যুদ্ধ এড়াতে চেষ্টা করেছি, জবাব দিতে প্রস্তুত: ম্যাঁখো

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেছেন, রাশিয়ার এই হামলার জবাবে ‘কোনো দুর্বলতা দেখানো হবে না’।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৩ অপরাহ্ন

কোনো জায়গা আর নিরাপদ নয়: বিবিসি ইউক্রেনের সম্পাদক

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলার পর সেখানকার ভয়াবহ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের সম্পাদক মার্তা শোকালো। 
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৫ অপরাহ্ন

ইউক্রেনে হামলায় অংশ না নিতে বেলারুশের প্রতি ইইউ`র আহ্বান

ইউক্রেনে রাশিয়ার সঙ্গে সামরিক হামলায় অংশ না নিতে রাশিয়ার মিত্র বেলারুশের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রধান চার্লস মিশেল।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৬ অপরাহ্ন

ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নেই: ন্যাটো প্রধান

ইউক্রেনের অভ্যন্তরে ন্যাটোর কোনো সেনা নেই এবং দেশটিতে কাউকে পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৮ অপরাহ্ন

রাশিয়ার জন্য ব্যাপক নিষেধাজ্ঞা অপেক্ষা করছে: বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ক্রেমলিন ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করার পরে যুক্তরাজ্য এবং তার মিত্ররা রাশিয়ার অর্থনীতিকে বাধা দেওয়ার জন্য ব্যাপক আকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:২১ অপরাহ্ন

মস্কো যাই ভাবুক না কেন ইউক্রেন তার স্বাধীনতা ছাড়বে না: ইউক্রেন প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো যাই ভাবুক না কেন ইউক্রেন তার স্বাধীনতা ছাড়বে না।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:০১ অপরাহ্ন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে `আক্রমণ` বলতে নারাজ চীন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে 'আক্রমণ' বলতে অস্বীকৃতি জানিয়ে সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫ অপরাহ্ন

ইউক্রেনে হামলা: শুক্রবার শীর্ষ সম্মেলন ডাকল ন্যাটো প্রধান

রাশিয়ান সেনারা ইউক্রেনে আক্রমণের পর শুক্রবার ন্যাটো জোটের নেতাদের নিয়ে শীর্ষ সম্মেলনের আহ্বান করেছেন সংগঠনটির মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ অপরাহ্ন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য সবচেয়ে অন্ধকারময় সময়: ইইউ কর্মকর্তা

ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য সবচেয়ে অন্ধকারময় সময়’ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন

ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দিতে প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড

ইউক্রেনের আহত শরণার্থীদের আশ্রয় দিতে প্রস্তুতি নিচ্ছে প্রতিবেশী দেশ পোল্যান্ড।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন

ছবিতে ইউক্রেনে রাশিয়ার হামলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরই রাশিয়ার সামরিক ট্যাঙ্ক ইউক্রেনের দোনেৎস্কের দিকে অগ্রসর হয়। এর কিছুক্ষণ পর ইউক্রেনজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তখন সতর্ক করে দিয়ে বলেন, ‘পূর্ণ মাত্রায় আক্রমণ" চলছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন

ইউক্রেনের প্রতিবেশী লিথুয়ানিয়া ও মালদোভায় জরুরি অবস্থা ঘোষণা

জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে লিথুয়ানিয়া ও মালদোভা। ইউক্রেনের সীমান্তবর্তী দেশ দুটির প্রেসিডেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। 
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ন

অস্ত্রধারণে সক্ষম হলেই ইউক্রেনের নাগরিকদের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান

‘অস্ত্র ধারণ করতে সক্ষম এবং প্রস্তুত আছেন’ এমন নাগরিকদের ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সিই রেজনিকভ। আজ সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের পর তিনি এ আহ্বান জানান। 
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার হামলা: আন্তর্জাতিক বাজারে বাড়ছে তেল-গ্যাস-স্বর্ণের দাম

ইউক্রেনে রাশিয়ার হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ৫ শতাংশেরও বেশি। সেইসঙ্গে বাড়ছে প্রাকৃতিক গ্যাস ও স্বর্ণের দাম।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৩ পূর্বাহ্ন

ইউক্রেনের উড়োজাহাজ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

নিখুঁত হামলায় ইউক্রেনের উড়োজাহাজ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমানবাহিনী ধ্বংসের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম আরটি। 
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১০ পূর্বাহ্ন

রুশ হামলায় নিহত ৭, আহত ৭, নিখোঁজ ১৯: ইউক্রেন পুলিশ

ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। ইউক্রেন পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এ তথ্য জানায় বিবিসি।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৯ পূর্বাহ্ন

‘ভাই দোয়া কইরেন’ ডেইলি স্টারকে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি খালেদ

গভীর ঘুমে ছিলাম। আনুমানিক সময় ভোর ৫টা। হঠাৎ করে বিকট শব্দে কেঁপে উঠলো পুরো বাড়ি। ধরফড় করে ঘুম থেকে উঠতেই শুনি আরো কয়েকদফা গোলা বা বোমার শব্দ। ঘরের জানালা দরজা কেঁপে কেঁপে উঠছিল। আমার বাসা থেকে বরিস পোল আন্তর্জাতিক বিমানবন্দর মাত্র ৩০ কিলোমিটার। টিভি অন করতেই দেখলাম বিমানবন্দরের আশেপাশে বোমা বর্ষণ হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২২ পূর্বাহ্ন

ক্রিমিয়া থেকে ইউক্রেনে ঢুকছে রুশ সাঁজোয়াযান

ইউক্রেনের দক্ষিণপূর্বে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপ থেকে রুশ সাঁজোয়াযান ইউক্রেনে ঢুকছে। ইউক্রেনীয় সীমান্তরক্ষীদের প্রকাশিত ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন

ইউক্রেনে থাকা বাংলাদেশিদের পোল্যান্ডে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করায় পোল্যান্ডে যেতে আগ্রহী বাংলাদেশি প্রবাসীদের গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন

ইউক্রেন যেভাবে পারমাণবিক অস্ত্রহীন দেশে পরিণত হয়েছে

বেশ কয়েক সপ্তাহের উত্তেজনার মধ্য দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার সকালে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন, নিরুপায় হয়ে তিনি ইউক্রেনে সামরিক অভিযানের আদেশ দেন। এ পরিস্থিতিতে পুরনো একটি প্রসঙ্গ আবারও সামনে এসেছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন