অক্টোবরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ
করোনা মহামারির প্রভাব কাটিয়ে অর্থনীতির চাকা পুরোদমে সচল হওয়ায় অক্টোবরে দেশের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯ দশমিক ৪৪ শতাংশে উন্নীত হয়েছে, যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ।
১ ডিসেম্বর ২০২১, ০১:৫৬ অপরাহ্ন
পেট্রাপোল বন্দরে বাংলাদেশি যাত্রীদের স্পট করোনা পরীক্ষা
পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশি যাত্রীদের স্পট করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করেছে পেট্রাপোল ইমিগ্রেশন। হঠাৎ করে এ পরীক্ষা করায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
১ ডিসেম্বর ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন
২০ বছর ধরে পড়ে থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলে ব্যয় ৩৩ কোটি টাকা
বর্তমানে যাদের বয়স ৩০ বছর বা বেশি তাদের স্কুল জীবনের স্মৃতির সঙ্গে নিউজপ্রিন্ট শব্দটি ভালোভাবেই জড়িয়ে আছে। খুব পাতলা এই কাগজে তেল জাতীয় কোনো পদার্থ পড়লে পুরো পাতার সঙ্গে আরও কয়েক পাতা তা শুষে নিতো। কাগজ যেন ছিঁড়ে না যায় এ জন্য খুব যত্ন নেওয়া হতো। কখনো ভুলে কেউ খাতার মধ্যে তেল জাতীয় কিছু ফেললে শুরু হতো ঝগড়া বা কান্না। এমন বহু স্মৃতি এখনো অনেকের মনে গেঁথে আছে।
৩০ নভেম্বর ২০২১, ০২:৩২ অপরাহ্ন
১২ মাসের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি অক্টোবরে
আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় অক্টোবর মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি পৌঁছেছে গত ১২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।
৩০ নভেম্বর ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
আয়কর রিটার্নে গরমিল, শাকিব খানের ব্যাংক হিসাব তলব
অভিনেতা শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার প্রকৃত আয় নিরূপণের জন্য ব্যাংক হিসাবের বিবরণ চেয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে।
২৯ নভেম্বর ২০২১, ০১:২১ অপরাহ্ন
বাংলাদেশে মোটরযান শিল্পের অপার সম্ভাবনা
যদিও বাংলাদেশে সচ্ছল মধ্যবিত্তের সংখ্যা এবং তাদের ক্রয়ক্ষমতা দ্রুত বাড়ছে, তবুও ভারত ও থাইল্যান্ডের তুলনায় দেশে ব্যক্তিগত গাড়ির চাহিদা এখনও অনেক কম।
২৮ নভেম্বর ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ন
সংক্রমণ কমে আসায় ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে পর্যটন ও হসপিটালিটি খাতের ব্যবসা বাড়তে থাকায় চলতি বছরের সেপ্টেম্বর মাসেও ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
২৮ নভেম্বর ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
বৈদেশিক বিনিয়োগে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে: প্রধানমন্ত্রী
বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৮ নভেম্বর ২০২১, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংসদে ‘দ্য ব্যাংকার্স বুক অ্যাভিডেন্স বিল ২০২১’ বিল পাস
জাতীয় সংসদে আজ শনিবার ‘দ্য ব্যাংকার্স বুক অ্যাভিডেন্স বিল ২০২১’ বিল পাস হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একটি আইন থাকলেও, নতুন আইনের খসড়াটি ডিজিটালভাবে রেকর্ড করা প্রমাণগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য উত্থাপন করা হয়েছিল।
২৭ নভেম্বর ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে চালু হচ্ছে স্বয়ংক্রিয় প্রক্রিয়া
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) আগামী মাস থেকে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালু করতে যাচ্ছে, যেটি অটোমেশনের মাধ্যমে পণ্য খালাস করার কাজকে আমদানিকারকদের জন্য আরও দ্রুত, সহজ ও সাশ্রয়ী করবে।
২৬ নভেম্বর ২০২১, ০১:৩৫ অপরাহ্ন
আগামী মাস থেকে ব্যাংক এশিয়ার ভয়েস ব্যাংকিং সেবা চালু
আগামী ডিসেম্বরে ব্যাংক এশিয়া ভয়েস ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে। এই সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের কণ্ঠস্বর ব্যবহার করে লেনদেন করতে পারবেন। প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য যারা বিভিন্ন কারণে এতদিন ব্যাংকিং সেবা পাচ্ছিলেন না, লেনদেন করতে পারছিলেন না এই সুবিধা ব্যাংকিংকে তাদের হাতের নাগালে নিয়ে আসবে।
২৬ নভেম্বর ২০২১, ১১:২৭ পূর্বাহ্ন
ইভ্যালির ৩৬ একাউন্টে লেনদেন প্রায় ৩ হাজার ৮৯৯ কোটি টাকা
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আজ বৃহস্পতিবার হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্ট পর্যন্ত বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি লিমিটেডের ৩৬টি অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৩ হাজার ৮৯৯ কোটি টাকার লেনদেনের সন্ধান পাওয়া গেছে।
২৫ নভেম্বর ২০২১, ০৩:১৪ অপরাহ্ন
খেলাপি ঋণ আবার ১ লাখ কোটি টাকা ছাড়াল
এ এক মন খারাপ করা অগ্রগতি। খেলাপি ঋণ কমাতে ঋণের শ্রেণিবিন্যাস নীতি শিথিল করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তা সত্ত্বেও দেড় বছরেরও বেশি সময় পর বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
২৪ নভেম্বর ২০২১, ০৩:৪৭ অপরাহ্ন
করদাতার সংখ্যা প্রত্যাশিত হারে বাড়ছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে দেশে করদাতা-বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। করদাতার সংখ্যাও প্রত্যাশিত হারে বাড়ছে। রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।
২৪ নভেম্বর ২০২১, ০১:০৬ অপরাহ্ন
সেরা করদাতার সম্মান পেলেন লতিফুর রহমান, শাহনাজ রহমান
ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান এবং তার স্ত্রী ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান ২০২০-২১ অর্থবছরে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। টানা দ্বিতীয় বছরের মতো তারা এই সম্মাননা পেলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিবছর সেরা করদাতাদের সম্মাননা দেয়।
২৪ নভেম্বর ২০২১, ১২:৩২ অপরাহ্ন
দায়িত্ববোধ থেকে কর দেন কাউছ মিয়া
কাউছ মিয়া নামটির সঙ্গে সুপরিচিত দেশের করদাতারা। ৯০ বছর বয়সী এই জর্দা ব্যবসায়ী গত ১০ বছর দেশের সর্বোচ্চ করদাতার হিসেবে এনবিআরের স্বীকৃতি পেয়েছেন।
২৪ নভেম্বর ২০২১, ০২:৩৪ পূর্বাহ্ন
বেড়েছে সিনথেটিক ফুটওয়্যার রপ্তানি
বাংলাদেশ থেকে সিনথেটিক জুতা ও খেলাধুলায় ব্যবহৃত ‘স্পোর্টস’ জুতার রপ্তানি গত পাঁচ বছর ধরে গড়ে ২০ শতাংশ করে বাড়ছে। বৈশ্বিক ব্র্যান্ডগুলোর চাহিদা বাড়ার কারণেই মূলত রপ্তানিতে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
২৩ নভেম্বর ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ন
বাংলাদেশের অর্থনীতি ৪১১ বিলিয়ন ডলারের: পরিকল্পনামন্ত্রী
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন হিসাব অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির আকার ৪১১ বিলিয়ন ডলার।
২৩ নভেম্বর ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন
২৯ হাজার ৩৪৪ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ২৯ হাজার ৩৪৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১১ হাজার ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ১৮ হাজার ৯৩২ কোটি ৪ লাখ টাকা।
২৩ নভেম্বর ২০২১, ০৯:২০ পূর্বাহ্ন
বাংলাদেশকে ২.৬৭ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান
মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধারে বাজেট সহায়তাসহ কয়েকটি মেগা প্রকল্পে বাংলাদেশকে ২.৬৭ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে জাপান। আজ ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দুই দেশের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে।
২২ নভেম্বর ২০২১, ১২:২৫ অপরাহ্ন