মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪০

রোববার মিশরের গিজা শহরের একটি গির্জার ভেতরে আগুন লেগে অন্তত ৪০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ২টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
১৪ আগস্ট ২০২২, ১২:৩১ অপরাহ্ন

রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের শীত কাটবে কীভাবে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপের আবহাওয়া নিয়ে অন্য অনেক দেশের মানুষের মতো বাংলাদেশিরাও এখন আগ্রহী। সাধারণত ডিসেম্বর থেকে মার্চ—এই কয়েক মাস ইউরোপে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করে।
১৪ আগস্ট ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন

রুশদির ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছে, কথা বলতে পারছেন

গত শুক্রবার হামলার শিকার হয়ে হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’ খ্যাত ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদি। আজ জানা গেছে, গতকাল তার ভেন্টিলেটর সাপোর্ট বিচ্ছিন্ন করা হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন।
১৪ আগস্ট ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন

সালমান রুশদির ওপর হামলাকারী যুবকের পরিচয় প্রকাশ

বুকারজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদিকে ছুরিকাঘাতের দায়ে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।
১৩ আগস্ট ২০২২, ০৬:২৯ পূর্বাহ্ন

কথা বলতে পারছেন না সালমান রুশদি, হারাতে পারেন এক চোখ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদির ওপর হামলার পর বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং কথা বলতে পারছেন না।
১৩ আগস্ট ২০২২, ০২:২৩ পূর্বাহ্ন

মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ১২

মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকধারীও আছেন।
১২ আগস্ট ২০২২, ০৭:৪৯ অপরাহ্ন

পেলোসির তাইওয়ান সফরে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন: যুক্তরাষ্ট্র

মার্কিন ইন্দো-প্যাসিফিক কোঅর্ডিনেটর কার্ট ক্যাম্পবেল বলেছেন, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তারা এটিকে তাইওয়ানের স্থিতাবস্থা পরিবর্তনের অজুহাত হিসেবে ব্যবহার করছে।
১২ আগস্ট ২০২২, ০৬:২৮ অপরাহ্ন

নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলা

`দ্য স্যাটানিক ভার্সেস' উপন্যাসটি লেখার পর বহু বছর ধরে প্রাণনাশের হুমকি পেলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মঞ্চ থেকে হামলার শিকার হয়েছেন  ব্রিটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদি।
১২ আগস্ট ২০২২, ০৩:২৪ অপরাহ্ন

বিশ্ববাজারে জনসন বেবি পাউডার বিক্রি বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বহুজাতিক সংস্থা জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) অন্যতম জনপ্রিয় পণ্য ট্যালকম বেবি পাউডার বিশ্ববাজারে বিক্রি বন্ধ হতে যাচ্ছে।
১২ আগস্ট ২০২২, ০৫:৫০ পূর্বাহ্ন

ইউক্রেনের খাদ্যশস্য যে কারণে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ

ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যশস্যের দাম বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে প্রবল ঘাটতি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বিশ্বে খাদ্য জোগানে ইউক্রেনের গুরুত্ব কতটুকু তা অন্যান্য দেশ বুঝতে পারছে।
১০ আগস্ট ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলা হয়নি দাবি মস্কোর

ক্রিমিয়া উপদ্বীপে রুশ বিমানঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন। মস্কো জানিয়েছে, বিস্ফোরণ হলেও ঘাঁটিতে কোনো হামলা হয়নি।
১০ আগস্ট ২০২২, ০৭:০২ পূর্বাহ্ন

টেসলার ৭৯ লাখ শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

সম্প্রতি বিদ্যুৎচালিত মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক প্রতিষ্ঠানটির ৭৯ লাখ শেয়ার বিক্রি করেছেন, যার মোট মূল্যমান ৬ দশমিক ৯ বিলিয়ন ডলার।
১০ আগস্ট ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন

মার-আ-লাগো: ট্রাম্পের ‘উইন্টার হোয়াইট হাউস’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত পাম বিচে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাসাদের মতো বাড়ি ‘মার-আ-লাগো’ এফবিআইয়ের তদন্ত অভিযানের কারণে আবারো আলোচনায়।
৯ আগস্ট ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন

এফবিআইয়ের অভিযান সম্পর্কে ‘জানতো না’ হোয়াইট হাউস

ফ্লোরিডার বিখ্যাত পাম বিচে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল বাড়ি ‘মার-আ-লাগো’তে এফবিআইয়ের অভিযান সম্পর্কে হোয়াইট হাউস ‘আগে থেকে কিছু জানতো না’ বলে মন্তব্য করেছে।
৯ আগস্ট ২০২২, ০৫:৫৩ পূর্বাহ্ন

‘গোপন নথি টয়লেটে ফ্লাশ করে দিতেন ট্রাম্প'

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'মার-আ-লাগো' বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার  (এফবিআই) গোয়েন্দারা। এই তল্লাশি অভিযান ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনাসংক্রান্ত তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।
৯ আগস্ট ২০২২, ০৪:৪২ পূর্বাহ্ন

ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লোরিডায় তার বাড়িতে তদন্ত সংস্থা এফবিআই তল্লাশি চালাচ্ছে।
৯ আগস্ট ২০২২, ০২:২৩ পূর্বাহ্ন

সিনেটে স্বাস্থ্যসেবা-জলবায়ু বিল পাস, বাইডেন প্রশাসনের বড় জয়

সিনেটে ডেমোক্র্যাট পার্টির প্রস্তাবিত ঐতিহাসিক ৭৫০ বিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা, কর ও জলবায়ু বিল পাস হয়েছে।
৮ আগস্ট ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
৭ আগস্ট ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ওহাইওতে ৪ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ৫ আগস্ট ওহাইও অঙ্গরাজ্যের বাটলার টাউনশিপের একাধিক স্থানে এই ঘটনা ঘটেছে।
৭ আগস্ট ২০২২, ০৬:১৭ পূর্বাহ্ন

তুরস্ক-রাশিয়া প্রতিনিধিদলের বৈঠক ফলপ্রসূ হয়েছে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান বলেছেন, শুক্রবারের বৈঠকে তিনি রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়ার বিষয়ে আলোচনা করবেন।
৫ আগস্ট ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন