পাহাড় ধসে বিদ্যুৎহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,যান চলাচল বিঘ্নিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় ও সমাজবিজ্ঞান অনুষদের পাশে ৩টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে গতকাল রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। এ ছাড়া, বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যান চলাচল।
২০ জুন ২০২২, ১২:৪৫ অপরাহ্ন

নিয়মিত ছাত্র নন, তবুও ছাত্রসংগঠনের নেতৃত্বে

দেশের ছাত্রসংগঠনগুলো শুধু নামেই ‘ছাত্রসংগঠন’ হিসেবে টিকে আছে। বাস্তবে যারা সংগঠনগুলোর নেতৃত্ব দিচ্ছেন, তাদের বেশিরভাগেরই ছাত্রত্ব শেষ। ছাত্রত্ব টিকিয়ে রাখতে শীর্ষ নেতারা বছরের পর বছর থেকে যান একই ক্লাসে, সান্ধ্য কোর্সে ভর্তি হওয়ার চেষ্টারও কমতি নেই। সংগঠনগুলোর কর্মকাণ্ডও শিক্ষার্থীবান্ধব নয়, বরং ‘লেজুরবৃত্তিক’ বলে অভিযোগ বিজ্ঞজনদের।
১৮ জুন ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন

পশুরহাট টেন্ডার: সর্বোচ্চ দরদাতাকে খুঁজছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি

ঢাকার সাভারে পৌরসভার পশুরহাট ইজারায় অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারাপ্রাপ্ত এক নারীর জাতীয় পরিচয়পত্র ফেসবুকে পোস্ট করে তার তথ্য চাওয়ার অভিযোগ উঠেছে সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমানের বিরুদ্ধে।
১৭ জুন ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন

বন্যায় শাবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত

সিলেটে বন্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের কিছু অংশ প্লাবিত হওয়ায় সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
১৭ জুন ২০২২, ০৬:০৩ পূর্বাহ্ন

বন্যা: সারাদেশে এসএসসি পরীক্ষা স্থগিত

দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
১৭ জুন ২০২২, ০৫:৪৯ পূর্বাহ্ন

জাবিতে মাস্টার প্ল্যান প্রণয়নসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাস্টার প্ল্যান প্রণয়ন ও অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণের পরিবর্তে একাডেমিক ভবন নির্মাণ করাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৬ জুন ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন

কলেজের রাস্তা নির্মাণে বাধা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন প্রায় এক ঘণ্টা।
১৬ জুন ২০২২, ০৬:০৫ পূর্বাহ্ন

জাবিতে মাস্টার প্ল্যান প্রণয়নসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাস্টার প্ল্যান প্রণয়ন ও অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন নির্মাণের পরিবর্তে একাডেমিক ভবন নির্মাণ করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।
১৫ জুন ২০২২, ০৫:২১ পূর্বাহ্ন

‘কারও অধীনে চাকরি না করে নিজেরাই নিজেদের বস হন’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধিনে শুরু থেকে এখন পর্যন্ত ৬৬ লাখ ৪২ হাজার যুবককে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
১৪ জুন ২০২২, ০৪:৪১ অপরাহ্ন

অধ্যাপক আবু নাঈম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখ।
১৪ জুন ২০২২, ০২:৪২ অপরাহ্ন

ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ: ৭ দিন বন্ধ চুয়েট, ২২ দিন নয়

ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আজ মঙ্গলবার থেকে আগামী ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
১৪ জুন ২০২২, ০১:৩২ অপরাহ্ন

ঢাবি মলচত্বরে হচ্ছে শতবর্ষী মনুমেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মলচত্বরে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে শতবর্ষী মনুমেন্ট স্থাপন করা হবে।
১৪ জুন ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন

ব্যয়বহুল ঢাকায় শিক্ষার্থীদের দিনাতিপাত

ঢাকার মতো অর্থনৈতিক ও জীবনযাত্রার মানের ক্ষেত্রে অস্থির একটি শহরে বসবাস কখনই সহজ ছিল না।
১৪ জুন ২০২২, ১০:০৮ পূর্বাহ্ন

ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষ: ২২ দিন চুয়েট বন্ধ, ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আজ মঙ্গলবার থেকে ২২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
১৪ জুন ২০২২, ০৭:৪৭ পূর্বাহ্ন

পরীক্ষার হলে লাইভ: রেজাল্টে সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার, ১৪ জন ফেল

ঝিনাইদহে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভ করা সেই ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমনকে বহিষ্কৃত দেখিয়ে ফলাফল প্রকাশিত হয়েছে। 
১৩ জুন ২০২২, ০২:৪৬ অপরাহ্ন

জাবিতে উন্নয়নের ‘অপচয়’ শত কোটি টাকা, তথ্য গোপনের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। কিন্তু উন্নয়নের নামে এখানে প্রায় ১০০ কোটি টাকা অপচয় ও তথ্য গোপন করার গুরুতর অভিযোগ উঠছে। কোনো কেন্দ্রীয় মাস্টারপ্ল্যান না করে এই প্রকল্পে চলছে ভবন ভাঙা-গড়া।
১৩ জুন ২০২২, ০১:৪৮ অপরাহ্ন

আবাসিক হলে ‘নৈরাজ্য’র প্রতিবাদে রাবি শিক্ষকদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে সিট বাণিজ্য, আবাসিক শিক্ষার্থীদের হয়রানি, নিপীড়ন ও শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
১৩ জুন ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ন

পদ্মা সেতু উদ্বোধন: ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
১২ জুন ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন

১৫ জুন থেকে ৭ জুলাই সব কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১২ জুন ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন

‘সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় না থাকা জরিপে বিএনপি জামায়াতের হাত আছে’

‘উন্নয়ন হচ্ছে সেটাই বড় কথা, বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং দিয়ে কিছু যায় আসে না।’
১১ জুন ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন