পড়তে পারেন দেশের ১৮ রাষ্ট্রপতির ১০ জনই পারেননি মেয়াদ শেষ করতে ৯ ঘণ্টা আগে বাংলাদেশ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ১১ ঘণ্টা আগে রাজনীতি মিরপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও ২ ৫ ঘণ্টা আগে অপরাধ ও বিচার এক্সপ্লেইনার / রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার, সংসদ পরিচালনা করবেন কে? ৯ ঘণ্টা আগে বাংলাদেশ ফিরছে ক্লাব ফুটবল, কোন লিগ কবে শুরু ৮ ঘণ্টা আগে ফুটবল ৪১তম বিসিএসের ফল প্রকাশ, ২৫২০ জনকে নিয়োগের সুপারিশ ৩ আগস্ট ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন সর্বশেষ আপডেট: ৩ আগস্ট ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন শিক্ষা SHARE স্টার অনলাইন রিপোর্ট ফাইল ফটো ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। ফল অনুযায়ী, ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ৪১তম বিসিএসের সার্কুলার হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর। প্রিলিতে অংশ নেয় রেকর্ড ৪ লাখ ৭৫ হাজার আবেদনকারী। এই বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। পরে পদ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫০৫। ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। মোট ২১ হাজার ৫৬ জন এতে উত্তীর্ণ হয়। পরের বছর ১০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং এতে উত্তীর্ণ হয় মোট ১৩ হাজার। ভাইভা হয় চলতি বছরের ৫ মার্চ থেকে ১৩ জুন।