ফরিদপুরে এ কে আজাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, সমর্থকদের মারধর

আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের অনুসারী গেরদা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হকের নেতৃত্বে এ হামলা করা হয়েছে বলে জানা গেছে।
২৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন

নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাই ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম সহ তিন জনের বিরুদ্ধে মামলা করার জন্য শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন

হয় জিতব, নইলে মরব, মাঝামাঝি ঝুলব না: কাজী জাফর উল্যাহ

কাজী জাফর উল্যাহ বলেন, ‘আমাদের যে বর্তমান এমপি তার এত টাকা আর এত ক্ষমতা; সে মানুষকে মানুষ ভাবে না। আমার মতো একজন বয়স্ক মানুষকেও তিনি বলে থাকেন আমার মা একটা ফকির আর আমি হইলাম ফকিন্নির সন্তান।'
২৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন

বিএনপির এখন আর নির্বাচনে আসার সুযোগ নেই: ইসি আনিছুর

তিনি বলেন, আমরা কারও চাপে নাই, আমরা আমাদের নিজস্ব চাপের মধ্যে আছি।
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন

উত্তরের দল বলে জাতীয় পার্টি অপব্যবহারের শিকার: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রংপুর অঞ্চল সবসময় রাজনীতি ও উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার।
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন

কেন্দ্রের বাইরে দেখবে ইসি, ভেতরের দায়িত্ব পোলিং এজেন্টদের: সিইসি

‘বলছেন কী ইলেকশন করব! ভোট এখানে দিলে ওখানে চলে যাবে, ওখানে দিলে এখানে চলে যাবে—এগুলো অবান্তর কতগুলো প্রচারণা। এই প্রচারণাগুলোতে বিশ্বাস করবেন না।’
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর বিরোধে উত্তেজনা বাড়ছে

দলের দুই শীর্ষ নেতার নির্বাচনী লড়াইয়ে পাবনা-৩ আসনের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
২৪ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যাচেষ্টা, আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার বসুভাণ্ডারদহ এলাকায় ওই ঘটনা ঘটে।
২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন

ঝিনাইদহে নৌকার নির্বাচনী ক্যাম্প ও গাড়ি ভাঙচুর

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন

দিন যতই যাচ্ছে নৌকার লোক ততই অগ্নিমূর্তি ধারণ করছে: তৈমুর

তিনি বলেন, এমপির বাহিনী প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গোলযোগ সৃষ্টি করছে।
২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী বলেছেন জাতির স্বার্থে আমাকে তার প্রয়োজন: শাহজাহান ওমর

তিনি বলেন, আমি এমপি হারুন ভাইকে বলেছি যে, উনার কোনো কাজে আমি বাধা হতে চাই না।
২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন

নরসিংদী-২: কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রচারণায় আ. লীগ নেতা

নরসিংদী-২ (পলাশ) আসনের আমদিয়া ইউনিয়নে কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ দিলীপের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ভুঁইয়া রিপনের বিরুদ্ধে।
২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ অপরাহ্ন

‘আপনি নৌকা নিয়া গাঙ্গ পার করতে পারেন না, আমি কলাগাছের ভেলা বানাইয়া পার হই’

নিক্সন বলেন, 'সামনের ১২ দিন কোনো গুজবে কান দেবেন না। আমাকে আপনাদের কাছ থেকে, এখান থেকে কোনো শক্তি নিতে পারবে না।'
২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন

হিরো আলমের ওপর হামলার অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে

তবে পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে গিয়ে হিরো আলমের অভিযোগের সত্যতা পায়নি।
২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন

সিমিন হোসেন রিমির কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:২৯ অপরাহ্ন

নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আ. লীগ, পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

অনেক আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ নেতারা। এ কারণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত।
২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের বেশিরভাগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন: রিটার্নিং কর্মকর্তা

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী সভা করলে তিনি সভা অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগে রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন, কিন্তু অধিকাংশ প্রার্থী তা মানছেন না।
২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী সংগঠন: প্রধানমন্ত্রী

তিনি বলেন, 'বিএনপি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল, আর জামায়াত যুদ্ধাপরাধীদের দল। বাংলাদেশের চলমান উন্নয়নকে সচল রাখার জন্যই বিএনপি-জামায়াত উভয়ের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে।'
২৩ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন

‘আমি-ডামির রাজনীতিতে ভোটের খেলা হচ্ছে, নির্বাচন হচ্ছে না’

বক্তাদের ভাষ্য, নির্বাচনে অনিশ্চয়তা থাকার কথা। কিন্তু ৭ জানুয়ারির নির্বাচনে কোনো অনিশ্চয়তা নেই। এজন্যই আসন ভাগাভাগি হচ্ছে। সমঝোতা হচ্ছে। এর পরিণতি শুভ হবে না।
২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু পুলিশ বলছে জমিজমার বিরোধে এই ঘটনা ঘটেছে।
২৩ ডিসেম্বর ২০২৩, ১২:১১ অপরাহ্ন