মেসি বন্দনায় ক্যাপেলো, রোনালদোকে বললেন 'অহংকারী'
কাতার বিশ্বকাপে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছে সময়ের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। ক্ষুদে জাদুকর শেষ পর্যন্ত পরম অরাধ্য সোনালী ট্রফিটা ছুঁতে পারলেও মরুর বুকে সিআর সেভেনের প্রাপ্তির খাতাটা শূণ্যই বলা চলে। কিংবদন্তি ফুটবল ম্যানেজার ফাবিও ক্যাপেলোর মতে বিশ্বকাপ না জিতলেও দিয়েগো ম্যারাডোনার সমতুল্যই থাকতেন মেসি, অন্যদিকে রোনালদোকে বললেন 'অহংকারী'।
২৪ ডিসেম্বর ২০২২, ০৫:০৩ অপরাহ্ন
চট্টগ্রাম-সিলেট ম্যাচ দিয়ে বিপিএল শুরু ৬ জানুয়ারি
সাত দলের ৪২ দিনের ক্রিকেট উৎসবে মাঠে গড়াবে মোট ৪৬টি ম্যাচ। খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুতে। এলিমিনেটরের আগ পর্যন্ত প্রতিদিন মাঠে গড়াবে দুটি (দিনে ও রাতে) করে ম্যাচ। যথারীতি ঢাকা পর্ব দিয়েই শুরু হবে এবারের বিপিএল।
২৪ ডিসেম্বর ২০২২, ০৩:২৭ অপরাহ্ন
কোহলির আউটের পর কি হয়েছিল মাঠে?
বাংলাদেশের ফিল্ডারদের বুনো উল্লাসের মাঝে কোহলি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে কিছু একটা শুনে থমকে দাঁড়ান। পরে এগিয়ে গিয়ে কথা বলেন সাকিব আল হাসানের সঙ্গেও।
২৪ ডিসেম্বর ২০২২, ১২:৫০ অপরাহ্ন
এমিলিয়ানোর 'আবেগ' নিয়ন্ত্রণে আনতে চান ভিলা কোচ
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এমিলিয়ানো মার্তিনেজের। মাঠের পারফরম্যান্স আর্জেন্টাইন গোলরক্ষকের পক্ষে কথা বললেও আগ্রাসী উদযাপনের কারণে তার দিকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনা। এই নিয়ে এবার মুখ খুললেন তার ক্লাব অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরিও। জানালেন মার্তিনেজের আবেগ নিয়ন্ত্রণে আনতে চান তিনি।
২৪ ডিসেম্বর ২০২২, ১২:৪১ অপরাহ্ন
লিটনকে আউট করে দর্শকদের 'চুপ' হতে বলেন সিরাজ
দুর্দান্ত এক ডেলিভারিতে লিটন দাসের স্টাম্প গেল উড়ে। তখন উল্লসিত বোলার মোহাম্মদ সিরাজ মুখের সামনে আঙুল তুলে অদ্ভুতভাবেই উদযাপন করলেন। মনে হচ্ছিল লিটন চুপচাপ নির্দেশনা দিচ্ছেন তিনি। তবে লিটনকে নয়, আসলে দর্শকদের চুপ থাকতে বলেন এ পেসার।
২৪ ডিসেম্বর ২০২২, ১২:২৯ অপরাহ্ন
এ মুহূর্তে আমরাই এগিয়ে, তারা চাপে আছে: লিটন
ভারতের ৪ উইকেট ফেলে এখন ঐতিহাসিক জয়ের স্বপ্ন বিভোর বাংলাদেশ। দিনের খেলা লিটন দাস জানান, এই মুহূর্তে ম্যাচের লাগাম তাদের হাতেই।
২৪ ডিসেম্বর ২০২২, ১২:০৭ অপরাহ্ন
দি মারিয়ার পায়ে বিশ্বকাপ ট্রফির ট্যাটু
বিশ্বকাপ জয়ের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলোও এখনও ঘোর কাটেনি আর্জেন্টাইন ফুটবলারদের। যার যার মতো করে উদযাপন করছেন সকলেই। ফাইনালের গোলদাতা আনহেল দি মারিয়া পিছিয়ে থাকবেন তা কি করে হয়। ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর এই যাত্রাকে স্মরণীয় করে রাখতে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন্স হিসেবে নিজ শরীরে সোনালী ট্রফির ট্যাটু অঙ্কন করলেন জুভেন্তাস তারকা।
২৪ ডিসেম্বর ২০২২, ১১:৩৭ পূর্বাহ্ন
