সাগরের নিচে অগ্নুৎপাতে টোঙ্গায় সুনামি
প্রশান্ত মহাসাগরের তদলেদেশে একটি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতে টোঙ্গার উপকূলে সুনামি আঘাত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুনামির ঢেউয়ে উপকূলের আশপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অগ্নুৎপাতের ফলে ছড়িয়ে ছাই ৬৫ কিলোমিটার দূরে টোঙ্গার রাজধানী কুকুআলোফায় গিয়ে পড়েছে।
১৫ জানুয়ারি ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন
‘স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার কারণেই চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি’
স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার কারণেই গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে বলে মনে করছেন ঢাকা আবহাওয়া অফিস।
১৩ জানুয়ারি ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ন
সেন্টমার্টিনকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা
সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গ কিমি এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়।
১২ জানুয়ারি ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন
ধুকছে বুড়িগঙ্গা, আরও করুণ অবস্থায় ধলেশ্বরী
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ট্যানারি সরিয়ে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করার পর ৫ বছর পেরিয়ে গেলেও এখনও বুড়িগঙ্গা নদীর পানির গুণগত মান ধারাবাহিকভাবে কমছে।
১২ জানুয়ারি ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন
ভারত থেকে টনপ্রতি ৫৬৯৪২ টাকায় ডিজেল কিনবে বাংলাদেশ
প্রতিবেশী দেশ ভারত থেকে ৯০ হাজার টন ডিজেল আমদানি করতে যাচ্ছে সরকার। এতে প্রতি টন ডিজেলের দাম পড়বে প্রায় ৫৬ হাজার ৯৪২ টাকা।
১২ জানুয়ারি ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন
মারা যাচ্ছে কুয়াকাটা সৈকতের কেওড়া গাছ: জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে বন বিভাগ
কুয়াকাটার গঙ্গামতির এলাকার সংরক্ষিত বনাঞ্চলের কেওড়া প্রজাতির গাছ মারা যাচ্ছে। ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলের মানুষের জানমাল রক্ষায় করা এ বনের গাছ মরে যাওয়ার কারণে দুর্যোগ ঝুঁকি বাড়ছে।
১১ জানুয়ারি ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন
বিশ্বের দ্বিতীয় দূষিত শহর ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়।
১১ জানুয়ারি ২০২২, ০৮:৫৪ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় বনবিড়ালের ৫ ছানা উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলহাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে বিলুপ্তপ্রায় বনবিড়ালের ৫ ছানা উদ্ধার করা হয়েছে।
১১ জানুয়ারি ২০২২, ০৪:০৬ পূর্বাহ্ন
বন্ধ করে দেওয়া ইটভাটা চলছে পুরোদমে, হতাশ কৃষক
বন্ধ করে দেওয়া ‘সান ব্রিকস’ ও ‘স্যার ব্রিকস’ নামে ২টি অবৈধ ইটভাটা এখনো পুরোদমে চালু থাকায় হতাশ স্থানীয় কৃষকরা। লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপ্টানা গ্রামে অবৈধ ইটভাটা ২টি গত ৯ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয়।
১০ জানুয়ারি ২০২২, ০২:৪০ পূর্বাহ্ন
এক রাতেই ১০ একর ম্যানগ্রোভ বন দখল
কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে কস্তুরীঘাট এলাকায় আজ ভোরে প্রায় ১০ একর ম্যানগ্রোভ বন দখল করেছে দুর্বৃত্তরা।
৯ জানুয়ারি ২০২২, ০১:৩২ অপরাহ্ন
বায়ুদূষণ এবং আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি!
কিছুদিন আগে হঠাৎই নিউজে দেখলাম ইরানের কিছু শহরের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। ভাবলাম হয়তো আবারো করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজটি পুরোটা পড়ে বুঝলাম এ ছুটি সে কারণে ছিল না। শহরে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ জানুয়ারি ২০২২, ০৩:৫৪ পূর্বাহ্ন
বায়ু দূষণের সূচকে বিশ্বে দ্বিতীয় ঢাকা
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এখন দ্বিতীয়।
৬ জানুয়ারি ২০২২, ০৫:৪২ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে ১৭ থেকে ১০৩ টিসিএফ গ্যাস হাইড্রেট পাওয়া গেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
বঙ্গোপসাগরের মহীসোপানে অনুসন্ধান চালিয়ে ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ) গ্যাস হাইড্রেটের সন্ধান পাওয়া গেছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৫ জানুয়ারি ২০২২, ১১:৫১ পূর্বাহ্ন
তুরাগে ভেসে উঠল আরেকটি মৃত গাঙ্গেয় শুশুক
ঢাকার সাভারে তুরাগ নদে আরও একটি মৃত গাঙ্গেয় শুশুক উদ্ধার করা হয়েছে। শুশুকটির ওজন প্রায় ৫ মণ, দৈর্ঘ্য ৫ ফুট।
৩ জানুয়ারি ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন
১২ কেজি এলপিজির দাম কমেছে ৫০ টাকা
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা করা হয়েছে। এর আগে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২২৮ টাকা।
৩ জানুয়ারি ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন
বায়ুমান সূচক: ঢাকা চতুর্থ দূষিত শহর, শীর্ষে দুবাই
বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে বাংলাদশের রাজধানী ঢাকা। তালিকায় প্রথম ৩টি শহর দুবাই, লাহোর ও দিল্লি।
৩ জানুয়ারি ২০২২, ০৭:৩১ পূর্বাহ্ন
পরিত্যক্ত প্লাস্টিক বোতলের বিনিময়ে ১ হাজার গাছের চারা
চাঁদপুরে বাড়িঘরসহ শহরের বিভিন্ন স্থানে থেকে কুড়িয়ে আনা পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে ১ হাজার গাছের চারা দিয়েছে শিক্ষার্থীদের সংগঠন ‘পূর্ণয়’।
১ জানুয়ারি ২০২২, ০৩:৫১ অপরাহ্ন
টেকনাফে হাতি শাবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারে টেকনাফে একটি হাতি শাবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ের পাদদেশে মৃতদেহটি উদ্ধার করে বন বিভাগ।
১ জানুয়ারি ২০২২, ১২:৫১ অপরাহ্ন
ঢাকায় প্রথম আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে বিদ্যুৎ সরবরাহ শুরু
সিলেটের পর এবার রাজধানী ঢাকায় শুরু হলো আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে বিদ্যুৎ সরবরাহ। প্রথমবারের মতো আজ শনিবার তেজগাঁওয়ের মণিপুরী পাড়া এলাকায় আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান শুরু হয়েছে।
১ জানুয়ারি ২০২২, ১২:৩১ অপরাহ্ন
সীমানা প্রাচীর ভেঙে সাফারি পার্কে বন্য হাতির পাল
সীমানা প্রাচীর ভেঙে কক্সবাজারের ডুলাহাজারা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বন্য হাতির পাল ঢুকে পড়েছে বলে পার্কের কর্মকর্তারা জানিয়েছেন।
৩১ ডিসেম্বর ২০২১, ০২:৫২ অপরাহ্ন