রুশ উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করছে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র
ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার উড়োজাহাজ চলাচলে নিজেদের আকাশসীমা বন্ধের প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০১ অপরাহ্ন
এখন পর্যন্ত ১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে, দাবি ইউক্রেনের
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ইউক্রেনের সংঘাতে এখন পর্যন্ত ১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০১ অপরাহ্ন
ইউক্রেনের সঙ্গে আলোচনায় মিনস্কে প্রতিনিধি পাঠাতে প্রস্তুত পুতিন
ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের রাজধানী মিনস্কে প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রাশিয়া।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩২ অপরাহ্ন
কিয়েভে রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, রাজধানী কিয়েভের দারনিতস্কিতে একটি রাশিয়ান বিমান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৪ অপরাহ্ন
কিয়েভে প্রতিরোধ শুরু হয়েছে: মেয়র
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়ার সেনারা শহরে ঢুকে পড়ায় ইউক্রেনের রাজধানী এখন প্রতিরোধমূলক পর্যায়ে প্রবেশ করেছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৮ অপরাহ্ন
ইউক্রেন বাহিনীর পোশাক পরা রুশ সেনাদের প্রতিরোধ করা হয়েছে: উপপ্রতিরক্ষামন্ত্রী
কিয়েভের কাছে ওবোলন শহরে শুক্রবার দুপুরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দুটি গাড়ি আটক করেছিল রুশ সেনারা। পরে পোশাক পাল্টে ইউক্রেনীয় সেনাবাহিনীর পোশাক পরে কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪১ অপরাহ্ন
ইউক্রেন সংকট নিয়ে পুতিন-জিনপিং ফোনালাপ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৪ অপরাহ্ন
কিয়েভের কাছে বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের কিয়েভের কাছাকাছি স্থানে একটি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তথ্য হেগে পাঠাবো: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে এবং এসব তথ্য সংগ্রহ করে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
রাশিয়ার সঙ্গে ইউরোপ বা যুক্তরাষ্ট্র কেউ যুদ্ধ চায় না: ফরাসি প্রতিরক্ষামন্ত্রী
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, রাশিয়ার সঙ্গে কোনো ইউরোপীয় রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ চায় না, কারণ রাশিয়া একটি পারমাণবিক শক্তি।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬ অপরাহ্ন
ইউরোপ দ্রুত ব্যবস্থা নিলে রাশিয়ার আগ্রাসন বন্ধ করা যাবে: জেলেনস্কি
ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে ইউরোপীয় নেতারা পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৪ অপরাহ্ন
আলোচনা চায় ইউক্রেন, আত্মসমর্পণ না করলে আলোচনা নয়: রাশিয়া
ন্যাটোতে যোগদানের বিষয়ে নিরপেক্ষতা এবং শান্তি চেয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইউক্রেন। তবে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী আত্মসমর্পণ করলেই সংলাপে বসা যাবে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন
ইউক্রেনের ২ বিদ্রোহী অঞ্চলের নেতাদের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিদ্রোহীদের ২ অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের প্রতিনিধিদের সঙ্গে মস্কোতে দেখা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ পূর্বাহ্ন
রাশিয়ার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেব না: জর্জিয়ার প্রধানমন্ত্রী
ইউক্রেনে হামলা স্বত্বেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ করতে রাজি নয় প্রতিবেশী দেশ জর্জিয়া। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নিচ্ছে না দেশটি।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন
পুতিনের চাওয়া কী, পূরণ হবে কোন পথে?
যুদ্ধ হবে কি হবে না– এ নিয়ে বেশ কয়েক সপ্তাহ উত্তেজনা চলার পর শেষমেষ ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার সকালে দেওয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি নিরূপায় হয়ে ইউক্রেনে সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন। কারণ, আধুনিক ইউক্রেন রাশিয়ার জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন
ইউক্রেনকে নিরস্ত্র করা লক্ষ্য, দখল করা নয়: রুশ পররাষ্ট্রমন্ত্রী
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথার পুনরাবৃত্তি করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো ইউক্রেন দখল করতে চায় না। তাদের লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্র করা।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন
ইউক্রেনে রাশিয়ার হামলা, যুক্তরাষ্ট্রকে দায়ী করল চীন
গতকাল বৃহস্পতিবার প্রথম প্রহরে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর বিশ্ব নেতারা এর নিন্দা করেন। তবে চীন রাশিয়ার প্রতি সরাসরি নিন্দা না জানিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩২ পূর্বাহ্ন
রাশিয়ার আকাশসীমায় যুক্তরাজ্যের বিমান চলাচলে নিষেধাজ্ঞা
রাশিয়া তার আকাশসীমায় যুক্তরাজ্য সংযুক্ত সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন
ইউক্রেনের বেসামরিক নাগরিকদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জেলেনস্কির
দেশ রক্ষায় নিয়োজিতদের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার হামলায় নিয়ত সেনা ও বেসামরিক জনগণের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
কিয়েভের সিটি সেন্টারের উত্তরে রুশ ট্যাংক
ইউক্রেনের কিয়েভের সিটি সেন্টারের উত্তরে অবস্থিত ওবোলন এলাকার মধ্য দিয়ে রুশ ট্যাংক চলতে দেখা গেছে।
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন