কাশ্মীর নিয়ে টুইট: ভারতে হুন্দাইয়ের গাড়ি বয়কটের আহ্বান

হুন্দাই পাকিস্তানের স্থানীয় পার্টনার প্রতিষ্ঠান কাশ্মীরের স্বাধীনতাকামীদের সঙ্গে সংহতি জানিয়ে টুইট করায় বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখা গেছে ভারতে।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৬ অপরাহ্ন

ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন তৈরির অনুমতি পেলো সেরাম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন তৈরির বিষয়ে সেরাম ইনস্টিটিউটের প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৯ অপরাহ্ন

ক্রিপ্টোকারেন্সি চুরি করে ক্ষেপণাস্ত্র প্রকল্পে অর্থায়ন করছে উ. কোরিয়া: জাতিসংঘ

উত্তর কোরিয়া সাইবার আক্রমণের মাধ্যমে চুরি করা মিলিয়ন মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি (ভার্চ্যুয়াল মুদ্রা) তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্পের অর্থায়নে ব্যয় করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন

ভারতে দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে নামল

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৯৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ৭.২৫ শতাংশ।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে ২ দিনের রাষ্ট্রীয় শোক

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের সরকার।
৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৪ পূর্বাহ্ন

ভারতে দৈনিক সংক্রকমণ আরও কমল

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ২৭ হাজার ৯৫২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৫৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ৭.৯৮ শতাংশ।
৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন

ডিজিটাল অটোচালক আন্নাদুরাই

এই গল্পটা একজন অটোরিকশা চালকের। তবে, সেটি আর দশটা অটোরিকশার চালকের মতো নয়। কারণ এটিকে ভ্রাম্যমাণ পাবলিক লাইব্রেরি বললেও ভুল হবে না। ৩৮ বছর বয়সী এই অটোচালক হলেন ভারতীয় নাগরিক আন্নাদুরাই। তিনি চেন্নাইয়ে অটোরিকশা চালান। ভালোবেসে অটোরিকশাটির নাম দিয়েছেন ‘অ্যামেজিং অটো’।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ন

ভারতে মৃত্যু ৫ লাখ ছাড়াল

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৭২ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ৯.২৭ শতাংশ। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখের মাইলফলক ছাড়িয়েছে।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৭ পূর্বাহ্ন

বেইজিং শীতকালীন অলিম্পিক: উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেবে না ভারত

বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে অংশ নেবে না ভারত।
৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩ অপরাহ্ন

বেলুচিস্তানে ২ সেনাঘাঁটিতে হামলায় ৭ সেনাসহ নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৭ সেনা সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন।
৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২২ অপরাহ্ন

চীনের মহাপ্রাচীরের নিচে পৃথিবীর গভীরতম উচ্চগতির রেলস্টেশন

বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে। এই মহাযজ্ঞের হাত ধরে চালু হয়েছে পৃথিবীর প্রথম চালকবিহীন উচ্চগতির ট্রেন সেবা। ঐতিহাসিক বেইজিং-ঝাংজিয়াকৌ আন্তঃনগর ট্রেন সেবা ইতোমধ্যে ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের আনা-নেওয়া শুরু করেছে।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন

জাতীয় সঙ্গীত ‘অবমাননা’, মমতার বিরুদ্ধে মুম্বাই আদালতের সমন জারি

গত মাসে ভারতের মুম্বাইয়ের এক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন মুম্বাইয়ের একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
২ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯ অপরাহ্ন

কর্ণাটকে হিজাব বিতর্ক: রাজ্যের স্কুল-কলেজ ৩ দিন বন্ধ রাখার নির্দেশ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে নারী শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে রাজ্যের সব উচ্চ বিদ্যালয় ও কলেজ আগামী ৩ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন

৬ বছর পর টায়ারের বন্দিদশা থেকে মুক্তি

ইন্দোনেশিয়ায় ৬ বছর ধরে গলায় টায়ার আটকে থাকার পর মুক্ত করা হয়েছে একটি বন্য কুমিরকে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তুষারধসে অন্তত ১৯ জন নিহত

আফগানিস্তান থেকে পাকিস্তানের একটি দূরবর্তী পাহাড়ী গিরিপথ অতিক্রম করার সময় তুষারধসে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন একজন তালেবান কর্মকর্তা। আজ সোমবার এই দুর্ঘটনাটি ঘটে।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন

ভারতে সংক্রমণ হার ১০ শতাংশের নিচে নামল

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬১ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৭৩৩ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নেমে হয়েছে ৯.২৬ শতাংশ।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশকে ৩০০ কোটি রুপি সহায়তা দেবে ভারত

বাংলাদেশকে বার্ষিক সহায়তার পরিমাণ ২০০ কোটি রুপি থেকে বাড়িয়ে ৩০০ কোটি করেছে ভারত। আগামী ২০২২-২৩ (এপ্রিল-মার্চ) অর্থবছরে বাজেট থেকে বাংলাদেশ এই সহায়তা পাবে।
১ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৪ অপরাহ্ন

ভারতে একদিনে মৃত্যু ১ হাজার ১৯২

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৭ হাজার ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন আরও ১ হাজার ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার ১১.৬৯ শতাংশ।
১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৩ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে ৩ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে

ভারতের পশ্চিমবঙ্গের স্কুল-কলেজগুলো আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আবার চালু করা হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান।
৩১ জানুয়ারি ২০২২, ০৪:৩১ অপরাহ্ন

কিম জং উন: যাকে উপেক্ষা করা সম্ভব নয়

আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে কাঁচকলা দেখিয়ে ২০২২ সালের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে প্রায় ‘দুর্বিনীত রাষ্ট্র’ হিসেবে অভিহিত উত্তর কোরিয়া। পুরো বিশ্বের নজর দেশটির নেতা কিম জং উনের দিকে। সবাই অপেক্ষায় থাকেন, এরপর ‘আর কী করবেন কিম?’
৩১ জানুয়ারি ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন