ডাকযোগে রাষ্ট্রপতির কাছে শাবিপ্রবি শিক্ষার্থীদের চিঠি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদের কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষার্থীরা।
১৮ জানুয়ারি ২০২২, ০১:০১ অপরাহ্ন
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি, উপচার্যের পদত্যাগ দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপচার্যের পদত্যাগ দাবি করেছেন তারা।
১৮ জানুয়ারি ২০২২, ১১:০৬ পূর্বাহ্ন
শাবিপ্রবি: আলোচনায় সমাধানের আহবান আ. লীগ নেতাদের, অনড় শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ক্যাম্পাসে এসে শিক্ষার্থী ও উপাচার্যের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন তারা। তবে এ আহবান প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
১৮ জানুয়ারি ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ন
শাবিপ্রবি: ‘অজ্ঞাতনামা’ ২ শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ উপাচার্যকে মুক্ত করতে গত রোববার পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ২ শতাধিক শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
১৮ জানুয়ারি ২০২২, ০৯:০৪ পূর্বাহ্ন
উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো চলছে আন্দোলন।
১৮ জানুয়ারি ২০২২, ০৮:৩০ পূর্বাহ্ন
শাবিপ্রবি: প্রাধ্যক্ষ্যবিরোধী আন্দোলন যেভাবে উপাচার্যবিরোধী হলো
শুরুটা গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে আবাসিক ছাত্রীর সঙ্গে মুঠোফোনে দুর্ব্যবহারের অভিযোগ উঠে।
১৮ জানুয়ারি ২০২২, ০৫:০৫ পূর্বাহ্ন
উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে শাবিপ্রবি শিক্ষার্থীদের খোলা চিঠি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ বরাবর খোলা চিঠি লিখেছেন আন্দোলনকারীরা।
১৭ জানুয়ারি ২০২২, ০৬:১৩ অপরাহ্ন
শাবিপ্রবিতে পুলিশি অ্যাকশন: কর্মসূচি-বিবৃতি দিয়ে সারাদেশে প্রতিবাদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে অন্তত ৩০ শিক্ষার্থী আহতের ঘটনায় দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদ চলছে।
১৭ জানুয়ারি ২০২২, ০২:২৩ অপরাহ্ন
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
১৭ জানুয়ারি ২০২২, ০১:৫০ অপরাহ্ন
পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন করবে শাবিপ্রবি কর্তৃপক্ষ
পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।
১৭ জানুয়ারি ২০২২, ০১:৩০ অপরাহ্ন
পুলিশ দিয়ে শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ শাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগসহ ৩ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের নিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের কোনো চিন্তা নেই। এ কারণেই তিনি ক্যাম্পাসে পুলিশ ডেকে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।
১৭ জানুয়ারি ২০২২, ১২:৫২ অপরাহ্ন
শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবির সঙ্গে চবি শিক্ষার্থীদের সংহতি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
১৭ জানুয়ারি ২০২২, ১১:৪০ পূর্বাহ্ন
শাবিপ্রবিতে উপাচার্যের কার্যালয়সহ সব ভবনে তালা
উপাচার্যের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়, প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা দিয়েছেন।
১৭ জানুয়ারি ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগসহ নতুন ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুক্তমঞ্চে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন।
১৭ জানুয়ারি ২০২২, ০৭:৪২ পূর্বাহ্ন
শাবিপ্রবিতে পুলিশি হামলার প্রতিবাদে আজও জাবিতে মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
১৭ জানুয়ারি ২০২২, ০৬:৫৫ পূর্বাহ্ন
উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থীরা
উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
১৭ জানুয়ারি ২০২২, ০৩:২৮ পূর্বাহ্ন
উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের
উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে সোমবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
১৬ জানুয়ারি ২০২২, ০৬:৫৯ অপরাহ্ন
এবার হল ছাড়ার নির্দেশ ও ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা এবার হল ছাড়ার নির্দেশ ও ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। আজ রাত ১১টার দিকে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।
১৬ জানুয়ারি ২০২২, ০৬:০৪ অপরাহ্ন
শাবিপ্রবির ছাত্রী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের পদত্যাগ
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ (লিজা)। তার জায়গায় নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক নাজিয়া চৌধুরীকে।
১৬ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন
শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৬ জানুয়ারি ২০২২, ০৩:২৪ অপরাহ্ন