শেষ বিকেলে ভারতের ৪ উইকেট ফেলে ম্যাচ জমিয়ে দিল বাংলাদেশ
দেড়শোর নিচে লক্ষ্য দিয়েও ভারতের ভিত নাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। চতুর্থ দিনে অপেক্ষায় তাই তুমুল রোমাঞ্চের।
২৪ ডিসেম্বর ২০২২, ১১:০০ পূর্বাহ্ন
মেসির সেই 'কালো আলখাল্লা' পেতে এক মিলিয়ন ডলারের প্রস্তাব
ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য তখন অপেক্ষায় লিওনেল মেসি। এতোদিনের আরাধ্য সোনালী ট্রফিটা হাতে উঠলো বলে। তবে তার আগে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি তাকে পরিয়ে দেন আরব বিশ্বের ঐতিহ্যবাহী পোশাক বিশট। মেসিকে পরিয়ে দেওয়া সেই বিশটটি ক্রয়ের আগ্রহ দেখিয়েছেন এক আরব ধনকুবের। বিনিময়ে ক্ষুদে জাদুকরকে তিনি প্রস্তাব করেছেন এক মিলিয়ন ডলার।
২৪ ডিসেম্বর ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ বলে ৭ চারে সর্বোচ্চ ৭৩ রান আসে লিটনের ব্যাটে।
২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
মেসির সেই গোল কেন বৈধ জানালেন ফাইনালের রেফারি
প্রায় দুই লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে কাতার বিশ্বকাপের ফাইনাল ফের আয়োজনের দাবি জানিয়ে পিটিশন করেছে ফরাসিরা। তাদের দাবি মেসির করা তৃতীয় গোলটি অবৈধ ছিল। কারণ সে সময়ে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ভেতরে ঢুকে গিয়েছিলেন। তবে ফরাসিদের সে সকল দাবি উড়িয়ে দিয়েছেন ফাইনাল ম্যাচের রেফারি সিমন মার্চিনিয়াক।
২৪ ডিসেম্বর ২০২২, ০৯:১৩ পূর্বাহ্ন
এমিলিয়ানোর আচরণ কেড়ে নিয়েছে আর্জেন্টিনার অর্জন: ভিয়েরা
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা খরা ঘুচানোর পিছনে বড় অবদান রেখেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কিন্তু ফাইনাল ম্যাচশেষে বাধভাঙা আনন্দে উদযাপনে একটু বেপোরোয়া হয়ে পড়েছিলেন তিনি, আর তাতেই ধেয়ে আসছে একের পর এক সমালোচনা। তবু থামেননি আলবিসেলেস্তে গোলরক্ষক। নিজ দেশ আর্জেন্টিনায় উদযাপনের সময়ও কিলিয়ান এমবাপেকে অপমানের অভিযোগ ওঠে। তাতে আর্জেন্টিনার অর্জন কিছুটা হলেও কমেছে বলে মনে করেন বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা।
২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৩৩ পূর্বাহ্ন
তাসকিনকে নিয়ে লিটনের লড়াই
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২৭ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ১২৪ রান। ৭ উইকেটে ১৯৫ রান করে চা-বিরতিতে যাওয়া স্বাগতিকরা লিড নিয়েছে ১০৮ রানের।
২৪ ডিসেম্বর ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ন
টানা উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
চার উইকেট হারানোর সেশনে বাংলাদেশের হয়ে লড়াই চালাচ্ছেন কেবল জাকির হাসান।
২৪ ডিসেম্বর ২০২২, ০৫:৪০ পূর্বাহ্ন
