‘ভবন করায় সেন্টমার্টিনের মাটির গভীরে আর প্রবালের অস্তিত্ব নেই, ঝুঁকিও বেশি’
‘নিয়ম অনুযায়ী ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়ার পরপরই নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। কেউ আর কোনোভাবেই আসতে পারবে না। তাদের যদি উদ্ধার করতে হয়, তাহলে এমন কোনো নৌযানের ব্যবস্থা করতে হবে, যেটা এই ধরনের পরিস্থিতি সামাল দিয়ে আসতে পারে।’
১৩ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
টেলিকম, ইন্টারনেট সেবা পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খুলেছে বিটিআরসি
আজ শনিবার এ কন্ট্রোল রুম খোলা হয়।
১৩ মে ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
চাক্তাই-খাতুনগঞ্জ থেকে পণ্য সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় গুদাম থেকে পণ্য সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
১৩ মে ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
একদিকে ঝড়ের ভয়, অন্যদিকে চুরি-আতঙ্ক
চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকার এই জেলেপাড়ায় প্রায় দেড় হাজার পরিবারের বাস। এখানকার বাসিন্দাদের ভাষ্য, অতীতে এমন দুর্যোগে অনেকবার আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এসে দেখেছেন ঘরে কিছুই নেই। সব চুরি হয়ে গেছে।
১৩ মে ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন
ভাগাড়ের ময়লা করতোয়া নদীতে ফেলছে গোবিন্দগঞ্জ পৌরসভা
ভাগাড়ের সব আবর্জনা ড্রাম ট্রাকে করে করতোয়া নদীতে ফেলছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা।
১৩ মে ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
বগুড়ায় অর্ধেক ও গাইবান্ধায় ১৮ শতাংশ ধান এখনো মাঠে
ঘূর্ণিঝড় মোখার আঘাতে পাকা ধানের ক্ষতি হতে পারে জানিয়ে কৃষকদের সতর্ক করলেও বগুড়া জেলার প্রায় অর্ধেক ধান এখনো মাঠে আছে। এ ছাড়া, গাইবান্ধায় মাঠে আছে ১৮ শতাংশ পাকা ধান।
১৩ মে ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
‘৫টার পর থেকেই হয়ত নেটওয়ার্কের বাইরে চলে যাব’
‘এখন বৃষ্টি নেই, কিন্তু প্রচণ্ড বাতাস আছে। সাগরও প্রচণ্ড উত্তাল। এখন জোয়ার চলছে। আরও দেড় ঘণ্টা জোয়ার থাকবে। ভাটার সময় যে শান্ত হবে, তাও তো না। আমরা তো ঘূর্ণিঝড়ের পেটের মধ্যে।’
১৩ মে ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন
রোববার বিকেল ৪টার মধ্যে আঘাত হানার আশঙ্কা, ঝুঁকিতে টেকনাফ-সেন্টমার্টিন
আগামীকাল দুপুর ৩টা থেকে বিকেল ৪টার মধ্যে বড় অংশ আঘাত হানার সম্ভাবনা ৯০ শতাংশ
১৩ মে ২০২৩, ০৯:৩২ পূর্বাহ্ন
চট্টগ্রামে রান্নার চুলায় গ্যাস সংকট, ভোগান্তি
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালে শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রামের বিভিন্ন বাসাবাড়িতে শনিবার ভোর থেকে রান্নার চুলায় গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
১৩ মে ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
সেন্টমার্টিনে কোনো পর্যটক আটকে নেই: টেকনাফ ইউএনও
টেকনাফ-সেন্টমার্টিন রুটে গত ৩০ এপ্রিল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে।
১৩ মে ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
উপকূলের ৪০০ কিলোমিটারের ভেতরে এলে গতি বাড়বে ঝড়ের
উপকূলের ৪০০ কিলোমিটারের ভেতরে এলে ঘূর্ণিঝড় মোখার গতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি বর্তমানে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে এগিয়ে আসছে।
১৩ মে ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় মোখা: বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে যা জানাল পিডিবি
‘বৈদ্যুতিক ছেঁড়া তারের সংস্পর্শ এড়িয়ে চলার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।’
১৩ মে ২০২৩, ০৭:১৫ পূর্বাহ্ন
সেন্টমার্টিন থেকে তকি উসমানি: চরম আতঙ্ক হচ্ছে, ভয় হচ্ছে
‘সব গরু-ছাগল ছেড়ে দেওয়া হয়েছে। তারা তাদের মতো আছে। সেন্টারে গরু-ছাগল রাখার মতো জায়গা নেই।’
১৩ মে ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন
কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত
চট্টগ্রাম ও পায়রায় ৮ নম্বর এবং মোংলায় ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
১৩ মে ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন
বেড়েছে লোডশেডিং, ঢাকাতেও অনেক জায়গায় বিদ্যুৎ নেই
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১২টায় সারা দেশে ১,২৫৩ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে, যেটা বেড়ে শনিবার ভোর ৫টার দিকে দাঁড়িয়েছে ১,৮২৫ মেগাওয়াটে।
১৩ মে ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন
সাগর বিক্ষুব্ধ, সেন্টমার্টিন থেকে আর টেকনাফে যাওয়ার সুযোগ নেই
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। সেন্টমার্টিনে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
১৩ মে ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন
৮ কিমি গতিতে এগোচ্ছে মোখা, বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৭৫ কিমি
৫ জেলায় ভূমিধসের আশঙ্কা
১৩ মে ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
দেশের অভ্যন্তরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
১৩ মে ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন
কাল সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার, রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ
আজ সন্ধ্যায় কক্সবাজারে শুরু হতে পারে মোখার প্রভাব।
১৩ মে ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত
‘কবে এ পরীক্ষা নেওয়া হবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
১৩ মে ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন