‘টাকা চাওয়ায়’ দোকানিকে মারধরের অভিযোগ ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

পাওনা টাকা চাওয়ায় নুরুজ্জামান নামে রাজধানীর পলাশী বাজারের এক মুরগি বিক্রেতার মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৮ অপরাহ্ন

সব শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেলে ২০ অক্টোবর খুলবে চবি

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আশানুরূপ অগ্রগতি হলে আগামী ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৮ অপরাহ্ন

প্রতিবাদী প্রতীকী ক্লাস নিলেন অধ্যাপক আনু মুহাম্মদ

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে এবার প্রতিবাদী প্রতীকী ক্লাস নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে তিনি প্রতীকী ক্লাস নেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৩ অপরাহ্ন

অষ্টম-নবম শ্রেণীর শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ২ দিন ক্লাস

অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ২ দিন করে ক্লাস করতে হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রোববার ও বৃহস্পতিবার ক্লাস করতে হবে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা শনিবার ও বুধবার ক্লাস করবে। এ ছাড়া, চলতি বছর এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে হবে।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৯ অপরাহ্ন

রুয়েটের গাছ কাটা স্থগিত, প্রকল্প বাস্তবায়ন কমিটিকে জিজ্ঞাসাবাদ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃপক্ষ ক্যাম্পাসের গাছ কাটা কার্যক্রম স্থগিত করেছে। সেই সঙ্গে উন্নয়ন প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:৩১ অপরাহ্ন

ইউজিসির ওয়েব লিংকে গিয়ে টিকার নিবন্ধন করতে পারবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার আওতায় আনার জন্য একটি ওয়েব লিংক চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন

কাটা গাছ নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে গতকাল কেটে ফেলা কৃষ্ণচূড়া গাছ নিয়ে প্রতিবাদী মিছিল করেছেন শিক্ষার্থীরা।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন

রুয়েটে গাছ কাটা বন্ধের আহ্বান পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'উন্নয়ন প্রকল্পের’ নামে অর্ধ শতাব্দীরও বেশি পুরনো গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ।
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ন

আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না, এ কথা হাস্যকর: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ জাতীয় সংসদে বলেছেন, আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না—এ কথা হাস্যকর।
১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৩ অপরাহ্ন

৫ অক্টোবর থেকে ঢাবির হল খুলে দেওয়ার সুপারিশ

আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।
১৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০৫ অপরাহ্ন

ঢাবি ক্যাম্পাস খোলার আগে কাটা হচ্ছে গাছ

হাতে গোনা কয়েকটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। কলাভবন সংলগ্ন প্রক্টর অফিসের সামনে রয়েছে তার মধ্যে একটি। ক্যাম্পাস খোলার আগেই সেটি কেটে ফেলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৮ অপরাহ্ন

অর্ধ শতাব্দী পুরনো ৫০টি গাছ কাটছে রুয়েট কর্তৃপক্ষ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃপক্ষ প্রায় ৫০টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে। যেগুলোর বেশিরভাগ অর্ধ শতাব্দীরও বেশি পুরনো। ইতোমধ্যে ১৫টি গাছ কাটা হয়েছে। তবে, বন বিভাগ এ বিষয়ে কিছুই জানে না।
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৩ অপরাহ্ন

স্কুলের মাঠে ধান চাষ!

করোনা মহামারিতে দীর্ঘ বন্ধের পর দেশের সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে, বন্ধ আছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি। কারণ, বন্ধের সময় স্কুলটির মাঠে ধান চাষ করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০ পূর্বাহ্ন

‘সরকারি চাকরিতে বয়স বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই’

সরকারি চাকরিতে বয়স বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
১৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৭ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আগামীকাল বৈঠক

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আগামীকাল আবারও ভাইন্স চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে করবে শিক্ষা মন্ত্রণালয়।
১৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৬ অপরাহ্ন

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থগিত নিয়োগ পরীক্ষা ২৪ সেপ্টেম্বর

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
১৩ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৮ অপরাহ্ন

মেডিকেল কলেজে সশরীরে ক্লাস শুরু

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাস শুরু হয়েছে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে।
১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২৭ পূর্বাহ্ন

দশম শ্রেণির আগে কোনো পাবলিক পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে চলেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দশম শ্রেণির আগে শিক্ষার্থীদের কোনো পাবলিক পরীক্ষায় বসতে হবে না। এছাড়া তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না।
১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬ পূর্বাহ্ন

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এ ফল প্রকাশ করা হয়।
১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৫ অপরাহ্ন

সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।
১২ সেপ্টেম্বর ২০২১, ০২:২৭ অপরাহ্ন