তালেবান দখলকৃত কান্দাহারে ৩৩ জনকে হত্যা

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানের দখল করা এলাকায় অন্তত ৩৩ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন (এআইএইচআরসি)। গত দুই সপ্তাহে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।
২৫ জুলাই ২০২১, ০৭:০৬ পূর্বাহ্ন

টাইফুন ইন-ফা, নৌপথ-রেলপথ বন্ধসহ ফ্লাইট বাতিল করল চীন

টাইফুন ইন-ফা’র আঘাতে ভূমিধসের আশঙ্কায় আগেই রেলপথ ও বন্দর বন্ধ করে দিয়েছে চীন। সমুদ্র থেকে পণ্যবাহী জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে।
২৪ জুলাই ২০২১, ০৫:৫৪ অপরাহ্ন

মুম্বাইয়ে নির্মাণাধীন লিফট ছিঁড়ে নিহত ৪

মুম্বাইয়ের ওয়ারলি এলাকায় একটি নির্মাণাধীন লিফট ছিঁড়ে চার জন নিহত হয়েছেন।
২৪ জুলাই ২০২১, ০৩:০৮ অপরাহ্ন

মহারাষ্ট্রে অতিবৃষ্টি ও ভূমিধসে নিহত বেড়ে শতাধিক

ভারতের মহারাষ্ট্রে অতিবৃষ্টি ও ভূমিধসে ১০০ জনেরও বেশি মারা গেছেন। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২৪ জুলাই ২০২১, ০৬:৪৯ পূর্বাহ্ন

ভারতে করোনায় আরও ৫৪৬ জনের মৃত্যু, শনাক্তের হার ২.৩৯ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৪৬ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২০ হাজার ১৬ জন। একই সময়ে আক্রান্ত আরও ৩৯ হাজার ৯৭ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ১৩ লাখ ৩২ হাজার ১৫৯ জন।
২৪ জুলাই ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ন

ফিলিপাইনে বাণিজ্যিক চাষের অনুমোদন পেল ‘গোল্ডেন রাইস’

জিনগত পরিবর্তনের (জেনেটিক্যালি মডিফায়েড) মাধ্যমে উদ্ভাবিত ধানের জাত গোল্ডেন রাইসের বাণিজ্যিক চাষাবাদের অনুমোদন দিয়েছে ফিলিপাইন সরকারের কৃষি বিভাগ।
২৩ জুলাই ২০২১, ০৩:৩৫ অপরাহ্ন

ইমরান খানের জন্য শেখ হাসিনার ১ হাজার কেজি হাড়িভাঙা আম উপহার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের এই আমগুলো ঈদুল আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন।
২৩ জুলাই ২০২১, ০২:৪৪ অপরাহ্ন

স্ত্রীর ছদ্মবেশে করোনা রোগীর বিমান ভ্রমণ

স্ত্রীর ছদ্মবেশ ধারণ করে বিমানে ভ্রমণ করতে গিয়ে মাঝপথে ধরা পড়েছেন ইন্দোনেশিয়ার এক নাগরিক। করোনা রোগীদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় হিজাব ও বোরখা পরে স্ত্রীর নামে বিমানের টিকেট কেটে স্ত্রীর পরিচয়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ করছিলেন সেই যাত্রী।
২৩ জুলাই ২০২১, ১১:২১ পূর্বাহ্ন

ভারতের মহারাষ্ট্রে ভূমিধস, নিহত অন্তত ৩৬

ভারতের মহারাষ্ট্রের কংকন অঞ্চলের রায়গড় জেলায় ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
২৩ জুলাই ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন

পেগাসাসের মাধ্যমে আমার সব ফোনে আড়িপাতা হয়েছে: রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি সরকারকে লক্ষ্য করে অভিযোগ করেছেন যে, পেগাসাসের মাধ্যমে তার সব ফোনে আড়িপাতা হয়েছে।
২৩ জুলাই ২০২১, ০৭:১০ পূর্বাহ্ন

মার্কিন সেনাবাহিনীর আফগান দোভাষীর শিরশ্ছেদ করল তালেবান, অন্যরাও ঝুঁকিতে

আফগান নাগরিক সোহেইল পারদিস রাজধানী কাবুলে মার্কিন সেনাবাহিনীতে দোভাষী হিসেবে ১৬ মাস কাজ করেছেন। গত মে মাসে তিনি কাবুলের নিকটবর্তী খোস্ট রাজ্যের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রোজা শেষে ঈদুল ফিতর উদযাপনের জন্য নিজের বোনকে সেখান থেকে কাবুলে নিয়ে আসার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন।
২৩ জুলাই ২০২১, ০৫:৪৯ পূর্বাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৩৩, শনাক্ত প্রায় ৪৩ হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫৩৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৬ হাজার ২৯০ জন। একই সময়ে আরও ৪২ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৩০টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৫৮ শতাংশ। দেশটিতে এ নিয়ে মোট তিন কোটি ১৮ লাখ ১২ হাজার ১১৪ জন রোগী শনাক্ত হলো।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন

করোনা চিকিৎসায় স্টেরয়েড, ভারতে ডায়াবেটিক রোগী বাড়ার শঙ্কা

গত বছরের সেপ্টেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় ১১ দিন ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে ছিলেন বিপুল শাহ। করোনায় আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত তার ডায়াবেটিস ছিল না।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন

আফগানিস্তানের ৩ শহর দখলে নিতে তালেবানের হামলা

আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ তিনটি শহর দখলে নেওয়ার চেষ্টারত তালেবান বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীগুলোর তীব্র লড়াই চলছে।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন

চীনে ৬০০ কিমি গতির বিশ্বের দ্রুততম ট্রেন

চীনের পূর্ব শ্যাংডং প্রদেশের কিংডাও শহরে একটি নতুন ম্যাগলেভ বুলেট ট্রেনের উদ্বোধন হয়েছে। ট্রেনটি ঘণ্টায় ৬০০ কিলোমিটার বা ৩৭৩ মাইল বেগে চলতে পারে।
২২ জুলাই ২০২১, ১২:০৬ অপরাহ্ন

মালয়েশিয়ায় বিধিনিষেধ অমান্য করায় ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় করোনার বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে ঈদের নামাজ আদায় করায় ৪৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ জুলাই ২০২১, ০৫:৪৪ পূর্বাহ্ন

পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশ।
২০ জুলাই ২০২১, ০৮:০৪ পূর্বাহ্ন

ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রকেট হামলা

ঈদের নামাজের সময় আফগান প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
২০ জুলাই ২০২১, ০৬:৪৩ পূর্বাহ্ন

ভারতে বিতর্ক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ ‘বাংলাদেশের নাগরিক’

ভারতীয় সংসদের বর্ষা অধিবেশনের আগে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
১৮ জুলাই ২০২১, ০৫:৩৬ অপরাহ্ন

মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, অন্তত ৩০ জনের মৃত্যু

ভারতের মুম্বাই শহরের চেম্বার ও ভিখরোলি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।
১৮ জুলাই ২০২১, ০১:৪৬ অপরাহ্ন