‘টর্চার সেল থেকে ফিরতে পারলেও এখনও ট্রমার ভেতর বেঁচে আছি’
৩০ আগস্ট ভোর পৌনে ৬টা। রাজারবাগের ৩৭০ আউটার সার্কুলার রোডের বাড়িতে অভিযান চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায় সঙ্গীতশিল্পী আলতাফ মাহমুদ, লিনু বিল্লাহ, আবুল বারক আলভীসহ মোট ১২ জনকে। ক্র্যাক প্লাটুনের গেরিলাদের ধরতে এটিই ছিল হানাদার বাহিনীর সবশেষ অপারেশন। আগের দিন থেকে চলমান পাকিস্তানি বাহিনীর সেই চিরুনি অভিযানে একে একে ধরা পড়েছিলেন বদি, রুমি, আজাদ, জুয়েল, সৈয়দ হাফিজুর রহমান, আবু বকরসহ ৩০-৩৫ জন গেরিলা ও স্বজনরা। এরপর তাদের নাখালপাড়ার এমপি হোস্টেলের টর্চার সেলে নিয়ে চালানো হয়েছিল পৈশাচিক নির্যাতন। নির্মম সেই টর্চার সেল থেকে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরেছিলেন ক্র্যাক প্লাটুনের গেরিলা সঙ্গীতশিল্পী লিনু বিল্লাহ ও চিত্রশিল্পী আবুল বারক আলভী।
৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ অপরাহ্ন
হারিয়ে যাওয়া ঐতিহ্য-অনুষঙ্গ
তথ্য-প্রযুক্তি ও ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার জীবনযাপনে নিয়ে এসেছে নতুন গতি। জীবন বদলে দেওয়ার এই জাদুর কাঠির সঙ্গে হারিয়ে গেছে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা অনেক জিনিসপত্রও। আশি বা নব্বই দশকে যে যন্ত্রগুলো অত্যন্ত প্রয়োজনীয়া ছিল, একবিংশ শতাব্দীতে সবই কালের গর্ভে বিলীন।
২ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৮ পূর্বাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: এস আই এম নূরুন্নবী খান, বীর বিক্রম
মুক্তিযুদ্ধে এস আই এম নূরুন্নবী খান ছিলেন তৃতীয় ইস্ট বেঙ্গলের ডেল্টা কোম্পানির অধিনায়ক। অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। তার সনদ নম্বর ১৬।
৩১ আগস্ট ২০২২, ০৭:৪৬ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: মেহেদী আলী ইমাম, বীর বিক্রম
মুক্তিযুদ্ধে মেহেদী আলী ইমাম ছিলেন ৯ নম্বর সেক্টরের টাকি সাব সেক্টরের পটুয়াখালী গেরিলা ঘাঁটির অধিনায়ক। যুদ্ধে বীরত্ব ও নেতৃত্বের জন্য তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। তার সনদ নম্বর ১৪।
২৭ আগস্ট ২০২২, ০৩:৩৯ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: জাফর ইমাম, বীর বিক্রম
মুক্তিযুদ্ধে জাফর ইমাম রাজনগর সাব সেক্টরের অধিনায়ক এবং পরে দশম ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিলেন। যুদ্ধে অসামান্য বীরত্ব ও নেতৃত্বের জন্য জাফর ইমামকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। বীর বিক্রম খেতাবে তার সনদ নম্বর ১২।
২৪ আগস্ট ২০২২, ০৪:০০ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: আমীন আহম্মেদ চৌধুরী, বীর বিক্রম
আমীন আহম্মেদ চৌধুরী ছিলেন অষ্টম ইস্ট বেঙ্গলের আলফা কোম্পানির কমান্ডার। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। তার সনদ নম্বর ৭।
১৯ আগস্ট ২০২২, ০২:২৫ অপরাহ্ন
লন্ডন ভ্রমণে যেতে চান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। এখনো চলাফেরা ও কথাবার্তায় বেশ সাবলীল। একা একা চলাফেরাও করেন। মনে আছে যুদ্ধের সব স্মৃতি।
১২ আগস্ট ২০২২, ০৯:৫৪ পূর্বাহ্ন
সেলিমের ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি
একদিন সাপ্তাহিক বাজারের জন্য বাসা থেকে বের হয়েছিলেন ইসমাইল হোসেন সেলিম (৬৮) । পথে এক বন্ধুর কাছে খবর পান, একজন দুর্লভ একটি ল্যান্ড ফোন সেট বিক্রি করবেন। শোনামাত্রই দেরি না করে সেলিম সেখানে যান। বাজারের পরিবর্তে ১ হাজার ৭০০ টাকা দিয়ে ফোন সেটটি কিনে বাসায় ফেরেন তিনি।
৯ আগস্ট ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন
বেগম মুজিবের জীবন সংগ্রাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কর্মের জন্য পৃথিবীতে অমর হয়ে থাকবেন। মানুষের মুক্তির জন্য অবিরাম সংগ্রাম করে গেছেন তিনি। বছরের পর বছর জীবনের গুরুত্বপূর্ণ সময় তাকে জেলে কাটাতে হয়েছে। সংসার নিয়ে ভাবার প্রয়োজন হয়নি কারণ, বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মতো একজন অসাধারণ ও দেশাত্মবোধ সম্পন্ন মানুষ তার পাশে ছিলেন। শত প্রতিকূলতায় পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বেগম মুজিব।
৮ আগস্ট ২০২২, ০৫:৫০ অপরাহ্ন
মুহাম্মদ আইনউদ্দিন, বীর প্রতীক: মুক্তিযুদ্ধের দূরদর্শী ও কৌশলী অধিনায়ক
এক বর্ণিল কর্মময় জীবন ছিল তার। কর্মজীবনে ছিলেন সামরিক বাহিনীর ২ তারকা জেনারেল। সামরিক জীবনে আরও অসংখ্য গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণকে তিনি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করতেন। পরবর্তী জীবনের সমস্ত অর্জন আর খ্যাতি তার কাছে সেই প্রাপ্তির তুলনায় নেহাতই তুচ্ছ ছিল।
৩ আগস্ট ২০২২, ০৩:২৮ অপরাহ্ন
পাকিস্তানের রাষ্ট্রীয় অভিজ্ঞতা
১৯৪৭ সালে ঢাকা শহরে আমাদের থাকার কোনো জায়গা ছিলো না। আত্মীয়ের বাড়িতে উঠেছি। সেই আত্মীয়ের বাড়িতে বিদ্যুৎ ছিল না, পানির সরবরাহ ছিল না। তারপরে আরেকটা বাড়িতে গেলাম ১ নং নাজিরা বাজারে, সেখান থেকে বেগম বাজারে গেলাম। সেইখানে আরেক আত্মীয়ের বাড়িতে উঠলাম। তারপর ১৯৫০ সালে আজিমপুর কলোনি হলে ৫০০ সরকারি কর্মচারী পরিবার সেখানে আশ্রয় পেল। সেখানে আমরা পানি পেলাম, বিদ্যুৎ পেলাম। তো এই ছিল আমাদের দেশভাগ পরবর্তী সময়ের পটভূমি।
৩০ জুলাই ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন
বিক্রমপুরের মতো ‘ঈশ্বরবর্জিত’ এলাকায় চৌধুরীরা কেন এসেছিলেন
ট্রাফিক জ্যাম, করোনা ভাইরাসের সংক্রমণ প্রভৃতি সমস্যা উপেক্ষা করে আপনাদের উপস্থিতি আমার জন্য অপ্রত্যাশিত পাওনা। আমি আসলে জন্মদিন উদযাপন আগে করতাম না, কিন্তু আমার যারা শুভানুধ্যায়ী তারা মনে করিয়ে দেন যে, এই দিনটা আসছে এবং আজকের এই অনুষ্ঠানও তারাই আয়োজন করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।
২৯ জুলাই ২০২২, ০৫:৫৯ পূর্বাহ্ন
গোলাম কাসেম ড্যাডি: প্রথম বিশ্বযুদ্ধের আলোকচিত্রী
পথিকৃৎ আলোকচিত্রী গোলাম কাসেম ড্যাডির হাত ধরেই এই দেশে ফটোগ্রাফির শিক্ষাচর্চা শুরু হয়। বাংলাদেশের ফটোগ্রাফির জনক হিসেবে সবাই তাকে ড্যাডি বলে ডাকেন। বাঙালি মুসলমানদের মধ্যে তিনিই প্রথম সার্থক আলোকচিত্রশিল্পী ও ছোটগল্প লেখক। ট্রপিক্যাল ইনস্টিটিউট অব ফটোগ্রাফি ও ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব তার হাতে গড়া। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি গ্লাস প্লেট নেগেটিভে ধারণ করেছেন মহাযুদ্ধের দুর্লভ মুহূর্ত।
২৮ জুলাই ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ১৩৭তম জন্মদিন আজ
বাঙালি ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষক ও বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ১৩৭তম জন্মদিন আজ (১০ জুলাই)।
১০ জুলাই ২০২২, ০৬:২১ পূর্বাহ্ন
বাংলা ঈদ সংখ্যার ঐতিহ্য
ঈদ উপলক্ষে পত্রিকাগুলোতে নিয়ম করে বিশেষ সংখ্যা প্রকাশ করে। গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, প্রবন্ধসহ বিবিধ উপাদানে আকর্ষণীয় করে তোলা হয় ঈদ সংখ্যাগুলোতে। সঙ্গে থাকে অনেক বিজ্ঞাপনও। ঈদ উৎসবের নানা দিকের মতো ঈদ সংখ্যা প্রকাশ করাটাও একটি ঐতিহ্যে পরিণত হয়েছে।
৯ জুলাই ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খন্দকার বীর উত্তম
মুক্তিযুদ্ধে গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খন্দকার ছিলেন অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক এবং মুক্তিবাহিনীর উপ-প্রধান সেনাপতি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য আবদুল করিম খন্দকারকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ৫৭।
৫ জুলাই ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: নৌ কমান্ডো ডা. মোহাম্মদ শাহ আলম বীর উত্তম
মুক্তিযুদ্ধে ডা. মোহাম্মদ শাহ আলম ছিলেন অপারেশন জ্যাকপটের চট্টগ্রাম বন্দরের আক্রমণের অন্যতম নৌ কমান্ডো। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের জন্য ডা. মোহাম্মদ শাহ আলমকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। খেতাবে তার সনদ নম্বর ৫৬।
৪ জুলাই ২০২২, ১০:০২ পূর্বাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: মতিউর রহমান, বীর উত্তম
মুক্তিযুদ্ধের সময় মতিউর রহমান ছিলেন দুর্ধর্ষ নৌ কমান্ডো। মুক্তিযুদ্ধে অবিশ্বাস্য বীরত্ব ও অবদানের জন্য মতিউর রহমানকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ৫৫।
৩ জুলাই ২০২২, ১২:০১ অপরাহ্ন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা: আবদুল ওয়াহেদ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রম
মুক্তিযুদ্ধের সময় আবদুল ওয়াহেদ চৌধুরী ছিলেন অপারেশন জ্যাকপটের অন্যতম পরিকল্পনাকারী এবং দলনেতা। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও নেতৃত্বের জন্য আবদুল ওয়াহেদ চৌধুরীকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। বীর উত্তম খেতাবে তার সনদ নম্বর ৫৪।
২ জুলাই ২০২২, ০৯:৩০ পূর্বাহ্ন
আজো প্রবাহমান ঐতিহাসিক ধামরাই রথ
ঐতিহ্যবাহী ধামরাই রথ নিয়ে পল্লীকবি জসীমউদদীন লিখেছিলেন, ‘ধামরাই রথ, কোন অতীতের বৃদ্ধ সুত্রধর, কতকাল ধরে গড়েছিল এরে করি অতি মনোহর।’
১ জুলাই ২০২২, ০৩:৪৭ অপরাহ্ন