এবার ঢামেকের জরুরি বিভাগে ঢুকে শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ
আনসার সদস্যরা মাইকিং করে ছাত্রলীগ নেতাকর্মীদের বের হয়ে যেতে বলে।
১৫ জুলাই ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন
শহীদুল্লাহ হলের গেটে পুলিশ-ছাত্রলীগের অবস্থান
পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
১৫ জুলাই ২০২৪, ০১:২১ অপরাহ্ন
খুলনায় জিরো পয়েন্ট অবরোধ করে খুবি ও কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
জিরো পয়েন্টের চারটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
১৫ জুলাই ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন
ঢামেকের জরুরি বিভাগে আড়াই ঘণ্টায় চিকিৎসা নিয়েছেন ১৫৫ জন
সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত, জরুরি বিভাগের ভেতরে আহত অনেক শিক্ষার্থীর চিকিৎসা চলছিল।
১৫ জুলাই ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
শহীদুল্লাহ হলে ছাত্রলীগকে ঢুকতে শিক্ষার্থীদের বাধা, বাইরে ককটেল বিস্ফোরণ
শহীদুল্লাহ হল ও কার্জন হলে অবস্থানরত শিক্ষার্থীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইট ছোড়ে।
১৫ জুলাই ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'অপমানজনক বক্তব্য' প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
১৫ জুলাই ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
ঢাকা মেডিকেলে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের শোডাউন, আবার হামলা
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
১৫ জুলাই ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন
চবি প্রক্টর অফিসের সামনে আন্দোলনকারী ও ছাত্রলীগের অবস্থান
বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
১৫ জুলাই ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
ঢাবি উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠকে বসেছেন প্রভোস্ট কমিটি। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পর তারা বৈঠকে বসেন।
১৫ জুলাই ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
আন্দোলন চলবে, আহতদের চিকিৎসা শেষে মিছিল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নাহিদ ইসলাম বলেন, আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হামলা করছে।
১৫ জুলাই ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
ঢামেকের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ভিড়
ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
১৫ জুলাই ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
প্রবীর দাশের ক্যামেরায় ঢাবিতে ছাত্রলীগের হামলার চিত্র
হামলায় দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশসহ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।
১৫ জুলাই ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, ডেইলি স্টারের আলোকচিত্রী আহত
ভিসি চত্বরের সামনে ইটের আঘাতে আহত হয়েছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ ও দৈনিক প্রথম আলোর আলোকচিত্রী দিপু মালাকার।
১৫ জুলাই ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
হেলমেট পরে লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত অন্তত ৫০
বিকেল ৩টা ৫০ মিনিটে ধাওয়া দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
১৫ জুলাই ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
ইডেনে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত অন্তত ৪
মারধরের শিকার শিক্ষার্থীদের চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৫ জুলাই ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
কোটা আন্দোলন ঠেকাতে চবির শাটল ট্রেনের চাবি ছিনতাই ছাত্রলীগের
দুপুর আড়াইটার দিকে শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের চট্টগ্রাম শহরে যাওয়ার কথা ছিল
১৫ জুলাই ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
বিজয় একাত্তর হলের সামনে মাইকিং করতে শুরুর করলে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের ধাওয়া দেন।
১৫ জুলাই ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
তারা স্লোগান দিচ্ছেন, ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’।
১৫ জুলাই ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
২০ জুলাইয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত
ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
১৫ জুলাই ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
নতুনবাজার সড়ক অবরোধ করেছেন ইউআইইউ শিক্ষার্থীরা
নতুনবাজার ও এর আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
১৫ জুলাই ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন