বাদ্যযন্ত্রের সঙ্গে যে শিল্পীর হাতে একাত্তরে উঠেছিল অস্ত্রও
সংগীত ছিল তার কাছে নেশার মতো। সেতার থেকে গিটার, তবলা থেকে বেহালা, বাঁশি থেকে মাউথ অর্গান যন্ত্র সংগীতে তার ছিল অসাধারণ দখল। আলতাফ মাহমুদের সঙ্গে কাজ করতেন তিনি। তিনি ছিলেন সুরকার আলতাফ মাহমুদের সার্বক্ষণিক সহচর। কিন্তু সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন ক্র্যাক প্লাটুনের দুর্ধর্ষ গেরিলা মুক্তিযোদ্ধা। বেশ কয়েকটি অপারেশনে অংশ নিয়েছিলেন।
৩০ নভেম্বর ২০২১, ০২:৩৩ অপরাহ্ন
২৯ নভেম্বর ১৯৭১: ইন্দিরাকে নিক্সনের চিঠি, পঞ্চগড় হানাদারমুক্ত
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৯ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পাঠানো একটি চিঠি তুলে দেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিং।
২৯ নভেম্বর ২০২১, ১২:২৪ অপরাহ্ন
২৭ নভেম্বর ১৯৭১: ‘পাকিস্তানের উচিত শেখ মুজিবকে মুক্তি দিয়ে আলোচনায় বসা’
১৯৭১ সালের ২৭ নভেম্বর দিল্লিতে পাকিস্তান দূতাবাসের এক মুখপাত্র বলেন, 'ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং এর সঙ্গে দেখা করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সাজ্জাদ হায়দার। এসময় দুই জনের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যকার বর্তমান উত্তেজনা নিরসনে আলোচনা হয়েছে।'
২৭ নভেম্বর ২০২১, ০১:০৬ অপরাহ্ন
২৫ নভেম্বর ১৯৭১: পাকিস্তানকে সংযত আচরণের আহ্বান রাশিয়ার
১৯৭১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের এক মুখপাত্র এক বিবৃতিতে পাকিস্তানকে সংযত আচরণ করার আহ্বান জানায়। এই বিবৃতিতে সোভিয়েত ইউনিয়নের মুখপাত্র বলেন, 'উপমহাদেশের অস্থিরতা বৃদ্ধি ও যুদ্ধের সম্ভাবনা তৈরির জন্য পাকিস্তানই দায়ী। এরই মধ্যে দেশগুলো সমস্যা নিরসনে পাকিস্তানকে যে পরামর্শ দিয়েছে পাকিস্তান তা পালন করেনি উল্টো সংকট আরো বৃদ্ধি করেছে। পাকিস্তান তার যুদ্ধংদেহী মনোভাব বজায় রেখেছে। এর ফল পাকিস্তানের জন্য শুভও হবে না।'
২৫ নভেম্বর ২০২১, ০৩:২৫ অপরাহ্ন
যে কারণে হত্যা করা হয় মীর আব্দুল কাইয়ূমকে
রাত তখন ৮টা। একাত্তরের শেষ দিকে শীতের রাতে ভয়াবহ নীরবতা ভেদ করে রাজশাহীর ঘোড়ামারা এলাকার এফ-১২৩৭ নম্বর বাড়ির দরজায় হঠাৎ কড়া নড়ে উঠলো।
২৫ নভেম্বর ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ন
পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণ: সাড়ে ৭ বছরেও কার্যকর হয়নি সর্বোচ্চ আদালতের রায়
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের সাড়ে ৭ বছর পার হলেও চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
২৫ নভেম্বর ২০২১, ০২:৩৮ পূর্বাহ্ন
২৪ নভেম্বর ১৯৭১: যুক্তরাষ্ট্র-ফ্রান্সের উদ্বেগ
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৪ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন পাকিস্তান ও ভারতের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির তীব্র সম্ভাবনায় পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আলোচনার চেষ্টা শুরু করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভারত ও পাকিস্তানকে উত্তেজনা নিরসনে সংযমী হওয়ার আহবান জানান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এদিন বলা হয়, 'ওয়াশিংটন এই ব্যাপারে মস্কোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। আমরা আশাবাদী খুব শিগগির যুদ্ধের সম্ভাবনা কমে আসবে।'
২৪ নভেম্বর ২০২১, ০১:৪০ অপরাহ্ন
২৩ নভেম্বর ১৯৭১: এই সংগ্রাম বৃথা যাবে না: তাজউদ্দীন আহমদ
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৩ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ জাতির উদ্দেশ্যে দেওয়া এক বেতার ভাষণে বলেন, 'গত আড়াই মাস পূর্বে আপনাদের কাছে মুক্তি সংগ্রামের পর্যালোচনা করেছিলাম। এসময়ে আমাদের নানা দিক থেকে সাফল্য এসেছে। অশ্রু ও রক্ত বিসর্জনের মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। স্বাধীনতার জন্য আমরা যে লড়ছি সে স্বাধীনতা লাভের দ্বারপ্রান্তে এখন আমরা। আমাদের মুক্তি সংগ্রাম অবশ্যই সফল হবে। এই সংগ্রাম বৃথা যাবে না।’
২৩ নভেম্বর ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন
অপারেশন চন্দ্রপুর: অপরিণামদর্শী সিদ্ধান্তের চরম মূল্য দিতে হয়েছিল যেখানে
মুক্তিযুদ্ধে সবচেয়ে অসফল অপারেশনগুলোর একটি ছিল অপারেশন চন্দ্রপুর বা চন্দ্রপুর লাটুমুড়ার যুদ্ধ। অপারেশন চন্দ্রপুরের কারণে ব্যাপক ক্ষতি হয়েছিল মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনীর উভয়েরই। অপারেশন চন্দ্রপুর ছিল এক অপরিকল্পিত এবং অপরিণামদর্শী যুদ্ধ। এই যুদ্ধের কারণে ব্যাপক মূল্য চুকাতে হয়েছিল ৯ম ইস্ট বেঙ্গলকে। এই অপারেশনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর বহু সৈন্য শহীদ হন। পরবর্তীতে ভারতীয় ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার তুলিকে কোট মার্শালের মুখোমুখি হতে হয়েছিল এবং তিনি চাকরি হারান।
২২ নভেম্বর ২০২১, ০৪:১৫ অপরাহ্ন
২২ নভেম্বর ১৯৭১: ইয়াহিয়া আন্তরিক হলে শেখ মুজিবকে মুক্তি দিতেন: ইন্দিরা গান্ধী
মুক্তিযুদ্ধের ইতিহাসে ২২ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন আহমদাবাদে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক সংবাদ সম্মেলনে বলেন, 'পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যদি সত্যিই প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখেন তবে ভারত আন্তরিকভাবে তাকে সমর্থন জানাবে। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে ইয়াহিয়া খানের আচরণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যদি সত্যিই ইয়াহিয়া খান এতো আন্তরিক হন তবে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়ে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং ডিসেম্বরের মধ্যবর্তী নির্বাচন বাতিল করে রাজনৈতিক সমাধানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতেন।'
২২ নভেম্বর ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন
মদনমোহন অন্নছত্র ট্রাস্ট: বিনামূল্যে খাবার মেলে যেখানে
গুলিস্তান এলাকার হকারের হাঁকডাক পেরুতেই নবাবপুর রোড। সেখানেও নানা পণ্য কিনতে ভিড় জমান হাজারও মানুষ। গমগমে শব্দের মধ্যে নীরবতা নেমে আসে শ্রীশ্রী রাধাশ্যাম জিউ ঠাকুর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে। এর উঠানে গত ৯৭ বছর ধরে দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বিনিময়ে কোনো টাকা নেওয়া হয় না।
২২ নভেম্বর ২০২১, ০২:২৮ পূর্বাহ্ন
ব্যাটল অব গরিবপুর: যে যুদ্ধ হার মানায় সিনেমাকেও
মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ বলা হয় খুলনার চৌগাছার বয়রার গরিবপুরের যুদ্ধকে। ব্যাটল অব গরিবপুরে মুক্তিবাহিনীর সঙ্গে অংশ নিয়েছিল ভারতীয় মিত্র বাহিনীর ৪৫ ক্যাভালরির স্কোয়াড্রন ও ১৪ পাঞ্জাব রেজিমেন্টের সেনারা। ভারতের বিভিন্ন সামরিক কলেজে পাঠ্য এই ব্যাটল অব গরিবপুর। এর বীরত্বগাঁথা নিয়ে বলিউডে 'পিপ্পা' নামের একটি চলচ্চিত্রও নির্মিত হচ্ছে।
