আফগানিস্তানে স্থিতিশীলতার আহ্বান সৌদির

তালেবানরা গতকাল রাজধানী কাবুল দখলের পর সৌদি আরব আজ সোমবার তালেবান ও সব আফগান দলের প্রতি জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
১৬ আগস্ট ২০২১, ০৭:৫৪ অপরাহ্ন

লেবাননে তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত ২২, আহত ৭৯

লেবাননের উত্তরাঞ্চলের আলতালিল শহরে তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে অন্তত ২২ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছেন।
১৫ আগস্ট ২০২১, ০৮:৩৮ পূর্বাহ্ন

ইরানে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, ৬ দিনের লকডাউন

ইরানের করোনার সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় ছয় দিনের দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে।
১৪ আগস্ট ২০২১, ০৬:২৪ অপরাহ্ন

তুরস্কে রাশিয়ার অগ্নিনির্বাপণ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

তুরস্কে দাবানল নিয়ন্ত্রণের সময় রাশিয়ার একটি অগ্নিনির্বাপণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছেন।
১৪ আগস্ট ২০২১, ০৫:২৬ অপরাহ্ন

তুরস্কে বন্যায় অন্তত ৪৪ জন নিহত

তুরস্কের উত্তর কৃষ্ণ সাগর অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৪৪ জন নিহতের খবর পাওয়া গেছে। প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারী দলগুলো আশঙ্কা করছে।
১৪ আগস্ট ২০২১, ০২:৪৯ অপরাহ্ন

বুর্জ খলিফার চূড়ায় এমিরেটসের বিজ্ঞাপনের শুটিং

ভূপৃষ্ঠ থেকে ৮২৮ মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফার চূড়ায় দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস একটি বিজ্ঞাপন চিত্র ধারণ করে অনন্য এক রেকর্ড স্থাপন করেছে।  বিজ্ঞাপনটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ইউনিফর্ম পরিহিত এমিরেটসের একজন কেবিন ক্রু।
১০ আগস্ট ২০২১, ০৩:২৫ অপরাহ্ন

চাঙ্গিকে পেছনে ফেলে বিশ্বসেরা কাতারের হামাদ বিমানবন্দর 

গত প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো স্কাইট্র্যাক্সের বার্ষিক র‌্যাংকিংয়ে বিশ্বসেরা বিমানবন্দরের শীর্ষস্থান হারিয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে ২০২১ সালের  বিশ্বসেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
৯ আগস্ট ২০২১, ১২:৪৭ অপরাহ্ন

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরায়েলি সেনার গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
৬ আগস্ট ২০২১, ০৬:১৭ অপরাহ্ন

লেবাননে ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহর রকেট নিক্ষেপ

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার জবাবে রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।
৬ আগস্ট ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ন

ইরানে হামলা চালাতে প্রস্তুত আছে ইসরাইল: বেনি গান্টজ

ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। তিনি ইরানকে 'বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা' বলে অভিহিত করেছেন।
৫ আগস্ট ২০২১, ০৪:৩৩ অপরাহ্ন

বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে ইরান

ইরান গত সপ্তাহে বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়ে ‘বড় ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রবীণ সেনা কর্মকর্তা জেনারেল নিক কার্টার।
৪ আগস্ট ২০২১, ০৬:৫০ অপরাহ্ন

প্রায় এক সপ্তাহ দাবানলে পুড়ছে তুরস্ক, মৃত্যু বেড়ে ৮

তুরস্কের সবচেয়ে ভয়াবহ দাবানল ষষ্ঠ দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
২ আগস্ট ২০২১, ০৬:৪৭ অপরাহ্ন

ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক, নিহত অন্তত ৬

টানা তৃতীয় দিনেও ভয়াবহ দাবানলের সঙ্গে লড়ছে তুরস্কের জরুরী বাহিনী। এখন পর্যন্ত অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
৩১ জুলাই ২০২১, ০৭:২০ অপরাহ্ন

আরব সাগরে তেলট্যাঙ্কারে হামলায় ইরানকে দায়ী করছে ইসরায়েল

আরব সাগরে একটি তেলের ট্যাঙ্কারে হামলার সঙ্গে ইরান জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। ওই হামলায় ট্যাঙ্কারের দুই ক্রু নিহত হয়েছেন। তাদের একজন ব্রিটিশ নাগরিক এবং একজন রোমানের নাগরিক।
৩১ জুলাই ২০২১, ০৬:১৫ অপরাহ্ন

টিকার তৃতীয় ডোজ নিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ হিসেবে ফাইজার বায়োএনটেকের তৃতীয় ডোজ নিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
৩১ জুলাই ২০২১, ০৩:৫২ পূর্বাহ্ন

ইসরায়েলি সেনার গুলিতে আরও এক ফিলিস্তিনি শিশু নিহত

ইসরায়েলি সৈন্যরা দখলকৃত পশ্চিম তীরে ১২ বছরের এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে।
২৯ জুলাই ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ন

মরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করল ইসরায়েল

সম্পর্ক স্বাভাবিক করতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সাত মাস পর রবিবার থেকে মরক্কোর সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে ইসরায়েল।
২৫ জুলাই ২০২১, ০৭:১৩ অপরাহ্ন

ইসরায়েলি আর্মির গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে।
২৪ জুলাই ২০২১, ০৬:৫৬ অপরাহ্ন

দুবাইয়ে বিশ্বের গভীরতম সুইমিং পুল

করোনাভাইরাস মহামারিতে স্থবির পুরো বিশ্ব। তবে, এর মধ্যেও থেমে নেই মানব জাতির নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও পর্যটনবান্ধব দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর দুবাইয়ে বিশ্বের উচ্চতম অট্টালিকা ও সর্ব বৃহৎ শপিংমলের সঙ্গে আরেকটি নতুন আকর্ষণ যোগ হয়েছে। তার তা হলো—বিশ্বের গভীরতম ‘ডাইভিং’ পুল।
১৫ জুলাই ২০২১, ০৩:৪৩ পূর্বাহ্ন

তেল আবিবে আরব আমিরাতের দূতাবাস উদ্বোধন

ইসরায়েলের তেল আবিব শহরে নিজেদের দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এক বছরের কম সময়ের মধ্যে সেখানে দূতাবাস চালু করলো মধ্যপ্রাচ্যর তেলসমৃদ্ধ দেশটি।
১৪ জুলাই ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন