টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি, শতাধিক গ্রাম প্লাবিত

টাঙ্গাইলে যমুনা ও এর শাখা ধলেশ্বরী এবং ঝিনাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ৬ উপজেলার চরাঞ্চল এবং নদী তীরবর্তী শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। উপদ্রুত এলাকায় ফসলের মাঠ এবং নলকূপ তলিয়ে যাওয়ায় গোখাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যাদুর্গত এলাকায় এখনো কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি।
২১ জুন ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ন

যেকোনো দুর্যোগে আমরা সবসময় মানুষের পাশে থাকি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে।
২১ জুন ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ন

সিলেটে বানভাসিদের সহায়তা: উদ্যোগের চেয়ে বড় ঘাটতি সমন্বয়ে

দুদিন ধরে ৫ মেয়েসহ অভুক্ত সিলেটের গোয়াইনঘাটের মিত্তির মহল গ্রামের শামসুন্নাহারের বারংবার আকুতি ছিল তার নামটা যেন লিখে নেওয়া হয়। তার ধারণা, এতে করে তিনি হয়তো কিছু সহায়তা পাবেন।
২১ জুন ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন

বন্যায় আমাদের কষ্ট-ক্ষতি হয়, আবার লাভও আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই যে বন্যা হলো, এতে আমাদের কষ্ট-ক্ষতি হচ্ছে এটা ঠিক, আবার আমাদের লাভও আছে।
২১ জুন ২০২২, ০৬:৩৬ পূর্বাহ্ন

হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে আহত বিপ্লব মারা গেছেন

সুনামগঞ্জের তাহিরপুরে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২১ জুন ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও তৎসংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ জুন ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন

পানি বাড়ছে হাকালুকি হাওরে, প্লাবিত নতুন এলাকা

সিলেট-সুনামগঞ্জ গত ২ দিন ধরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এবার ভয়ঙ্কর হচ্ছে কুশিয়ারা নদী। সেই পানি প্রবেশ করছে হাকালুকি হাওরে। ফলে মৌলভীবাজার ও সিলেট জেলার হাওর সংলগ্ন কয়েকটি উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
২১ জুন ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৫ সেমি, ধরলার ৪২ সেমি ওপরে

কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ও কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২১ জুন ২০২২, ০৩:২৬ পূর্বাহ্ন

‘বাচ্চারা খাবার চাচ্ছে, দিতে পারছি না’

কুড়িগ্রাম ও লালমনিরহাটে বন্যায় আড়াই লাখেরও বেশি মানুষ বানভাসি হয়েছেন। তাদের মধ্যে ৩০ হাজারের বেশি শিশু। শিশুদের খাবার সংগ্রহ ও যোগান দিতে মহাসংকটে পড়েছেন বানভাসি লোকজন।
২১ জুন ২০২২, ০২:৩৮ পূর্বাহ্ন

চরভদ্রাসনে পদ্মায় ভাঙন, ঝুঁকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফরিদপুরের চরভদ্রাসনে ভাঙনের কবলে পড়ে পদ্মা নদীর পাড়ের অন্তত ১০ মিটার অংশ বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ভাঙনকবলিত এলাকা থেকে ৯০ মিটার দূরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান।
২০ জুন ২০২২, ০৭:১৯ অপরাহ্ন

মনু নদের ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

মৌলভীবাজারে মনু নদ ভাঙন রক্ষা প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জিও ব্যাগ ঝুকিপূর্ণ স্থানে না ফেলে ব্যাগের মুখ কেটে বালু ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলে নদীতে বালু ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
২০ জুন ২০২২, ০৫:৩২ অপরাহ্ন

বন্যাকবলিত এলাকায় বিকল্প উপায়ে ব্যাংকিং-এম‌এফ‌এস সেবা দেওয়ার নির্দেশ

দেশের চলমান পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকাগুলোতে ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজনে বিকল্প উপায়ে সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২০ জুন ২০২২, ০৫:০২ অপরাহ্ন

বন্যায় বিঘ্নিত সিলেট-সুনামগঞ্জের জনশুমারি কার্যক্রম

সারাদেশে গত ১৫ ‍জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। কিন্তু দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট ও সুনামগঞ্জে সেদিন থেকে বন্যা শুরু হওয়ায় চরমভাবে বিপর্যস্ত হয়েছে এই দুই জেলার জনশুমারি কার্যক্রম।
২০ জুন ২০২২, ০৪:১৩ অপরাহ্ন

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, ভাঙন ঝুঁকিতে শহররক্ষা বাঁধ

সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে হবিগঞ্জ জেলায়। ৪ উপজেলায় ৩৪টি ইউনিয়নের প্রায় ১ হাজার গ্রামে পানি প্রবেশ করায় দুর্ভোগ চরমে পৌঁছেছে বানভাসি মানুষের।
২০ জুন ২০২২, ০২:০৫ অপরাহ্ন

জামালপুরে ৩০ গ্রাম প্লাবিত, অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি

গত ২ দিনে বন্যায় জামালপুরের ৬ উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ।
২০ জুন ২০২২, ০১:১৫ অপরাহ্ন

প্রতিদিন ৩ হাজার মানুষকে রান্না করা খাবার দিচ্ছে বিদ্যানন্দ

সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আজ সোমবারও প্রায় অপরিবর্তিত আছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের অনেকেই দিন কাটাচ্ছেন অর্ধাহার-অনাহারে। সিলেট-সুনামগঞ্জে বিস্তীর্ণ এলাকার বন্যাদুর্গতদের জন্য ত্রাণের পর্যাপ্ত মজুত থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে তা ভুক্তভোগীদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে দাবি স্থানীয় প্রশাসনের।
২০ জুন ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে বৃষ্টি নেই, তবে নিচু এলাকার মানুষ এখনো পানিবন্দি

টানা ৪ দিন ভারী বৃষ্টিপাতের পর চট্টগ্রাম নগরে অবশেষে আজ সোমবার সকালে সূর্যের দেখা মিলেছে। তবে, অধিকাংশ এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
২০ জুন ২০২২, ০৮:১২ পূর্বাহ্ন

বন্যায় সিরাজগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবার গৃহহীন

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩৩-৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় জেলার ৫ উপজেলার ২৫টি ইউনিয়নের শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে।
২০ জুন ২০২২, ০৮:০১ পূর্বাহ্ন

তিস্তার পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপরে

উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। আজ সোমবার দুপুর ১২টার দিকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে শঙ্কায় পড়েছেন তিস্তাপাড়ের লাখো মানুষ।
২০ জুন ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন

সিলেট-সুনামগঞ্জ: ত্রাণ মজুত থাকলেও পৌঁছাচ্ছে না ভুক্তভোগীদের কাছে

সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আজ সোমবারও প্রায় অপরিবর্তিত আছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের অনেকেই দিন কাটাচ্ছেন অর্ধাহার বা অনাহারে। সিলেট-সুনামগঞ্জে বিস্তীর্ণ এলাকার বন্যাদুর্গতদের জন্য ত্রাণের পর্যাপ্ত মজুত থাকলেও প্রতিকূল পরিস্থিতির কারণে তা ভুক্তভোগীদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।
২০ জুন ২০২২, ০৭:২৫ পূর্বাহ্ন