একদিনে রেকর্ড ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব
সৌদি আরবে ২৪ ঘণ্টায় ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা’ ও ‘বিশ্বাস থেকে সরে’ যাওয়ার অভিযোগ ছিল।
১৩ মার্চ ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ন
সৌদি আরবে যেতে আর কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন নেই
সৌদি আরবে যেতে এখন থেকে কোভিড-১৯ এর পিসিআর পরীক্ষার প্রয়োজন হবে না। সেই সঙ্গে সৌদি আরবে পৌঁছানোর পর যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবে না।
৬ মার্চ ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন
ফিলিস্তিনে বিরোধ সমাধান হলে ইসরায়েল সৌদির ‘সম্ভাব্য মিত্র’: সৌদি যুবরাজ
ফিলিস্তিনিদের সঙ্গে বিরোধের সমাধান হলে ইসরায়েল সৌদি আরবের ‘সম্ভাব্য মিত্র’ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
৩ মার্চ ২০২২, ০৩:১৩ অপরাহ্ন
ইরানের সঙ্গে আলোচনা চায় সৌদি আরব
‘প্রধান শত্রু’ হিসেবে বিবেচিত প্রতিবেশী ইরানের সঙ্গে পঞ্চমবারের মতো সরাসরি আলোচনায় বসার পরিকল্পনা করছে সৌদি আরব।
২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৯ পূর্বাহ্ন
৩০ নারী ট্রেনচালকের পদে ২৮ হাজার আবেদন
সৌদি আরবে ৩০ নারী ট্রেনচালকের পদে আবেদন করেছেন অন্তত ২৮ হাজার প্রার্থী।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ন
‘হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র বানাতে পারে, এখন বানাচ্ছে ড্রোন’
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এখন ড্রোন তৈরি করছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ।
১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ন
পারমাণবিক চুক্তির আলোচনা আরও কঠিন হয়ে যাচ্ছে: ইরান
ইরানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আজ সোমবার জানান, ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তিকে পুনরুজ্জীবিত করার কাজটি ‘আরও কঠিন’ হয়ে গেছে। তিনি এর পেছনে কারণ হিসেবে দাবি করেন, পশ্চিমা শক্তিরা কেবল নতুন উদ্যোগ আনার ভান করেছেন, কিন্তু বাস্তবে এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি বললেই চলে।
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন
সিরিয়ায় মার্কিন অভিযানে আইএস প্রধান কুরাইশি সপরিবারে নিহত
উত্তর-পশ্চিম সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ সেনা অভিযান চলাকালে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি সপরিবারে নিহত হয়েছেন।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫১ অপরাহ্ন
হুতিদের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধ: কী, কেন, কীভাবে?
দীর্ঘদিন ধরে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে সৌদি সামরিক জোট। এতদিন সৌদি জোটের আক্রমণের প্রত্যুত্তরে হুতি বিদ্রোহীরা বিভিন্ন সময় সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। কিন্তু গত মাসে সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকবার আক্রমণ চালিয়ে ইরানের মদদপুষ্ট বলে পরিচিত হুতিরা সব হিসাব পাল্টে দিয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ১০:০২ পূর্বাহ্ন
চিড়িয়াখানার রক্ষীকে হত্যা করে পালালো ২ সিংহ
চিড়িয়াখানায় দায়িত্বরত রক্ষীকে হত্যা করে খাঁচা থেকে পুরুষ সঙ্গীকে নিয়ে পালিয়েছে একটি স্ত্রী সিংহ।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২১ অপরাহ্ন
করোনায় ধুকছে ইসরায়েল, একদিনে সংক্রমণের রেকর্ড
ইসরায়েলে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। দেশটিতে একদিনে ৮৩ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
২৪ জানুয়ারি ২০২২, ০৩:১৪ অপরাহ্ন
৭ দিনের ব্যবধানে আবুধাবিতে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির রাজধানী আবুধাবিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেগুলো ধ্বংস করার দাবি করেছে তেলসমৃদ্ধ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২৪ জানুয়ারি ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন
করোনা আক্রান্ত ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, একদিনে শনাক্ত ৬৯ হাজার
ইসরায়েলে একদিনে ৬৯ হাজার ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৬৩৮ জনের অবস্থা গুরুতর এবং ১২৩ জন ভেন্টিলেটরে আছেন।
২১ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ অপরাহ্ন
আরব আমিরাতে হুতিদের ড্রোন হামলা কী বার্তা দিচ্ছে?
আরব বিশ্বের সবচেয়ে গরিব দেশ ইয়েমেনে গত ৭ বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধ মূলত দেশটির প্রায় ৫৬ শতাংশ সুন্নি ও প্রায় সাড়ে ৪৩ শতাংশ শিয়াদের মধ্যে। ইয়েমেনে আধিপত্য বিস্তার নিয়ে চলমান যুদ্ধের প্রধান বিবদমান পক্ষ জাতিসংঘ-সমর্থিত সরকার ও বিরোধী হুতি আন্দোলনকারী।
১৯ জানুয়ারি ২০২২, ১১:২৪ পূর্বাহ্ন
আবুধাবিতে হুতির ‘ড্রোন হামলায়’ ২ ভারতীয়সহ নিহত ৩
ইয়েমেনের হুতি গ্রুপ সোমবার আবুধাবি বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালালে তিনটি জ্বালানি ট্রাক বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ২ জন ভারতীয় নাগরিক বলে দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
১৭ জানুয়ারি ২০২২, ০১:১৩ অপরাহ্ন
হুতিদের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট ধার চাইছে সৌদি আরব
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা ঠেকাতে গিয়ে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়টের মজুদ ফুরিয়ে যাচ্ছে সৌদি আরবের। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষেপণাস্ত্র ধার চেয়েছে তেলসমৃদ্ধ দেশটি।
১১ জানুয়ারি ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন
প্রতিরোধ সংগ্রামের প্রতীক কাশেম সোলাইমানি
ইরানি চলচ্চিত্র ‘সেভেন্টি টু আওয়ারস’ তৈরি হয়েছে দেশটির সাবেক শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানির জীবনের শেষ ৩ দিনের ঘটনা নিয়ে। এ ক্ষেত্রে বলিউডের ‘সেভেন্টি টু আওয়ারস: মার্টায়ার হু নেভার ডায়েড’ বা হলিউডের ‘ওয়ান হান্ড্রেড টুয়েন্টি সেভেন আওয়ারস’র কথা অনেকের মনে পড়তে পারে। কাহিনী ভিন্ন হলেও ছবিগুলোর মর্মকথা একই—অর্থাৎ, গল্পের নায়কের বীরত্বগাথা।
৩ জানুয়ারি ২০২২, ০৮:৩৯ পূর্বাহ্ন
জেরুজালেম পোস্টের ওয়েবসাইট হ্যাক করে কাশেম সোলাইমানিকে স্মরণ
ইসরায়েলের শীর্ষ ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে যে, তাদের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে।
৩ জানুয়ারি ২০২২, ০৬:৩০ পূর্বাহ্ন
সোলাইমানি হত্যা: জাতিসংঘকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরানের
২ বছর আগে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
২ জানুয়ারি ২০২২, ০৩:৪২ অপরাহ্ন
মহাকাশ গবেষণায় ৩ স্যাটেলাইট পাঠাল ইরান
গবেষণার কাজে গতি আনতে মহাকাশে ৩টি স্যাটেলাইট পাঠিয়েছে ইরান।
৩১ ডিসেম্বর ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন