এলপিজির দাম কেজিতে ১ টাকা বাড়লো
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। প্রতি কেজিতে এক টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৪২ থেকে এক হাজার ২৫৪ টাকা করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ১২ টাকা।
৩ জুলাই ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন
‘বন্যপ্রাণী ধরে এনে বিনোদনের জন্য প্রদর্শন আধুনিক যুগের সঙ্গে যায় না’
সংরক্ষণের নামে সাফারি পার্কে বন্যপ্রাণীদের বন্দী রাখার সমালোচনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
২ জুলাই ২০২২, ০১:০৭ অপরাহ্ন
চট্টগ্রামে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হাতির আক্রমণে আব্দুল আজিজ (৬৫) নামের এক কৃষক মারা গেছেন।
২ জুলাই ২০২২, ১২:৫৩ অপরাহ্ন
হাওরের নৌকা এখন সড়কের পরিবহন
ঘরে পানি। থাকার আর উপায় নেই। পাশের ২ তলা বাড়িতে আশ্রয় নিয়েছেন হোসনা বেগম ও তার পরিবার।
২ জুলাই ২০২২, ০২:৪৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারে কাটা হচ্ছে সামাজিক বনায়নের গাছ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে সামাজিক বনায়ন কর্মসূচির প্রায় ৫০টি গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় উপকারভোগীদের কয়েকজনের বিরুদ্ধে এসব গাছ কাটার অভিযোগ উঠেছে।
১ জুলাই ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন
বর্ষায় যমুনার ভাঙন, দুর্ভোগে টাঙ্গাইলের নদী পাড়ের মানুষ
চলতি বছর বর্ষা মৌসুম শুরুর পর থেকে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় যমুনার ভাঙন শুরু হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১ হাজার ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে আছে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়সহ আরও অসংখ্য স্থাপনা।
১ জুলাই ২০২২, ০২:২৬ অপরাহ্ন
কুড়িগ্রাম-লালমনিরহাটে বন্যায় ১৩৪ কোটি টাকার ফসলহানি
বন্যার পানি নেমে যাওয়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষিতে। ২ জেলায় ২৪ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৬ হাজার ৩৮৩ হেক্টর জমিতে ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৩৪ কোটি টাকা।
১ জুলাই ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন
ধরলার পানি বিপৎসীমার ১৪ সেমি ওপরে, দুর্ভোগে প্রায় ১ লাখ মানুষ
লালমনিরহাটের শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, তিস্তার পানি হাতীবান্ধা উপজেলার তিস্তার ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচে রয়েছে।
৩০ জুন ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, জুলাইয়ে ফের বন্যার আশঙ্কা
সিরাজগঞ্জে বিপৎসীমার নিচে নামার চার দিন পর আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফের বন্যার আশঙ্কা রয়েছে।
২৯ জুন ২০২২, ০১:১৫ অপরাহ্ন
উত্তরবঙ্গে আবারও বন্যার পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও মাঝারি ধরনের বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
২৯ জুন ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন
চাঁদপুরে বিষ প্রয়োগে অর্ধশত ঘুঘু হত্যার অভিযোগ
চাঁদপুরের হাইমচরে ধানের বীজ খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করে আবারও অর্ধশত ঘুঘু পাখি হত্যার অভিযোগ উঠেছে।
২৯ জুন ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন
কর্ম সংকট, চড়া সুদের ঋণে চলছে বানভাসিদের সংসার
কৃষি শ্রমিক কুলজান বেওয়ার (৬০) বাড়ি গত ৯ জুন বন্যার পানিতে প্লাবিত হয়। সেদিন থেকে তিনি কর্মহীন। বাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। কিন্তু, এখনো মিলছে না কাজের সুযোগ।
২৯ জুন ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন
লালমনিরহাটে ধরলার পানি বিপৎসীমার ১২ সেমি উপরে
উজান থেকে আসা পাহাড়ি ঢলে গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি ৭০ সেন্টিমিটার বেড়েছে।
২৯ জুন ২০২২, ০৩:১৫ পূর্বাহ্ন
ধলেশ্বরীতে ভাঙন, সাটুরিয়ায় ঝুঁকিতে শতাধিক পরিবার
ধলেশ্বরী নদীতে ভাঙন দেখা দেওয়ায় ঝুঁকিতে আছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া এলাকার শতাধিক পরিবার। গত কয়েকদিনে এ এলাকার ৬টি বাড়িসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
২৮ জুন ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাখাত
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যার ব্যাপক প্রভাব পড়েছে শিক্ষাখাতে। বন্যার কারণে উত্তর-পূর্বাঞ্চলের ১৮ জেলার অন্তত ৫ হাজার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।
২৮ জুন ২০২২, ১০:২৬ পূর্বাহ্ন
‘তিস্তা হামাকগুলাক নিঃস্ব করি দ্যাইল’
আকস্মিক বন্যার পর কুড়িগ্রাম ও লালমনিরহাটে তিস্তার ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে চলে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা।
২৮ জুন ২০২২, ০৬:৪১ পূর্বাহ্ন
বাঁধ ধসের শঙ্কায় ধরলাপাড়ের মানুষ
বিগত কয়েকদিন ধরে বেশ দুশ্চিন্তায় আছেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকার ধরলা নদীপাড়ের বাসিন্দা সবুর আলী (৮৫)। পেশায় কৃষক সবুরের দুশ্চিন্তার কারণ সেখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
২৮ জুন ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন
বড়লেখায় বন্যার পানিতে দুর্গন্ধ, বাড়ছে পানিবাহিত রোগ
হাকালুকি হাওরপাড়ের বাসিন্দা অপর্ণা রাণীর বাড়ির আঙিনা-রান্নাঘরে পানি। কয়েকদিন ধরে সেই পানি মাড়িয়ে ঘরের কাজ করতে গিয়ে পায়ের আঙুলের ফাঁকে ঘা হতে শুরু করেছে।
২৮ জুন ২০২২, ০২:৪৬ পূর্বাহ্ন
বন্যায় উত্তর-পূর্বাঞ্চলের ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত
সিলেট, সুনামগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলের আরও সাত জেলায় সাম্প্রতিক বন্যায় প্রায় পাঁচ লাখ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছেন। সরকারি-বেসরকারি সহায়তা সংস্থার একটি প্ল্যাটফর্মের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
২৭ জুন ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ন
বড়লেখা-কুলাউড়া মহাসড়কে পানি, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
মৌলভীবাজারের বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান দিয়ে এখনো বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কের কিছু স্থানে বড় গর্ত তৈরি হয়েছে। ফলে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।
২৭ জুন ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন