবে: মেয়র আতিকুল
আগামীতে নির্দিষ্ট স্থানেই পশু কোরবানি দিতে হবে এবং নির্দিষ্ট স্থানের বাইরে অন্য কোথাও পশু কোরবানি দেওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
২২ জুলাই ২০২১, ০২:৪৬ অপরাহ্ন
খুলনা শহরে ছড়িয়ে আছে কোরবানির পশুর বর্জ্য
ঈদের দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত নগরীর অনেক জায়গায় কোরবানির বর্জ্য অপসারণ করেনি খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি ডিপার্টমেন্ট। ফলে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।
২২ জুলাই ২০২১, ০৯:০৭ পূর্বাহ্ন
শ্রীলঙ্কায় জাহাজ বিস্ফোরণ: উপকূলে ভেসে আসছে শত শত মৃত সামুদ্রিক প্রাণী
বিপজ্জনক রাসায়নিক বহনকারী জাহাজে আগুন লেগে ডুবে যাওয়ার কয়েক সপ্তাহের মাথায় শ্রীলঙ্কা উপকূলে ভেসে আসছে কয়েকশ মৃত সামুদ্রিক প্রাণী।
২ জুলাই ২০২১, ০৪:৪৫ অপরাহ্ন
শিল্প কারখানার বেপরোয়া পরিবেশ দূষণ অগ্রহণযোগ্য: গওহর রিজভী
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, দেশের শিল্পকারখানা অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এটি তাদের বেপরোয়া পরিবেশ দূষণের জন্য কোনো অজুহাত হতে পারে না।
৬ মে ২০২১, ১২:০৫ অপরাহ্ন