রিচার্লিসনের বাইসাইকেল কিকের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ শেষ হওয়ার পর ১০টি গোলকে সেরার লড়াইয়ে মনোনীত করে ভক্তদের ভোটের জন্য উন্মুক্ত করেছিল ফিফা। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের ভোটে রিচার্লিসনের বাইসাইকেল কিকের করা গোল সেরা নির্বাচিত হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২২, ০৪:০৯ পূর্বাহ্ন
চুয়ামেনির বাইরে পেনাল্টি নেওয়ার পেছনের গল্প জানালেন মার্তিনেজ
পেনাল্টি নেওয়ার সময় গোলবারের সামনে এমিলিয়ানো মার্তিনেজকে পেলে যেন মনস্তাত্ত্বিকভাবে কিছুটা পিছিয়ে পড়েন প্রতিপক্ষের খেলোয়াড়রা। স্পটকিক রুখে দেওয়াটাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন ৩০ বছর বয়সী গোলরক্ষক। কাতার বিশ্বকাপের ফাইনালে আরও একবার গোলবারের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, টাইব্রেকারে রুখে দেন কিংসলে কোমানের শট। পরের পেনাল্টি নিতে এসে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন অহেলিয়া চুয়ামেনি। এবার মার্তিনেজ জানালেন কিভাবে তিনি মনস্তাত্ত্বিক খেলায় মেতেছিলেন ২২ বছরের এই তরুণের সঙ্গে।
২৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ অপরাহ্ন
চতুর্থ দিনেও ব্যাটিং করতে চায় বাংলাদেশ
'আমরা সবসময় জয়ের আশা দেখি। ভারতকে হারাতে পারলে তো অবশ্যই ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও। তো আমরা চেষ্টা করবো। আমরা জেতার জন্যই খেলবো।' সংবাদ সম্মেলনে জয়ের প্রত্যয় দেখিয়ে জোরালো কণ্ঠেই বললেন স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু ঢাকা টেস্টে এখনও ৮০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
২৩ ডিসেম্বর ২০২২, ১২:৩৬ অপরাহ্ন
শেষ বিকেলে আলো ছড়িয়ে ভারতকে থামালেন সাকিব-তাইজুল
তাইজুল ইসলামের নৈপুণ্যে দিনের শুরুটা হয় দারুণ। আর শেষ দিকে জ্বলে ওঠেন অধিনায়ক সাকিব আল হাসান। তাতে ভারতকে বড় লিড নেওয়া থেকে আটকে রাখতে পারে বাংলাদেশ। তবে গল্পটা হতে পারতো ভিন্নও। মাঝে টাইগারদের একের পর এক মিসে দেড়শ ছাড়ানো জুটিতে ভারতকে লিড এনে দেন রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ার।
২৩ ডিসেম্বর ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন
বাংলাদেশের সুযোগ হাতছাড়ার সেশন, উড়ছেন পান্ত-শ্রেয়াস
শুক্রবার মিরপুরে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় সেশনে ছড়ি ঘুরিয়েছে ভারত। এই সেশনে ২৫ ওভার খেলে তারা যোগ করে ফেলেছে ১৪০ রান, হারিয়েছে কেবল ১ উইকেট। ৬১ ওভারে ৪ উইকেটে ২২৬ রান তুলে চা-বিরতিতে গেছে ভারত। হাতে ৬ উইকেট রেখে বাংলাদেশ থেকে তারা পিছিয়ে স্রেফ ১ রানে।
২৩ ডিসেম্বর ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন
তাইজুলের নৈপুণ্যে বাংলাদেশের দারুণ সেশন
মেহেদী হাসান মিরাজের বলে রিশাভ পান্তের ব্যাটের কানায় লেগে স্লিপে থাকা লিটন দাসের হাতে লেগে বেরিয়ে গেল বল। অন্যথায় ভারতের উইকেট পড়তে পারতো আরও একটি। সে সুযোগ হয় হাতছাড়া। কিন্তু তারপরও তাইজুল ইসলামের নৈপুণ্যে দারুণ এক সেশন কাটায় বাংলাদেশ। একাই তিনটি উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।
২৩ ডিসেম্বর ২০২২, ০৫:৩৩ পূর্বাহ্ন