২১ নভেম্বর ২০২১, ০৪:০৪ অপরাহ্ন
২০ নভেম্বর ১৯৭১: মুক্তিযুদ্ধের আজকের দিনে ছিল পবিত্র ঈদ উল ফিতর
সদর দপ্তরের সামনে ঈদ জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মুক্তিবাহিনীর প্রধান ও প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীসহ প্রবাসী বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। নামাজ শেষে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
২০ নভেম্বর ২০২১, ০৩:২৩ অপরাহ্ন
মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা আজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে আয়োজিত হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৭৯তম মহারাস উৎসব।
১৯ নভেম্বর ২০২১, ০৩:৫৯ পূর্বাহ্ন
লাখ টাকার ‘যোদ্ধা’ মোরগ
ভোরের কুয়াশাচ্ছন্ন ঠাণ্ডা হাওয়া আর ঘাসের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই উত্তুরে হাওয়ায় এখন পর্যন্ত আমলকীর ডালে 'নাচন' লেগেছে কি না জানা যায়নি। তবে, ঠিকই নাচন লেগেছে জনপ্রিয় লোকজ উৎসব মোরগ লড়াইয়ের সংগঠকদের মনে।
১৯ নভেম্বর ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন
১৮ নভেম্বর ১৯৭১: জাতিসংঘ মহাসচিবকে ইন্দিরা গান্ধীর ফিরতি চিঠি
মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৮ নভেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন জাতিসংঘের মহাসচিব উ থান্টের চিঠির জবাবে একটি ফিরতি চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৮ নভেম্বর ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন
১৭ নভেম্বর ১৯৭১: ‘সমাধানের জন্য শেখ মুজিবের মুক্তি বাধ্যতামূলক’
পাকিস্তান যদি সত্যিই কোনো সমাধান চায় তবে শেখ মুজিবের মুক্তি বাধ্যতামূলক। কারণ তার মুক্তি ছাড়া পূর্ব পাকিস্তানের মানুষ কখনোই আলোচনার টেবিলে উপস্থিত হবে না।
১৭ নভেম্বর ২০২১, ০৩:১৪ অপরাহ্ন
১৬ নভেম্বর ১৯৭১: 'দু-এক মাস কিংবা তারও আগে বাংলাদেশ সমস্যার সমাধান হবে’
১৯৭১ সালের ১৬ নভেম্বর দিল্লিতে কংগ্রেসের কার্যনির্বাহী দলের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, 'দু এক মাস কিংবা তারও আগে বাংলাদেশ সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। তবে আমরা সর্বত্র চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশের শরণার্থীরা শিগগির তাদের স্বদেশে ফিরে যাবে।’
১৬ নভেম্বর ২০২১, ০২:০৫ অপরাহ্ন
'সুবেদার বেলায়েতই ছিলেন শালদা নদী যুদ্ধের নায়ক'
মুক্তিযুদ্ধের আগে মেজর জেনারেল জামিল উদ্দিন আহসান বীর প্রতীক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অসহযোগ আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ও তার খালাতো ভাই ত্রিপুরার মেলাঘরে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। জুন মাসে তাকে বাংলাদেশ ওয়ারকোর্সে পাঠানো হয়। সেখানে প্রশিক্ষণ শেষে তিনি নিয়মিত মুক্তিবাহিনীর ৩ নম্বর সেক্টরের ১১ নং ইস্ট বেঙ্গলের অধীনে যুদ্ধ করেন।
১৬ নভেম্বর ২০২১, ১২:২২ অপরাহ্ন
দুঃসাহসিক সালদা নদীর যুদ্ধ
মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ শালদা নদীর যুদ্ধ। শালদা নদী সাব সেক্টর সামরিক দিক থেকেও ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। একদিকে যেমন ঢাকা-চট্টগ্রাম রেললাইন পড়েছে এখানে অন্যদিকে সীমান্তবর্তী এই অঞ্চলে মুক্তিবাহিনী চেয়েছিল শালদা নদী অঞ্চল দখল করে মুক্তাঞ্চলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে।
১৫ নভেম্বর ২০২১, ১০:২৩ পূর্বাহ্ন