কারুকাজের ব্যস্ততাকে চির বিদায়, নানাবাড়ির মাটিতে শায়িত হবেন হিমেল

সব কারুকাজের ব্যস্ততাকে ছুটি দিয়ে চিরনিদ্রায় শায়িত হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হিমেলের মরদেহ নানাবাড়ি নাটোরে পৌঁছেছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ন

নাটোরের পথে রাবি শিক্ষার্থী হিমেলের মরদেহ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় নিহত মাহমুদ হাবিব হিমেলের মরদেহ নিয়ে তার নানাবাড়ি নাটোরের পথে রওনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে কাপড়িয়া পট্টি এলাকায় হিমেলকে দাফন করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ পূর্বাহ্ন

৫ বছর পর ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে পদ পেলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৮ পূর্বাহ্ন

ট্রাকচাপায় নিহত রাবি শিক্ষার্থী হিমেলের জানাজা সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা সম্পন্ন হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ন

শুধু পড়ে থাকল হিমেলের টুপি আর মাফলারের টুকরো

রাত তখন ২টা বেজে ৩০ মিনিট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কারও মাথায় পরার একটা টুপি, আর ছেড়া এক টুকরো মাফলার। তার পাশেই পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া রক্তমাখা একটি মোটরসাইকেল।
২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৪ পূর্বাহ্ন

রাবি প্রক্টর প্রত্যাহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৮ অপরাহ্ন

শিক্ষার্থীদের বাধার মুখে রাবি ক্যাম্পাস ত্যাগ করল পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে। তবে শিক্ষার্থীদের বাধার মুখে ১৫ মিনিটের মধ্যে পুলিশ ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৪ অপরাহ্ন

ট্রাক চাপায় রাবি শিক্ষার্থী নিহত, প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় ১ শিক্ষার্থী নিহত ও অপর আরেক শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা। দুর্ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অন্তত ৩০০-৪০০ শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৩ অপরাহ্ন

ইউনিক আইডি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা ইউজিসির

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের জন্য ‘ইউনিক আইডি’ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৪ অপরাহ্ন

রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত, ৫টি ট্রাকে অগ্নিসংযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন

অবশেষে উপাচার্যের বিশেষ নির্দেশে ভর্তি হচ্ছেন নিপুন বিশ্বাস

যথাসময়ে ভর্তির জন্য উপস্থিত হতে না পারায় মানবিক ও পারিবারিক অবস্থা বিবেচনা করে অবশেষে নিপুন বিশ্বাসকে ভর্তি নিচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
১ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৩ অপরাহ্ন

মাউশির নতুন মহাপরিচালক নেহাল আহমেদ

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৩১ জানুয়ারি ২০২২, ১১:০১ পূর্বাহ্ন

৭ ফেব্রুয়ারি থেকে জাবিতে সশরীরে পরীক্ষা

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আবার ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্তৃপক্ষ। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।
৩১ জানুয়ারি ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন

ঢাবিতে ছাত্রলীগের হল সম্মেলন, মানা হয়নি স্বাস্থ্যবিধি

দেশে ওমিক্রন সংক্রমণের মধ্যেই বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল সম্মেলন।
৩০ জানুয়ারি ২০২২, ০২:৩১ অপরাহ্ন

উপাচার্য হওয়ার কায়দা-কানুন

দেশের ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিগুলোতে উপাচার্য নিয়োগ দেওয়ার সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় সরকারের পছন্দই সেখানে একমাত্র মানদণ্ড হিসেবে কাজ করে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য হওয়ার একমাত্র যোগ্যতা হচ্ছে সরকার সমর্থক শিক্ষকদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া।
২৯ জানুয়ারি ২০২২, ০৩:৩১ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুনুর রশিদকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের একাংশ।
২৯ জানুয়ারি ২০২২, ১১:২২ পূর্বাহ্ন

শিক্ষার ‘বিপর্যয়’ এড়াতে স্কুল খোলা রাখার আহ্বান ইউনিসেফের

শিক্ষার ‘বিপর্যয়’ এড়াতে কোনো `অজুহাত' ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে ও আনুষঙ্গিক ব্যবস্থা নিয়ে স্কুল খোলা রাখার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ।
২৯ জানুয়ারি ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন

দেশে গত বছর ১০১ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

পারিবারিক সমস্যা, হতাশা, সম্পর্ক নিয়ে জটিলতা, আর্থিক সমস্যাসহ বেশ কয়েকটি কারণে গত বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
২৯ জানুয়ারি ২০২২, ০৫:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, শিক্ষামন্ত্রীকে শাবিপ্রবি শিক্ষার্থীদের আমন্ত্রণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে পুলিশি হামলায় আহত এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা অসুস্থ্ শিক্ষার্থীদের চিকিৎসার সব খরচ পরিশোধ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
২৮ জানুয়ারি ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন

আলপনায় ‘মৃত্যু অথবা মুক্তি’, আলোচনায় ‘কেমন শাবিপ্রবি চাই’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনের ইতি গতকাল টানা হলেও প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় উপাচার্যের বাসভবনের সামনে অনশনস্থলে আঁকা হয়েছে আলপনা– ‘মৃত্যু অথবা মুক্তি’।
২৭ জানুয়ারি ২০২২, ০৪:৪৩ অপরাহ্ন