শাবিপ্রবিতে পুলিশি হামলার প্রতিবাদে আজও জাবিতে মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
১৭ জানুয়ারি ২০২২, ০৬:৫৫ পূর্বাহ্ন
উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলনে শাবিপ্রবি শিক্ষার্থীরা
উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
১৭ জানুয়ারি ২০২২, ০৩:২৮ পূর্বাহ্ন
উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের
উপাচার্যের পদত্যাগসহ ৩ দফা দাবিতে সোমবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
১৬ জানুয়ারি ২০২২, ০৬:৫৯ অপরাহ্ন
এবার হল ছাড়ার নির্দেশ ও ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা এবার হল ছাড়ার নির্দেশ ও ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। আজ রাত ১১টার দিকে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।
১৬ জানুয়ারি ২০২২, ০৬:০৪ অপরাহ্ন
শাবিপ্রবির ছাত্রী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের পদত্যাগ
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ (লিজা)। তার জায়গায় নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক নাজিয়া চৌধুরীকে।
১৬ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন
শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১৬ জানুয়ারি ২০২২, ০৩:২৪ অপরাহ্ন
শাবিপ্রবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
১৬ জানুয়ারি ২০২২, ০৩:১৮ অপরাহ্ন
শাবিপ্রবিতে সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
১৬ জানুয়ারি ২০২২, ০২:৪৭ অপরাহ্ন
শাবিপ্রবিতে পুলিশি লাঠিচার্জে আহত অন্তত ৩০ শিক্ষার্থী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে আইসিটি ভবনে অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ৩০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন।
১৬ জানুয়ারি ২০২২, ০১:১৯ অপরাহ্ন
শাবিপ্রবির অবরুদ্ধ উপাচার্য পুলিশি লাঠিচার্জে মুক্ত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে আইসিটি ভবনে অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।
১৬ জানুয়ারি ২০২২, ১২:১৩ অপরাহ্ন
ছাত্রলীগ সভাপতির সঙ্গে ছাত্রদলের সংশ্লিষ্টতার অভিযোগ
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে ছাত্রদলের সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করেছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ।
১৬ জানুয়ারি ২০২২, ১২:১১ অপরাহ্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবদুল মঈন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
১৬ জানুয়ারি ২০২২, ১১:০১ পূর্বাহ্ন
পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ
নীলক্ষেত মোড়ে পুলিশের লাঠিচার্জের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন চাকরিপ্রত্যাশী আন্দোলনকারীরা। আজ রোববার সকালে নীলক্ষেত মোড় অবরোধের পর দুপুরে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। হামলার প্রতিবাদে বিকেল ৪টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন।
১৬ জানুয়ারি ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন
চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে নীলক্ষেত মোড়ে অবরোধ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আজ রোববার সকাল ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করেছে চাকরিপ্রার্থীদের একটি দল।
১৬ জানুয়ারি ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন
শাবিপ্রবি: আন্দোলনের তৃতীয় দিনে ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ কমিটির পদত্যাগসহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেকে এবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
১৬ জানুয়ারি ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন
আল্টিমেটাম শেষে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা, ছাত্রলীগের হামলার অভিযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ কমিটির পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে সন্ধ্যা ৭টা থেকে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
১৫ জানুয়ারি ২০২২, ০২:২৮ অপরাহ্ন
প্রশাসন পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়নি: জাবি ট্রেজারার
আগামী ১ সপ্তাহের জন্য সশরীরে পরীক্ষা স্থগিত করার বিষয়ে প্রশাসন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার।
১৫ জানুয়ারি ২০২২, ০৯:৪৬ পূর্বাহ্ন
দাবি পূরণ হয়নি, আন্দোলন চালিয়ে যাবে শাবিপ্রবি শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীদের ৩ দফা দাবি পূরণ না হওয়ায় আজ শনিবার দুপুর ২টা থেকে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
১৫ জানুয়ারি ২০২২, ০৭:৪২ পূর্বাহ্ন
হল প্রাধ্যক্ষকে আপাতত অব্যাহতি, শনিবার সন্ধ্যা পর্যন্ত আন্দোলন স্থগিত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিরাজুন্নেসা হলের প্রাধ্যক্ষকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেল শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
১৪ জানুয়ারি ২০২২, ০১:৫৫ অপরাহ্ন
ঢাবি অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তারের প্রতিবাদ সাদা দলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সমর্থক শিক্ষকরা।
১৪ জানুয়ারি ২০২২, ১২:১৩ অপরাহ্ন