জম্মু-কাশ্মীরে বাসে হামলা: ২ পুলিশ নিহত, আহত ১২
জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি পুলিশ ক্যাম্পের কাছে পুলিশের বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জম্মু-কাশ্মীরের ২ পুলিশ সদস্য মারা গেছেন এবং ১২ জন আহত হয়েছেন।
১৩ ডিসেম্বর ২০২১, ০৩:৩৫ অপরাহ্ন
মিয়ানমারের সেনাবিরোধী আন্দোলনে বিদ্রোহীদের ‘ক্রাউডফান্ডিং’
জাপানের ছোট এক শহরে থাকেন মিয়ানমারের এক নারী। অন্যদের কাছে তিনি পরিচিত ‘বার্মিজ বিস্ট’ নামে। নিজ দেশের সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে নিতে ‘ক্রাউডফান্ডিং’ বা অর্থ সংগ্রহ করছেন তিনি।
১৩ ডিসেম্বর ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন
জাপানে আরও ৮ জনের ওমিক্রন শনাক্ত
জাপানে আরও ৮ জনের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। আজ শুক্রবার একজন সরকারি মুখপাত্র বলেছেন, এ নিয়ে জাপানে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১২ হলো।
১০ ডিসেম্বর ২০২১, ১২:২৩ অপরাহ্ন
উইঘুরদের ওপর গণহত্যা চালিয়েছে চীন: যুক্তরাজ্যের স্বাধীন ট্রাইব্যুনাল
জিনজিয়াং প্রদেশে জাতিগত সংখ্যালঘু উইঘুরদের ওপর চীন গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক স্বাধীন ট্রাইব্যুনাল।
১০ ডিসেম্বর ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ন
বিপিন রাওয়াতের বর্ণাঢ্য জীবন
তামিলনাড়ুতে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার এমআই-১৭ভি৫ বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএস) বিপিন রাওয়াতসহ আরও ১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন দেশটির বিমান বাহিনী। বিপিন রাওয়াতের মৃত্যুর পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমেও তার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। কিন্তু, কে ছিলেন বিপিন রাওয়াত?
৮ ডিসেম্বর ২০২১, ০৩:৩৭ অপরাহ্ন
হেলিকপ্টার বিধ্বস্তে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত
তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১৪ জনকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত নিহত হয়েছেন।
৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৩
ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, আজ বুধবার তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জনকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির সর্বশেষ খবর অনুযায়ী, ১৪ জনের মধ্যে ১৩ জন মারা গেছেন। তবে, একজন পুরুষ জীবিত আছে। তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি চিকিৎসাধীন। কিন্তু, জেনারেল বিপিন রাওয়াতের অবস্থা জানা যায়নি।
৮ ডিসেম্বর ২০২১, ১২:০৯ অপরাহ্ন
ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সেসময় হেলিকপ্টারটিতে সেদেশের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার অন্যান্য স্টাফ ও পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানা গেছে।
৮ ডিসেম্বর ২০২১, ০৮:৩৯ পূর্বাহ্ন
কৃষক বিদ্রোহ প্রত্যাহারের সম্ভাবনা, আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত
ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত ৩ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)। আগামীকাল বুধবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে।
৭ ডিসেম্বর ২০২১, ০৫:৩৩ অপরাহ্ন
সু চির ৪ বছরের কারাদণ্ড
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক শাসক।
৬ ডিসেম্বর ২০২১, ০৬:১৫ পূর্বাহ্ন
ভারতে ২১ জনের ওমিক্রন শনাক্ত
ভারতের রাজস্থানের জয়পুরে ৯ জনের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। রাজ্য স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া, মহারাষ্ট্রের পুনে জেলায় নাইজেরিয়াফেরত ৩ জনসহ ৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট ২১ জনের ওমিক্রন শনাক্ত হলো।
৫ ডিসেম্বর ২০২১, ০৩:২৯ অপরাহ্ন
দ. কোরিয়ায় একদিনে রেকর্ড শনাক্ত ৫ হাজার ৩৫২, মৃত্যু ৭০
দক্ষিণ কোরিয়ায় একদিনে রেকর্ড ৫ হাজার ৩৫২ জনের করোনা শনাক্ত এবং ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, দেশটিতে ৯ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
৪ ডিসেম্বর ২০২১, ০৭:২৭ অপরাহ্ন
কেপটাউন থেকে মুম্বাইয়ে আসা একজনের ওমিক্রন শনাক্ত
দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে দুবাই এবং দিল্লি হয়ে মহারাষ্ট্রের মুম্বাইয়ে আসা ৩৩ বছর বয়সী এক ব্যক্তির করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।
৪ ডিসেম্বর ২০২১, ০৩:২২ অপরাহ্ন
কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত সিংঘু ছাড়বেন না আন্দোলনকারীরা
ভারতে আন্দোলনরত কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) সরকারের সঙ্গে আরেক দফা বৈঠকের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
৪ ডিসেম্বর ২০২১, ০৩:১৬ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, এলাকা ছাড়ছেন বাসিন্দারা
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সক্রিয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।
৪ ডিসেম্বর ২০২১, ০১:২৭ অপরাহ্ন
ওমিক্রন: আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা ১০ জনকে খুঁজছে ভারতীয় পুলিশ
আফ্রিকার দেশ থেকে ভারতের বেঙ্গালুরুতে আসা কমপক্ষে ১০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ শুক্রবার ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি) এ তথ্য জানিয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।
৩ ডিসেম্বর ২০২১, ০১:৩৫ অপরাহ্ন
শ্রীলঙ্কাতেও ওমিক্রন শনাক্ত
দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কাতে এবার একজনের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।
৩ ডিসেম্বর ২০২১, ০১:১১ অপরাহ্ন
দ. কোরিয়ায় ৫ জনের ওমিক্রন শনাক্ত
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত ৫ জনকে শনাক্ত করা হয়েছে।
২ ডিসেম্বর ২০২১, ০৬:৫৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করলো ভারত
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় আগামী ১৫ ডিসেম্বর থেকে পূর্ব ঘোষিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে ভারতের ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
১ ডিসেম্বর ২০২১, ১১:১৪ পূর্বাহ্ন
বিদেশে অভিযুক্ত ৬ শতাধিক তাইওয়ানিজকে চীনে ফেরত
সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি দেশ বিভিন্ন মামলায় অভিযুক্ত ৬ শতাধিক তাইওয়ানিজকে বহিষ্কার করে চীনে ফেরত পাঠিয়েছে। ‘তাইওয়ানের সার্বভৌমত্বকে অবমাননা করে’ এ কাজ করা হয়েছে বলে জানিয়েছে স্পেনভিত্তিক মানবাধিকার সংগঠন সেফগার্ড ডিফেন্ডারস।
১ ডিসেম্বর ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন