ইসরায়েলকে ঠেকাতে পারব না: যুক্তরাষ্ট্র

মার্কিন কর্মকর্তা দাবি করেন সরাসরি ইরানের কাছে এই বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। তবে ইসরায়েলি সূত্র জানান, সুইস মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে এই বার্তা পাঠানো হয়েছে।
৩ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নাগরিক নিহত

নিহত নিজাম ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলাল খারেরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও মায়ের নাম মোসা. আনোয়ারা বেগম।
৩ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় নিহত ৭

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা হাইফার উত্তরের ক্রাইয়োত অঞ্চল ও লেবাননের শহর খিয়ামের দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। লেবাননের ওই শহর মেতুলা সীমান্তের ঠিক ওপারেই অবস্থিত।
১ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

ইরাকি ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান

ইসরায়েলি গোয়েন্দারা বলছেন, ইরাকি ভূখণ্ড থেকে ইসরায়েলের উদ্দেশে অসংখ্য ড্রোন ও ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র ছুঁড়বে ইরান।
১ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

কয়েক দিনের মধ্যেই যুদ্ধবিরতি সম্ভব: লেবাননের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মিকাতি জানান, ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনের আগেই দুই পক্ষের মধ্যে যুদ্ধে বিরতি দেওয়ার বিষয়টির ওপর জোর দিয়েছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন দূত আমোস হোচস্টেইন।
৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

লেবাননে ১ মাসে ৩০ বার আক্রান্ত হয়েছে শান্তিরক্ষী বাহিনী

মুখপাত্র আন্দ্রেয়া তেনেনতি জানান, ৩০ বার আক্রান্তের ঘটনায় তাদের অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং শান্তিরক্ষীরা আহত হয়েছেন। অন্তত ২০টি ঘটনার মূলে রয়েছে ইসরায়েলের সরাসরি হামলা বা অন্য কোনো পদক্ষেপ।
৩১ অক্টোবর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

‘ড্রোন হামলার ঝুঁকিতে’ ছেলের বিয়ে পেছাবেন নেতানিয়াহু

গত সপ্তাহে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা হয়। ড্রোনটি লেবানন থেকে ধেয়ে এসেছিল। এতে কেউ হতাহত না হলেও ড্রোন হামলার বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়।
৩০ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন

হিজবুল্লাহর ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস: ইসরায়েল

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই তথ্য উপস্থাপন করে মন্তব্য করেন, যুদ্ধের লক্ষ্য পূরণ হতে আর বেশি দেরি নেই। 
৩০ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

গাজায় ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল

ইসরায়েলি সেনা সিএনএনকে জানান, ২০২৪ সালের বসন্তে এক গোয়েন্দা কর্মকর্তা দুই ফিলিস্তিনি বন্দিকে তার ইউনিটে নিয়ে আসেন। তাদের বয়স ছিল ১৬ ও ২০। ওই কর্মকর্তা গাজার ভবনগুলোতে প্রবেশের সময় তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে বলেন।
৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ‘শুরা কাউন্সিল শেখ নাঈম কাশেমকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে বেছে দিতে রাজি হয়েছে।’
২৯ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক আইন মেনেই ইসরায়েলকে জবাব দেওয়া হবে: ইরান

সোমবার ইরানের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনার বিষয় ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলা। 
২৯ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

গাজায় জাতিসংঘের কার্যক্রম নিষিদ্ধ করে নিন্দার মুখে ইসরায়েল

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইউএনআরডব্লিউএর কর্মীরা ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তাদের এসব কর্মকাণ্ডের জন্য ইসরায়েলের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে।
২৯ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরু হতে পারে আগামী ১ মার্চ

চূড়ান্ত দিনক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
২৮ অক্টোবর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

সম্ভাব্য সব উপকরণ ব্যবহার করে ইসরায়েলকে উচিত জবাব দেওয়া হবে: ইরান

টেলিভিশনে প্রচারিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘জায়নিস্ট শাসককে উচিত জবাব দিতে সম্ভাব্য সব উপকরণ ব্যবহার করবে ইরান।’
২৮ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

আকাশসীমা লঙ্ঘন: জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ইরাকের নালিশ

এর আগে হামলায় ইসরায়েল, ইরাকের মার্কিন নিয়ন্ত্রিত আকাশসীমা ব্যবহার করেছে বলে দাবি করে ইরানের সেনাবাহিনী।
২৮ অক্টোবর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

খামেনির এক্স অ্যাকাউন্ট ‘বন্ধ’

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলার পর এই অ্যাকাউন্টে দুইটি পোস্ট করেন খামেনি।
২৮ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

খামেনি গুরুতর অসুস্থ, উত্তরসূরি নির্বাচনে ইরানে ‘নীরব প্রতিযোগিতা’

গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রাণ হারানোর পর খামেনির উত্তরসূরি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়।
২৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

ইরাকের আকাশসীমা ব্যবহার করে আক্রমণ করেছে ইসরায়েল, দাবি ইরানের

বিবৃতিতে বলা হয়, ইরানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল ইসরায়েলি যুদ্ধবিমানগুলো।
২৭ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

যে কারণে নেতানিয়াহুর চোখে ট্রাম্পই সেরা

এর আগে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, সে সময়টিকে নেতানিয়াহুর জন্য ‘সুসময়’ বলে অভিহিত করেন বিশ্লেষকরা
২৭ অক্টোবর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বললেন ট্রাম্প-কমলা

ইসরায়েলি হামলার পর সপ্তাহান্তে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির দুই প্রেসিডেন্ট প্রার্থী ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার বিষয়ে মন্তব্য করেন।
২৭ অক্টোবর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন